ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

হতভাগা নবজাতক দুনিয়ার প্রথম শ্বাস নিল টয়লেটের কমোডে


হতভাগা নবজাতক দুনিয়ার প্রথম শ্বাস নিল টয়লেটের কমোডে

কক্সবাজারের ঈদগাঁওয়ে টয়লেটের কমোড থেকে সদ্য নবজাত পুত্র সন্তান উদ্ধারের ঘটনায় মা ও তার কথিত প্রেমিকের পরিচয় শনাক্ত হয়েছে।

তরুণীর দাবি অনুযায়ী, তার সন্তান প্রসবের পেছনে রয়েছে প্রেমিক আবুল কালাম, যিনি পার্শ্ববর্তী চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের গর্জনতলীর নোয়া মসজিদের বাসিন্দা জালাল আহমদের পুত্র।

সন্তান প্রসবকারী কিশোরী, ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা, বর্তমানে মোহাজের পাড়ার সৌদি প্রবাসী জাফর আলমের ১৬ বছর বয়সী কন্যা তাসফিয়া জন্নাত তামান্না।

আরও পড়ুন: বিএনপির সেজে আওয়ামী লীগের নেতা জামান ওরফে লিজজামান‍ের রাজধানীতে বসে পরিবহনে খাতে নাশকতার পরিকল্পনা

নবজাতককে উদ্ধারের পর থেকে ঈদগাহ মডেল হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। অপরদিকে, কিশোরী মাকে পার্শ্ববর্তী ঈদগাহ আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে, নবজাতক উদ্ধারের পর ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীরা কিশোরী, তার মা রোজিনা আক্তার এবং সঙ্গে থাকা খালা মর্জিনার সঙ্গে বারবার কথা বলার চেষ্টা করলেও তারা সহজে মুখ খুলছিল না।

পরে দীর্ঘ চেষ্টার পর কিশোরী ও তার পরিবারের সদস্যরা সন্তান প্রসবের পেছনে আবুল কালামের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের কথা জানান।

থানার অফিসার ইনচার্জ এটিএম সিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নবজাতক উদ্ধারের পর থেকে প্রশাসন কাজ করছে এবং কিশোরী ও তার প্রেমিকের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। যেহেতু বাচ্চাটিকে অপরিণত বয়সে গর্ভপাত করা হয়েছে, সেহেতু সে স্থানীয় এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং মাও পার্শ্ববর্তী অপর এক হাসপাতালে চিকিৎসাধীন। এখনো পর্যন্ত এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাননি। তবে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: মহেশপুরে জমি নিয়ে বিরোধে কৃষক নূর মোহাম্মদকে হত্যা

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বিতার জন্য কাজ করছে তরুণদের ‘নাভান ফাউন্ডেশন’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


সুবিধাবঞ্চিতদের স্বাবলম্বিতার জন্য কাজ করছে তরুণদের ‘নাভান ফাউন্ডেশন’

সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে কাজ করছে তরুণদের সংগঠন ‘নাভান ফাউন্ডেশন’, সাময়িক আর্থিক সহায়তার পরিবর্তে। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে, যেমন পোশাক বিতরণ, চিকিৎসায় সহায়তা, কর্মসংস্থানের উপকরণ সরবরাহ এবং প্রাকৃতিক দুর্যোগে খাদ্যসহায়তা, মানুষের পাশে দাঁড়াচ্ছে সংগঠনটি।

নাভান ফাউন্ডেশনের যাত্রা শুরু হয় স্কুল-কলেজপড়ুয়া কয়েকজন তরুণ-তরুণীর উদ্যোগে। সংগঠনটিতে সদস্য হিসেবে রয়েছেন ফাতিম আনজুম আনান, অমিত শর্মা, মুশফিকউল ইসলাম আদনান, শামস আল তাহসিন, অহেনজিতা, আব্দুল্লাহ মারসাদসহ কয়েকজন তরুণ।

সংগঠনটির কার্যক্রম শুরুতে এতিম শিশুদের জন্য ঈদের পোশাক সংগ্রহ ও বিতরণ করা হয়। নিউ মার্কেট ও বঙ্গবাজার থেকে পোশাক সংগ্রহ করে ‘শিশুদের জন্য আমরা’ অনাথ আশ্রমের শিশুদের মধ্যে বিতরণ করেন সংগঠনের সদস্যরা।

কুরবানির ঈদে ৪০ থেকে ৪৫ জন এতিম শিশুর সঙ্গে সময় কাটানো, তাদের প্রয়োজন ও স্বপ্নের কথা শোনা এবং সহযোগিতার উদ্যোগ গ্রহণ করে সংগঠনটি।

প্রাকৃতিক দুর্যোগের সময়েও সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে নাভান ফাউন্ডেশন। চট্টগ্রামে বন্যার পর ‘প্রজেক্ট চট্রলা’ নামে একটি উদ্যোগের মাধ্যমে ২২ দিনের পরিকল্পনা ও বাস্তবায়নে ৭০টির বেশি পরিবারের প্রায় ২৮০ জন মানুষের মধ্যে ১৫ দিনের খাদ্যসামগ্রী বিতরণ করা হয় বলে জানিয়েছে সংগঠনটি।

বাংলাদেশের কার্যক্রমের পাশাপাশি, দেশের বাইরেও সংগঠনটির পরিসর বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে অস্ট্রেলিয়ায়ও এর একটি শাখা রয়েছে। বিভিন্ন দেশ থেকে অর্থ ও প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে তা দেশের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের।

নাভান ফাউন্ডেশনের সদস্যদের মতে, এককালীন সহায়তা নয়, মানুষের আয় ও জীবিকার স্থায়ী ব্যবস্থা তৈরির মধ্য দিয়েই দীর্ঘমেয়াদি পরিবর্তন আনা সম্ভব। সেই লক্ষ্যেই স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের পাশাপাশি কর্মসংস্থান ও স্বাবলম্বিতা তৈরির উদ্যোগ নিতে চান তাঁরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলছড়ির রতনপুর রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


ফুলছড়ির রতনপুর রেগুলেটর নির্মাণের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের জন্য গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ওয়াপদা বাঁধে রতনপুর রেগুলেটর নির্মাণ এবং উদাখালী খাল সংস্কারের দাবিতে স্থানীয় কালির বাজার বটতলায় একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ফুলছড়ি উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির আহবায়ক রেবতী বর্মনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ কৃষক সমিতির জেলা কমিটির সহ-সভাপতি সন্তোষ কুমার বর্মন, আব্দুল্লাহ সরকার, ইউনুস আলী, সাদেকুর রহমান, খলিলুর রহমান, অনিল বর্মন প্রমুখ।
বক্তারা বলেন, উদাখালী, উড়িয়া, কঞ্চিপাড়া ও বোয়ালী ইউনিয়নের ১/৩ ফসলী জমিতে জলাবদ্ধতার কারণে আমন ধানের চাষ করা সম্ভব হয় না। এর ফলে শাক-সবজি, রবি ফসল, ইরি-বোরো ও বীজতলা তৈরিতেও মারাত্মক সমস্যা সৃষ্টি হয়। এছাড়া যমুনা নদী থেকে আসা ৭-৮ কোটি টাকার মাছ থেকেও এ অঞ্চলের মানুষ বঞ্চিত হয়ে থাকে।
স্থানীয়রা জানান, ২০২৪ সাল থেকে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে গণস্বাক্ষরসহ চারবার স্মারকলিপি দেওয়া হলেও এখন পর্যন্ত রেগুলেটরটি নির্মাণের চূড়ান্ত অগ্রগতি লক্ষ্য করা যায়নি। তাই অত্র অঞ্চলের জনগণ আসন্ন বর্ষার আগেই দ্রুত রেগুলেটরটি নির্মাণ এবং উদাখালী খালটি সংস্কারের জন্য জোর দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


দেশের আকাশে জমাদিউস সানির চাঁদ দেখা যায়নি

দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ দেখা যায়নি। এ কারণে বুধবার (১১ নভেম্বর) জমাদিউল আউয়াল মাসের ৩০ দিন পূর্ণ হবে।

পবিত্র জমাদিউস সানি মাসের গণনা আগামী বৃহস্পতিবার থেকে শুরু হবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) এ এইচ এম কামরুজ্জামান। জমাদিউস সানি মাসের চাঁদ দেখা সংক্রান্ত তথ্যগুলো পর্যালোচনা করে জাতীয় চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত গ্রহণ করে। জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাটোরের বড়াইগ্রামে অবৈধ ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:০৯ পি.এম


নাটোরের বড়াইগ্রামে অবৈধ ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ

নাটোর, ১০ নভেম্বর ২০২৬ : বড়াইগ্রাম উপজেলার ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলাকালে ৪০টি অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে এসব জালকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

আজ মঙ্গলবার, উপজেলার জোনাইল চামটা ব্রীজের গুরুত্বপূর্ণ স্থানে উপজেলা প্রশাসন এবং মৎস্য বিভাগের উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌস।

বড়াইগ্রাম উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক জানান, জোনাইল চামটা ব্রীজের গুরুত্বপূর্ণ পয়েন্টে তিন লাখ টাকা মূল্যমানের ৪০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। এ সময় একটি স্রোতি জালও উচ্ছেদ করা হয়। পরবর্তীতে এসব জালকে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%