১০:২৪ পি.এম
চরফ্যাশন থানা পুলিশের একটি অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। চরফ্যাশন থানা পুলিশ এই অভিযানটি পরিচালনা করে।
আজ ২৯ আগষ্ট শনিবার দুপুর সারে ১২ টার দিকে চরফ্যাশন পৌরসভা ১নং ওয়ার্ডে অবস্থিত বিএড কলেজ সড়কের সুশান্তের চায়ের দোকানের সামনে এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন কুলসুমবাগ এলাকার মাহবুবুর রহমানের ছেলে শাহাদাত হোসেন তামিম (২০) এবং অপরজন একই এলাকার নিরব মিয়ার ছেলে বনি আমিন (১৯)।
আরও পড়ুন: টঙ্গীতে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
গ্রেফতারের সময় তাদের কাছে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়, যার আনুমানিক মূল্য ১৮ হাজার টাকা।
চরফ্যাশন থানার এসআই মোঃ সিদ্দিকুর রহমানের নেতৃত্বে একটি টিম এই অভিযান পরিচালনা করেছে, এমনটি জানিয়েছেন চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল-ফরিদ ভূঁইয়া।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে চরফ্যাশন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা রুজু করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, আসামীদেরকে আজ বিকালে চরফ্যাশন চৌকি আদালতে প্রেরণ করা হলে আদালত তাদেরকে ভোলা জেল হাজতে প্রেরণ করেন।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে অগ্নি দুর্ঘটনায় আহতদের শয্যাপাশে খেলাফত মজলিস মহাসচিব
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন