০৭:১৯ পি.এম
মাদকবিরোধী অভিযানে নাটোরের লালপুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চারজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে, উপজেলার বিভিন্ন এলাকায় সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের এই দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে আছেন মো. ডাবলু হোসেন (৪৬), মো. সোহেল (৩৭), মো. সোলেমান ব্যাপারী (৪৫) ও মো. মৃদুল হোসেন (২৫)।
আরও পড়ুন: শাহজাদপুরে নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
অভিযান চলাকালে সহকারী কমিশনার (ভূমি) আবীর হোসেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সমাজ থেকে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা আরও জোরদার করা হবে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘মাদক নিয়ন্ত্রণে পুলিশ সর্বদা সক্রিয় রয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পাশাপাশি নিয়মিত অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের আইনের আওতায় আনা হচ্ছে।’
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নাটোরের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন। প্রশাসনের দাবি, মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য রেলি জেলা জাসাস,
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন