০২:৪৯ পি.এম
দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলেও, সরকার পিছপা হবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
শনিবার (১ আগস্ট) সকালে প্রেসক্লাবে ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি এ কথা জানান।
তিনি বলেন, এখন দেশের প্রধান প্রয়োজন রাষ্ট্র পুনর্গঠন ও উন্নয়নের কাজে সবাইকে সম্পৃক্ত করা। এ সময়ে নতুন করে অস্থিরতা বা সংকট সৃষ্টি হলে, সরকার প্রথমে আলোচনার মাধ্যমে তা সমাধানের চেষ্টা করবে। তবে, যদি কেউ ইচ্ছাকৃতভাবে সমস্যা সৃষ্টি করে পরিস্থিতি অস্থিতিশীল করতে চাই, তাহলে জাতীয় স্বার্থে সরকার কঠোর অবস্থান নিতেও প্রস্তুত রয়েছে।
আরও পড়ুন: মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল স্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের
মন্ত্রী বলেন, অনেকে জাতীয় সংসদের চেয়েও রাজপথে সমস্যার সমাধান বড় করে দেখছে। কিন্তু সরকার সংসদে জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে। আন্দোলন সর্বস্ব অনেকেই গঠনমূলক আলোচনায় আসতে চান না। আন্দোলন করা বর্তমানে কারো জন্য একটি পেশায় পরিণত হয়েছে। এখন দেশের স্বার্থে আঙুল বাঁকা করতে হলেও, সরকার পিছপা হবে না।
তিনি আরও বলেন, বিএনপি যে রাজনৈতিক মূল্যবোধ ও গণতান্ত্রিক চর্চার কথা দীর্ঘদিন ধরে তুলে ধরেছে, চব্বিশের গণঅভ্যুত্থানে অংশ নেওয়া নতুন প্রজন্ম সেই চেতনার ধারক।
তিনি অভিযোগ করেন, অতীতের ফ্যাসিবাদী শাসনব্যবস্থা গণতান্ত্রিক শক্তিকে দুর্বল করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে নির্মূল করার উদ্দেশ্যে হত্যার ষড়যন্ত্র করেছিল।
এসময় মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আযম খান বলেন, '৭১ এর মুক্তিযুদ্ধ ছিল সশস্ত্র। কিন্তু স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের জন্য এভাবে প্রাণ দিতে হবে, রক্তাক্ত পরিস্থিতি তৈরি হবে, তা মানুষ কল্পনাও করেনি।
আরও পড়ুন: ২০২৯ সালের নির্বাচনে মোদির পতন হবে : অভিজিৎ দীপকে
সরকারের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তি, ফ্যাসিবাদের ক্ষত মেরামতে কাজ করছে উল্লেখ করে গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ বলে জানান আহমেদ আযম খান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন