ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

‎নানিয়ারচরে জেলা প্রশাসক: সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্বারোপ


‎নানিয়ারচরে জেলা প্রশাসক: সরকারি সেবা পৌঁছে দিতে গুরুত্বারোপ

‎‎রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসক নাজমা আশরাফির সাথে নানিয়ারচর উপজেলা পর্যায়ে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধিজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে নানিয়ারচর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
‎
‎সভায় জেলা প্রশাসক মিজ নাজমা আশরাফি স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে কথা বলেন।
‎
‎এসময় কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড, সকল দপ্তরের সরকারি সেবা সহ আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে আলোচনা করেন জেলা প্রশাসক।
‎
‎অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর পেয়ারা বেগম, নানিয়ারচর উপজেলার বিএনপির সভাপতি মো. নুরুজ্জামান, নানিয়ারচর থানার ওসি তৌফিকুল ইসলাম ও নানিয়ারচর সরকারি কলেজ অধ্যক্ষ সন্তোষ বিকাশ খীসা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎এর আগে জেলা প্রশাসক নাজমা আশরাফি নানিয়ারচর উপজেলায় পৌঁছালে নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি তাকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে নানিয়ারচর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ, সন্ধ্যায় ছাড়ছেন আরো একজন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৩ পি.এম


ঢাবির ৫ সহকারী প্রক্টরের পদত্যাগ, সন্ধ্যায় ছাড়ছেন আরো একজন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী প্রক্টরের পদ থেকে পাঁচজন শিক্ষক পদত্যাগ করেছেন। কালের কণ্ঠের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার মধ্যে তারা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়া, আজ সন্ধ্যার মধ্যে আরও একজন সহকারী প্রক্টর পদত্যাগের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

পদত্যাগপত্রে উল্লিখিত পাঁচ শিক্ষক ব্যক্তিগত এবং একাডেমিক ব্যস্ততার কথা উল্লেখ করেছেন এবং পরিবারকে সময় দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ সন্ধ্যার মধ্যে ক্রিমিনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর রেজাউল করিম সোহাগও তার পদত্যাগপত্র জমা দেবেন। ফলে মোট ছয়জন সহকারী প্রক্টর পদত্যাগ করছেন।

এর আগে বুধবার (১১ নভেম্বর) প্রক্টরের মাধ্যমে উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দেন আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রফিকুল ইসলাম, প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক আতিয়া সানজিদা শর্মী এবং সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ মাহবুব কায়সার। আজ বৃহস্পতিবার পদত্যাগ করেছেন আরও দুজন। উল্লেখ্য, তারা সবাই জুলাই গণ-অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পেয়েছিলেন।

পদত্যাগের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, "ব্যক্তিগত কারণ উল্লেখ করে পদত্যাগ করছেন—এটাই আমি জানি। এর বাইরে আমার কাছে আর কোনো কারণ জানা নেই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ৪৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৪ পি.এম


বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় ৪৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৪৭ জন সাক্ষীর মধ্যে ৪৪ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার আদালত আরো পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করে। ফলে মামলাটির সাক্ষ্য গ্রহণ এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে পাঁচ সাক্ষী তাদের জবানবন্দি প্রদান করেন। তবে বেনজীর আহমেদ পলাতক থাকায় তার পক্ষ থেকে সাক্ষীদের জেরা করা সম্ভব হয়নি। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১৯ নভেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেন।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার সাক্ষ্য গ্রহণের পর্যায়ে এসে তদন্ত কর্মকর্তারা বেনজীর আহমেদের যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার নতুন তথ্য পেয়েছেন। পূর্ববর্তী অভিযোগপত্রে বাড়ি কেনার অর্থের ব্যাংক লেনদেনের তথ্য অন্তর্ভুক্ত ছিল না। এ কারণে তদন্ত কর্মকর্তা নতুন করে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেছেন। এতে অর্থের পরিমাণ ও সাক্ষীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার আদালতে সাক্ষ্য প্রদানকারী পাঁচজন হলেন— প্রাইম ব্যাংকের এফএভিপি মো. কাদের হোসেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ব্যবস্থাপক রাজিউর রহমান জাহিদ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এফএভিপি মো. এনামুল হক, পুলিশ সদর দপ্তরের এএসআই মো. আল আমিন এবং বান্দরবানের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক।

এর আগে গত ৮ মার্চ, মামলার অভিযোগপত্র আমলে নিয়ে আদালত বেনজীর আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ৩ মে তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ প্রদান করা হয়।

২০২৪ সালের ১৫ ডিসেম্বর দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম বাদী হয়ে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তদন্ত শেষে গত বছরের ৩০ নভেম্বর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন ও অর্থ পাচারের অভিযোগে তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, বেনজীর আহমেদ তার সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর এবং ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দিয়েছিলেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। সব মিলিয়ে তার নামে ১৫ কোটি ৬৮ লাখ টাকার সম্পদের তথ্য উল্লিখিত হয়েছে অভিযোগপত্রে।

এতে আরো বলা হয়, বেনজীর আহমেদের বৈধ আয়ের উৎস পাওয়া গেছে ৬ কোটি ৫৯ লাখ ৪২ হাজার ৬৬৮ টাকা। ব্যয় বাদে তার নিট সঞ্চয়ের পরিমাণ ৪ কোটি ৬৩ লাখ ৫৬ হাজার ৬৭৫ টাকা। সেই হিসাবে অভিযোগ করা হয়েছে যে, তিনি জ্ঞাত আয়বহির্ভূত ১১ কোটি ৪ লাখ ৪৩ হাজার ৫৭৬ টাকার সম্পদ অর্জন করেছেন। এসব অর্থের উৎস, প্রকৃতি ও মালিকানা গোপন করে বিভিন্ন ব্যাংক হিসাব, ব্যবসাপ্রতিষ্ঠান ও যৌথ মূলধনী প্রতিষ্ঠানে বিনিয়োগ, স্থানান্তর ও রূপান্তরের অভিযোগও আনা হয়েছে।

এদিকে, বিচার চলাকালে গত ৭ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। এতে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও মেয়ের নামে দেশে-বিদেশে ৭৮ কোটি ৪০ লাখ ১৬ হাজার ৮৯৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সম্পূরক অভিযোগপত্রে মামলার সাক্ষীর সংখ্যা বাড়িয়ে ৪৭ জন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যা মামলার আসামি কাউসারকে কারাগারে পাঠানোর নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৫ পি.এম


হত্যা মামলার আসামি কাউসারকে কারাগারে পাঠানোর নির্দেশ

ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি কাউসার মিয়াকে আদালত রাজধানীর কোতোয়ালি থানার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার বিকেলে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাত।

এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা ও কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) সুফল কুমার আদালতে আসামি কাউসারকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে, ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১-এর কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার। এই ঘটনায়, ওই দিনই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘটনার দিন রাজধানীর দক্ষিণখান থানার একটি হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ কারণে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে আদালতে আনা হয়। শুনানির সময়, হাজতখানা থেকে তাকে এজলাসে নেওয়া হয়। কিন্তু নির্ধারিত দিনে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত সাক্ষ্যগ্রহণের নতুন দিন ধার্য করেন। পরে, এজলাস থেকে হাজতখানায় ফিরিয়ে নেওয়ার প্রস্তুতিকালে দায়িত্বরত পুলিশ সদস্যকে ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে যান এই আসামি।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর দক্ষিণখানের দক্ষিণপাড়া এলাকায় নিজ বাসার বাথরুমে ১৭ বছরের কিশোরী আলোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের বাবা রবিউল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ ওই দিনই টঙ্গী এলাকা থেকে কাউসারকে গ্রেপ্তার করে। পরদিন, আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।

জবানবন্দিতে কাউসার জানান, প্রায় এক বছর ধরে আলোর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। তবে ঘটনার কিছুদিন আগে আলো তাকে এড়িয়ে চলতে শুরু করে। কাউসার জানতে পারেন, আলো অন্য এক যুবকের সঙ্গে সম্পর্কিত হয়েছে। ২০২০ সালের ২০ জুলাই রাতে আলোদের বাসার সামনে অবস্থান নেন কাউসার। রাত ৯টার দিকে আলো ঘর থেকে বাথরুমে গেলে তিনি সেখানে ওত পেতে থাকেন। বাথরুম থেকে ফিরে ঘরে বালতি আনতে যাওয়ার সময় কাউসার তাকে আটকে কথা বলতে চান। আলো কথা বলতে রাজি না হওয়ায় ক্ষিপ্ত হয়ে তার বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করেন তিনি।

তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুন কাউসারকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন দক্ষিণখান থানার উপপরিদর্শক সুজন চন্দ্র কর্মকার। পরবর্তীতে ২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হলে মামলার আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হয়। এ মামলায় এখন পর্যন্ত নিহতের বাবা রবিউল ইসলাম ও বড় বোন রাব্বিনা আক্তার আদালতে সাক্ষ্য দিয়েছেন। গ্রেপ্তারের পর থেকেই কারাবন্দি ছিলেন অভিযুক্ত কাউসার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আলমডাঙ্গায় অবৈধ সার মজুত, ২ হাজার বস্তা জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২৬ পি.এম


আলমডাঙ্গায় অবৈধ সার মজুত, ২ হাজার বস্তা জব্দ

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লাইসেন্স ছাড়া অবৈধভাবে সার মজুদ ও বিক্রির অভিযোগে পুলিশ বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে। চার দিনের মধ্যে প্রায় ২ হাজার বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ার এলাকায় অভিযানটি অনুষ্ঠিত হয়। এ সময় হুসাইন ট্রেডার্সের বিভিন্ন গোডাউন ও বাড়িতে অবৈধভাবে মজুদ করা ৫০০ বস্তারও বেশি সার জব্দ করা হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গত চার দিন ধরে অবৈধভাবে মজুদ করা সার উদ্ধারের জন্য অভিযান চালানো হচ্ছে। এই অভিযানের ফলে প্রায় ২ হাজার বস্তা বিভিন্ন ধরনের রাসায়নিক সার জব্দ করা সম্ভব হয়েছে।

এর আগে গত তিন দিনে একই উপজেলার ভাংবাড়িয়া গ্রামে মিনারুল স্টোর ও মারফুল ট্রেডার্সের বিভিন্ন গোডাউনে অভিযান চালিয়ে ১ হাজার ৪০৮ বস্তা সরকারি রাসায়নিক সার জব্দ করা হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানিয়েছেন, সার উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পেতে পারেন, সেজন্যই এই অভিযান পরিচালিত হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%