০২:৪৮ পি.এম
চুয়াডাঙ্গায় চার বছরের শিশুকে প্ল্যাটফর্মে রেখে এক নারী চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে দর্শনা হল্ট স্টেশনে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নিলুফার ইয়াসমিন (২৫), যিনি দামুড়হুদা উপজেলার জয়রামপুর গ্রামের নজরুল ইসলাম রণির স্ত্রী।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
প্রত্যক্ষদর্শীরা জানান, যখন একটি ট্রেন স্টেশনের দিকে প্রবেশ করছিল, তখন হঠাৎ ওই নারী রেললাইনে নেমে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দেন। এতে তিনি গুরুতর আহত হন। এসময়ে তার শিশুটি প্ল্যাটফর্মে অবস্থান করছিল, তাই কোনও আঘাত পায়নি।
ঘটনার পর স্থানীয় লোকজন এবং রেলওয়ে পুলিশ দ্রুত ওই নারীকে উদ্ধার করে দর্শনার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দর্শনা রেলওয়ে জিআরপি পুলিশের এসআই রফিকুল ইসলাম জানান, নিহতের কাছে থাকা মোবাইল ফোনের সূত্র ধরে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছে।
তিনি আরও জানান, শিশুটি বর্তমানে তাদের নিরাপদ হেফাজতে রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনাটি আত্মহত্যা না ঘটে অন্য কোনও কারণে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন