শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৮:৩৬ এম
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ-৩১) এ অংশগ্রহণ শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৩ নভেম্বর) ভোর ৫টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং অন্যান্য সফরসঙ্গীরা টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মানুষের অধিকার হলো নিরাপত্তা ও মানসিক স্বস্তি। ইসলামের দৃষ্টিতে, একজন মানুষের জীবন, সম্পদ ও সম্মানের নিরাপত্তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তার মানসিক স্বস্তি ও প্রশান্তিও অপরিহার্য। সমাজে অন্যায় ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক ছড়িয়ে দেওয়া কোনো মুসলমানের কাজ হতে পারে না। বিশেষ করে, এমন কাজ করা যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করে এবং সমাজে অস্থিরতা সৃষ্টি করে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘কোনো মুসলমানের জন্য অন্য মুসলমানকে ভীতসন্ত্রস্ত করা বৈধ নয়।’ (সুনানে আবু দাউদ, হাদিস : ৫০০৪)
বিপর্যয়-বিশৃঙ্খলা অগ্রহণযোগ্য
আল্লাহ তাআলা পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন এবং বিপর্যয় সৃষ্টি করতে নিষেধ করেছেন। আল্লাহ বলেন, ‘পৃথিবীতে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার পর তাতে বিপর্যয় সৃষ্টি কোরো না।’ (সুরা : আরাফ, আয়াত : ৫৬)
অন্য আয়াতে আল্লাহ সেসব মানুষের নিন্দা করেছেন, যারা সমাজে বিপর্যয় সৃষ্টি করে এবং সম্পদ ও জনজীবন ধ্বংসের চেষ্টা করে। ইরশাদ হয়েছে, ‘যখন সে ফিরে যায়, তখন পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত্র ও প্রাণিকুল ধ্বংস করার চেষ্টা করে। আর আল্লাহ বিপর্যয় পছন্দ করেন না।’ (সুরা : বাকারা, আয়াত : ২০৫)
মানুষের জীবনযাত্রা, জীবিকা ও সম্পদ ধ্বংস এবং সমাজের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট করে এমন সব কাজই বিপর্যয় সৃষ্টির অন্তর্ভুক্ত।
মানুষের জীবন বিপন্ন করা মহাপাপ
ইসলামে মানুষের জীবন অমূল্য। এজন্য ইসলামী আইনে মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘আল্লাহ যে প্রাণকে সম্মানিত করেছেন, যথার্থ কারণ ছাড়া তাকে হত্যা কোরো না।’ (সুরা : বনি ইসরাঈল, আয়াত : ৩৩)
এ নির্দেশনা শুধু সরাসরি হত্যাকাণ্ড থেকে বিরত থাকার মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকা জরুরি, যার ফলে নিরপরাধ মানুষের জীবন বিপন্ন হতে পারে।
জননিরাপত্তা বিঘ্নিত করা সন্ত্রাস
জনপথে মানুষের নিরাপত্তা নষ্ট করা, ভয়ভীতি ছড়িয়ে দেওয়া এবং শক্তি প্রয়োগ করে জনজীবন বিপর্যস্ত করা সন্ত্রাসের অন্তর্ভুক্ত। এ বিষয়ে কোরআনে কঠোর সতর্কবাণী এসেছে। ইরশাদ হয়েছে, ‘যারা আল্লাহ ও তাঁর রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিপর্যয় সৃষ্টির চেষ্টা করে, তাদের শাস্তি হলো তাদের হত্যা করা হবে, অথবা শূলে চরানো হবে, অথবা বিপরীত দিক থেকে তাদের হাত-পা কেটে দেওয়া হবে, অথবা দেশ থেকে নির্বাসিত করা হবে। এটি তাদের জন্য দুনিয়ায় লাঞ্ছনা এবং আখিরাতে রয়েছে মহাশাস্তি।’ (সুরা : মায়িদা, আয়াত : ৩৩)
এ আয়াতে জননিরাপত্তা বিনষ্ট করাকে গুরুতর অপরাধ ও হিরাবাহ (সন্ত্রাস) হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভয়ভীতি ছড়ানো ইসলামের পরিপন্থী
জনমনে আতঙ্ক ছড়ানোর আরেকটি দিক হলো এমন সংবাদ প্রচার করা, যা মানুষের মধ্যে অযথা ভয় ও আতঙ্ক সৃষ্টি করে। তাই ইসলাম নিরাপত্তা ও বিপর্যয়সংক্রান্ত স্পর্শকাতর খবর প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেয়। মহান আল্লাহ বলেন, ‘যখন তাদের কাছে নিরাপত্তা কিংবা ভীতিসংক্রান্ত কোনো সংবাদ আসে, তখন তারা তা প্রচার করে দেয়। অথচ তারা যদি তা রাসুল ও তাদের দায়িত্বশীল ব্যক্তিদের কাছে পেশ করত, তবে তাদের মধ্যে যারা বিষয়টি অনুসন্ধান করে বুঝতে সক্ষম, তারা এর প্রকৃত তাৎপর্য জানতে পারত।’ (সুরা : নিসা, আয়াত : ৮৩)
এ আয়াত থেকে বোঝা যায়, নিরাপত্তা ও আতঙ্কসংশ্লিষ্ট সংবাদ যাচাই-বাছাই ছাড়া প্রচার করা উচিত নয়। আধুনিক তথ্য-প্রযুক্তির এই যুগে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে জনসাধারণেরও দায়িত্বশীল হওয়া আবশ্যক। বিশেষত সামাজিক গণমাধ্যমে কোনো কিছু প্রচারের আগে তা যাচাই করা আবশ্যক। চাই তা সংবাদ হোক, ছবি হোক বা ভিডিও হোক। এ বিষয়ে মহানবী (সা.) হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শোনে, তা-ই প্রচার করে।’ (মুসলিম, হাদিস : ৫)
আল্লাহ সবাইকে সঠিক জ্ঞান দান করুন। আমিন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রুশ স্বৈরশাসক ভ্লাদিমির পুতিন ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার লক্ষ্য নির্ধারণ করেছেন। এই লক্ষ্য অর্জনের অংশ হিসেবে, তার বিজ্ঞানীরা চিরযৌবনের রহস্য উন্মোচনের জন্য বয়স্ক বানরদের নিয়ে গবেষণা পরিচালনা করছেন। যদিও এটি একটি অসম্ভব স্বপ্ন মনে হতে পারে, তবে পুতিন এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মরিয়া।
৭৪ বছর বয়সি পুতিনের দীর্ঘজীবী হওয়ার আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে রাশিয়ায় শুরু হয়েছে একটি রহস্যময় বৈজ্ঞানিক অভিযান। এই অভিযানে মানুষের আয়ু বাড়ানোর সূত্র খুঁজতে গবেষণার কেন্দ্রে রয়েছে হাজার হাজার বানর। তাদের রক্ত, মস্তিষ্ক, রক্তনালি এবং শরীরের অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ—কোনো কিছুই পরীক্ষার তালিকা থেকে বাদ যাচ্ছে না। তবে বিজ্ঞানীরা ঠিক কী খুঁজছেন? বানরের শরীরে লুকিয়ে থাকা কোন জৈবিক রহস্য মানুষের মৃত্যুর সময়সীমা বদলে দিতে পারে? এবং এই গবেষণার চূড়ান্ত লক্ষ্য কি সত্যিই মৃত্যুকে জয় করা?
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল, দ্য সানসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই গবেষণার বিস্তারিত। এর নেতৃত্ব দিচ্ছেন পুতিনের ঘনিষ্ঠ সহযোগী এবং বিজ্ঞানবিষয়ক অনানুষ্ঠানিক উপদেষ্টা হিসেবে পরিচিত ৮০ বছর বয়সি মিখাইল কোভালচুক। তার পরিচালিত রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে ২২ প্রজাতির সাত হাজারেরও বেশি বানর রয়েছে। গবেষণার বিশেষ লক্ষ্য হচ্ছে দীর্ঘজীবী বানরদের একটি দল, যাদের বয়স ১৮ থেকে ৩০ বছরের বেশি।
সম্প্রতি মস্কোয় কুরচাতভ জিনোম ফোরামে কোভালচুক জানান, এসব বানরের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের শরীরের জৈবরাসায়নিক উপাদান, রক্তনালির অবস্থা, মস্তিষ্ক এবং অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করা হচ্ছে। মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।
তিনি বলেন, "মানুষের সঙ্গে সবচেয়ে বেশি শারীরবৃত্তীয় মিল থাকায় প্রাইমেট বা এই বানরদের ওপর গবেষণা মানুষের আয়ু বাড়ানোর ভিত্তি তৈরিতে সহায়ক হতে পারে।"
শুধু পরীক্ষা নিরীক্ষাই নয়, দীর্ঘজীবী বানরদের রক্তের নমুনা সংরক্ষণে বিশেষ বায়োব্যাংকও তৈরি করেছেন রুশ গবেষকেরা। এই প্রকল্পটি পেত্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে।
কেন্দ্রের পরিচালক কনস্তানতিন কোটেনকোর মতে, এসব নমুনা বিশ্লেষণ করে বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব। এদিকে, পুতিনের দীর্ঘায়ু হওয়ার আকাঙ্ক্ষার সঙ্গে এই গবেষণার যোগসূত্র নিয়ে ব্যাপক আলোচনা চলছে বিভিন্ন মহলে। ২০২৫ সালের সেপ্টেম্বরে চীন সফরে দেশটির প্রেসিডেন্ট সি জিন পিংয়ের সঙ্গে মানুষের ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে কথা বলতে শোনা যায় পুতিনকে। খোলা মাইক্রোফোনে ধরা পড়া সেই কথোপকথনে অঙ্গ প্রতিস্থাপন ও বায়োটেকনোলজির অগ্রগতির মাধ্যমে মানুষের আয়ু বাড়ানো, এমনকি অমরত্ব অর্জনের সম্ভাবনার কথাও উঠে আসে।
পরে মস্কোতে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক প্রদর্শনীতে পুতিন নিজেই বলেন, "মানুষের পক্ষে ১৫০ বছর বেঁচে থাকা সম্ভব হতে পারে। তবে এটুকু আয়ুও যথেষ্ট নয়" বলে অভিমত ব্যক্ত করেন তিনি।
মানুষের আয়ু বাড়ানোর চেষ্টায় বৈজ্ঞানিক তৎপরতার ক্ষেত্রে বানরের গবেষণাই রাশিয়ার একমাত্র উদ্যোগ নয়। জীবন্ত টিস্যু ও অঙ্গের থ্রিডি বায়োপ্রিন্টিং, জিনগতভাবে পরিবর্তিত ক্ষুদ্র শূকরের শরীরে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং কোষের বার্ধক্য প্রক্রিয়া ধীর করার জিন থেরাপি নিয়েও গবেষণা চলছে রাশিয়ায়। ২০২৭ থেকে ২০২৯ সালের জন্য দীর্ঘায়ু ও স্বাস্থ্য সংরক্ষণ প্রযুক্তির বিভিন্ন প্রকল্পে প্রায় ১৮ বিলিয়ন রুবল বরাদ্দের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।
মানুষের আয়ু বাড়ানোর চেষ্টায় চলতে থাকা এসব অভিযানে যুক্ত আছেন পুতিনের মেয়ে মারিয়া ভরোন্তসোভাও। পেশায় এন্ডোক্রিনোলজিস্ট বা অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া সম্প্রতি রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানান।
অর্থাৎ, পুতিনের স্বপ্ন কেবল দীর্ঘদিন ক্ষমতায় থাকা নয়, বিজ্ঞানের সাহায্যে মানুষের স্বাভাবিক আয়ুর সীমাকেও চ্যালেঞ্জ করা। তবে বানরের শরীরে বার্ধক্যের রহস্য খুঁজে পেলেই যে মানুষ ১৫০ বছর বাঁচতে পারবে, তার কোনো নিশ্চয়তা এখনো নেই। মৃত্যুকে ফাঁকি দেওয়ার এই অভিযানে রাশিয়া কতটা সফল হয়, তা সময়ই বলে দেবে।
সূত্র: ডেইলি মেইল, দ্য সান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নভোএয়ার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বিমান সংস্থাটি সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি টি/এ, বিমা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা লাভ করবেন।
এক নজরে নভোএয়ার নিয়োগ বিজ্ঞপ্তি
প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার
চাকরির ধরন: বেসরকারি চাকরি
পদ সংখ্যা: ১টি
প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ
বিভাগ: ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা এম.কম/ এমবিএ
অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস (এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট)-এ দক্ষতা থাকা আবশ্যক। এভিয়েশন শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: ২৫ থেকে ৩৮ বছর
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: টি/এ, বিমা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।
আবেদন শুরুর তারিখ: ১১ নভেম্বর ২০২৬
আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ