ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

নভোএয়ারে চাকরিতে প্রভিডেন্ট ফান্ডসহ মিলবে যেসব সুবিধা


নভোএয়ারে চাকরিতে প্রভিডেন্ট ফান্ডসহ মিলবে যেসব সুবিধা

নভোএয়ার একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেসরকারি বিমান সংস্থাটি সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তিটি জারি করেছে। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি টি/এ, বিমা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা লাভ করবেন।

এক নজরে নভোএয়ার নিয়োগ বিজ্ঞপ্তি

প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার

আরও পড়ুন: ২৭৩ জনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি, আবেদন ফি ছাড়াই আবেদন করা যাবে

চাকরির ধরন: বেসরকারি চাকরি

পদ সংখ্যা: ১টি

প্রতিষ্ঠানের নাম: নভোএয়ার

পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/এক্সিকিউটিভ

আরও পড়ুন: নবম পে স্কেলের গেজেটে নতুন সংশোধন, যেসব পরিবর্তন এলো

বিভাগ: ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর অথবা এম.কম/ এমবিএ

অন্যান্য যোগ্যতা: মাইক্রোসফট অফিস (এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্ট)-এ দক্ষতা থাকা আবশ্যক। এভিয়েশন শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার প্রদান করা হবে। ইংরেজি ও বাংলা উভয় ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

আরও পড়ুন: দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে ২৯ বছর বেতন দেওয়ার ঘোষণা বাংলাদেশি প্রতিষ্ঠানের

অভিজ্ঞতা: কমপক্ষে ৩ থেকে ৭ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আরও পড়ুন: শিক্ষার্থীদের জন্য ১৫ হাজার টাকার বৃত্তি দেবে সোনালী ব্যাংক, আবেদন শুরু ৮ নভেম্বর

বয়সসীমা: ২৫ থেকে ৩৮ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: আলোচনা সাপেক্ষে

অন্যান্য সুবিধা: টি/এ, বিমা, প্রভিডেন্ট ফান্ড, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস।

আরও পড়ুন: ঢাকায় কানাডা হাইকমিশনে কমন সার্ভিসেস ক্লার্ক পদে চাকরি, বেতন প্রায় লাখ টাকা

আবেদন শুরুর তারিখ: ১১ নভেম্বর ২০২৬

আবেদনের শেষ তারিখ: ২১ নভেম্বর ২০২৬

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আরও পড়ুন: উপসহকারী কৃষি কর্মকর্তার ২,৩৬০ পদে নিয়োগে আইনগত বাধা নেই: এটর্নি জেনারেল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমাবারে গুনাহ মাফের জন্য ১৫টি বিশেষ আমল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৭ এম


জুমাবারে গুনাহ মাফের জন্য ১৫টি বিশেষ আমল

জুমার দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন হিসেবে বিবেচিত। আল্লাহ তাআলা এই দিনকে অন্যান্য দিনের তুলনায় বিশেষ মর্যাদা প্রদান করেছেন। ফলে, জুমার দিনে মুমিনদের হৃদয়ে এক অপার্থিব সুখ ও মমতার অনুভূতি জাগ্রত হয়। পারস্পরিক সৌহার্দ ও ভালোবাসার আলো ছড়িয়ে পড়ে। এ দিনের জন্য কিছু বিশেষ ইবাদত ও আমল রয়েছে, যা মহানবী (সা.)-এর জীবনে দেখা যায়। নিম্নে সেগুলোর আলোচনা করা হলো—

১. জুমাবারের ফজরের তিলাওয়াত করা : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা.) শুক্রবার ফজরের নামাজে সুরা আস-সিজদা এবং সুরা আল-ইনসান তিলাওয়াত করতেন। (সহিহ বুখারি, হাদিস : ১০৬৮)

জুমার দিনে এই সুরা তিলাওয়াতের উদ্দেশ্য হলো, আদম (আ.)-এর সৃষ্টির বিষয়, পুনরুত্থান এবং কিয়ামতের দিন সকলের সমবেত হওয়ার আলোচনা করা। এই কারণে উম্মতকে স্মরণ করানোর জন্য এই সুরা পাঠ করা হয়।

২. বেশি পরিমাণে দরুদ শরিফ পড়া : রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "তোমরা জুমার দিন আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো। কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়।" (আবু দাউদ, হাদিস : ১০৪৭)

৩. জুমার নামাজ আদায় করা : ইসলামের ফরজ বিধানগুলোর মধ্যে জুমার নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরাফার দিবসের পর এই দিনেই সবচেয়ে বেশি মানুষ একত্রিত হয়। যারা জুমার নামাজকে অবহেলা করে, তাদের হৃদয়ে আল্লাহ তাআলা মোহর মেরে দেন।

৪. গোসল করা : এই দিনে বিশেষভাবে গোসল করার তাগিদ এসেছে। সালিম (রহ.) তাঁর পিতার সূত্রে বর্ণনা করেন, নবী (সা.) বলেছেন, "যে ব্যক্তি জুমার নামাজে আসে সে যেন গোসল করে আসে।" (তিরমিজি, হাদিস : ৪৯২)

৫. সুগন্ধি ব্যবহার করা : অন্য দিনের তুলনায় এদিন বেশি সুগন্ধি ব্যবহার করা উত্তম। আবু সাইদ খুদরি (রা.) বলেন, "আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহর রাসুল (সা.) বলেছেন, জুমার দিন সুগন্ধি পাওয়া গেলে তা ব্যবহার করবে।" (সহিহ বুখারি, হাদিস : ৮৮০)

৬. দ্রুত মসজিদে যাওয়া : জুমার দিনের ফজিলত লাভের জন্য এই আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এদিকে বিশেষ মনোযোগী হওয়া উচিত।

৭. ইবাদতে মশগুল থাকা : ইমাম জুমার নামাজে আসার পূর্ব পর্যন্ত নামাজ, জিকির ও তিলাওয়াতে রত থাকা।

৮. খুতবার সময় সম্পূর্ণ নিশ্চুপ থাকা : আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, "যে ব্যক্তি জুমার দিন ইমামের খুতবা দেওয়ার সময় তার সঙ্গীকে বলল, ‘চুপ থাকো’ সে একটি অনর্থক কাজ করল।" (সুনানে নাসায়ি, হাদিস : ১৪০১)

৯. সুরা কাহফ পড়া : আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, "যে ব্যক্তি জুমার দিন সুরা কাহফ পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তীকাল জ্যোতির্ময় হবে।" (আত-তারগিব, হাদিস : ৭৩৫)

১০. জুমার নামাজের নির্ধারিত সুরা পাঠ করা : নুমান ইবনে বশির (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.) দুই ঈদের নামাজে ও জুমার নামাজে ‘সাব্বিহিসমা রব্বিকাল আলা’ ও ‘হাল আতা-কা হাদিসুল গা-শিয়াহ’ সুরা দুটি পাঠ করতেন। (সহিহ মুসলিম, হাদিস : ১৯১৩)

কিছু বর্ণনায় উল্লেখ আছে, রাসুল (সা.) সুরা জুমুআ ও সুরা আলা তিলাওয়াত করতেন।

১১. পরিচ্ছন্ন ও সুন্দর কাপড় পরিধান করা : আবু জার (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, "যে ব্যক্তি জুমার দিন উত্তমরূপে গোসল করে, উত্তমরূপে পবিত্রতা অর্জন করে, তার উৎকৃষ্ট পোশাক পরিধান করে এবং আল্লাহ তার পরিবারের জন্য যে সুগন্ধির ব্যবস্থা করেছেন, তা শরীরে লাগায়, এরপর জুমার সালাতে এসে অনর্থক আচরণ না করে এবং দুজনের মাঝে ফাঁক করে অগ্রসর না হয়, তার এক জুমা থেকে পরবর্তী জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ ক্ষমা করা হয়।" (সুনানে ইবনে মাজা, হাদিস : ১০৯৭)

১২. মসজিদে সুগন্ধি লাগানো : ওমর (রা.) জুমার দিন দ্বিপ্রহরে মসজিদে সুগন্ধি লাগানোর জন্য নির্দেশ দিয়েছেন।

১৩. ক্ষমা প্রার্থনা করা : এদিন মহান রবের পক্ষ থেকে গুনাহ মাফের বারি বর্ষিত হয়। মহানবী (সা.) বলেছেন, "যদি কোনো মুসলিম পবিত্র হয়ে জামে মসজিদের দিকে হাঁটতে থাকে, এরপর ইমাম নামাজ শেষ করা পর্যন্ত নীরব থাকে, তাহলে এ নামাজ এই জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত তার গুনাহের কাফফারা (মোচনকারী) হয়ে যাবে, যদি ধ্বংসকারী তথা কবীরা গুনাহ থেকে বেঁচে থাকে।" (মুসনাদে আহমাদ, হাদিস ২৩৭২৯)

১৪. মৃতদের জন্য দোয়া করা : জুমার দিন কবরের আজাব মাফ হয়ে যায়। আবু কাতাদাহ (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) জুমার দিন ছাড়া (অন্য দিন) ঠিক দুপুরে নামাজ আদায় করা অপছন্দ করতেন। তিনি বলেছেন, "জুমার দিন ছাড়া (অন্যান্য দিনে) জাহান্নামের আগুনকে উত্তপ্ত করা হয়।" (সুনানে আবু দাউদ, হাদিস : ১০৮৩)

জুমার দিনে বা রাতে যে মারা যাবে, তার থেকে কবরের আজাব উঠিয়ে নেওয়া হবে, এটি এই হাদিস থেকে প্রমাণিত। তবে কিয়ামত পর্যন্ত আজাব দেওয়া হবে না, এটা নিশ্চিত নয়।

১৫. বেশি বেশি দোয়া করা : বিশেষ সময়ে দোয়া কবুল হয়। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেছেন, "জুমার দিনের মধ্যে অবশ্যই এমন একটি মুহূর্ত আছে, যখন কোনো মুসলিম আল্লাহর কাছে কল্যাণ প্রার্থনা করে নিশ্চয়ই তিনি তাকে তা দান করেন।" তিনি বলেন, "সে মুহূর্তটি অতি স্বল্প।" (সহিহ মুসলিম, হাদিস : ১৮৫৮)

বেশির ভাগের মতে, সে সময়টি আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত। (জাদুল মাআদ থেকে সংক্ষেপিত)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছে উপসাগরীয় মিত্ররা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৮ এম


ইরানে হামলা চালানো থেকে বিরত থাকতে বলেছে উপসাগরীয় মিত্ররা

সৌদি আরব, কাতারসহ উপসাগরীয় কিছু দেশের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানানো হয়েছে যে, ইরানে বড় ধরনের হামলা চালানো থেকে বিরত থাকতে। এই অনুরোধের প্রেক্ষিতে ট্রাম্প জানিয়েছেন, তিনি আপাতত ইরানের ওপর বড় ধরনের হামলা স্থগিত রেখেছেন। তবে তিনি উল্লেখ করেছেন, চাইলে মাত্র তিন দিনের মধ্যে ইরানের জ্বালানি অবকাঠামো, সেতু ও উৎপাদনশিল্প ধ্বংস করতে সক্ষম।

হোয়াইট হাউসে সাংবাদিক স্টিফেন এ স্মিথের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্প এসব মন্তব্য করেন। তিনি দাবি করেছেন যে, তিনি চাইলে এখনই যুদ্ধের অবসান ঘটাতে পারেন। তবে আঞ্চলিক মিত্রদের অনুরোধে তিনি ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রেখেছেন।

ট্রাম্প বলেন, ‘সৌদি আরব আমাকে অনুরোধ করে বলেছে, দয়া করে আপাতত পরিস্থিতি যেভাবে আছে, সেভাবেই থাকতে দিন।’ তিনি আরও জানান, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনও বর্তমান কৌশল অব্যাহত রাখার পক্ষে।

তবে মিত্রদের এই অবস্থানের সঙ্গে তিনি পুরোপুরি একমত নন বলে জানান। ট্রাম্প বলেন, ‘আমি নিশ্চিত নই যে আমি এর সঙ্গে একমত।’ সাংবাদিক যখন তাকে প্রশ্ন করেন যে, উপসাগরীয় দেশগুলো যদি অনুরোধ না জানাতো, তাহলে কি তিনি ইরানে হামলা চালাতেন, ট্রাম্প জবাব দেন, ‘হ্যাঁ, আমি হামলা চালাতাম।’

ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত ইরানের জ্বালানি অবকাঠামো ও সেতুগুলোতে বড় ধরনের হামলা থেকে বিরত রয়েছে। তবে তিনি উল্লেখ করেন, চাইলে এসব স্থাপনা ধ্বংস করতে তার বেশি সময় লাগবে না।

তিনি বলেন, ‘এক দিনেই তাদের জ্বালানি অবকাঠামো শেষ হয়ে যাবে। এক দিনেই তাদের সেতুগুলো ধ্বংস হয়ে যাবে। আর এক দিনেই তাদের উৎপাদন সক্ষমতা শেষ হয়ে যাবে। আমার মাত্র তিন দিন লাগবে।’

এদিকে, ইরানের সঙ্গে যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম বেড়ে যাওয়ায় মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির পরাজয়ে প্রভাব পড়েছে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে তিনি ইরানে হামলার সিদ্ধান্তের পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? বিশেষজ্ঞদের মতামত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


বেশি প্রোটিন খেলেই কি পেশি বড় হয়? বিশেষজ্ঞদের মতামত

বেশি প্রোটিন খেলে পেশির দ্রুত বৃদ্ধি বা শক্তিশালী হওয়া—এমন একটি ধারণা শরীরচর্চা করা অনেকের মধ্যে প্রচলিত। পেশি গঠনের লক্ষ্যে অনেকে প্রতিদিনের খাদ্যে প্রোটিনের পরিমাণ বৃদ্ধি করেন, আবার কেউ কেউ নিয়মিত প্রোটিন শেক ও সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে বিশেষজ্ঞদের মতে, অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলেই পেশির বৃদ্ধি ত্বরান্বিত হয় না। বরং, শরীরের প্রয়োজনীয় প্রোটিনের চাহিদা পূরণ হওয়া পেশি গঠনের জন্য যথেষ্ট।

পেশির আকার ও শক্তি বৃদ্ধির প্রক্রিয়াকে ‘মাসল হাইপারট্রফি’ বলা হয়। এই প্রক্রিয়ার জন্য যথেষ্ট প্রোটিন প্রয়োজন, কিন্তু প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন গ্রহণে কোন বাড়তি উপকার পাওয়া যায় না। যখন শরীরের প্রোটিনের চাহিদা পূরণ হয়ে যায়, তখন অতিরিক্ত অ্যামিনো অ্যাসিড শক্তি উৎপাদনে ব্যবহার হতে পারে অথবা শরীর সেগুলো প্রক্রিয়াজাত করে বের করে দেয়।

প্রতিদিন কতটুকু প্রোটিন প্রয়োজন?

বিশেষজ্ঞদের পরামর্শ, দিনের অধিকাংশ প্রোটিন একবারে না খেয়ে বিভিন্ন খাবারের সঙ্গে ভাগ করে গ্রহণ করা উচিত। বিশেষ করে ব্যায়ামের পর পেশির ক্ষয়পূরণ ও পুনরুদ্ধারের জন্য ২০ থেকে ৪০ গ্রাম প্রোটিন কার্যকর বলে মনে করা হয়। তবে, ব্যক্তির ওজন, ব্যায়ামের ধরন ও তীব্রতা এবং সামগ্রিক খাদ্যাভ্যাসের ওপর প্রোটিনের চাহিদা নির্ভর করে।

বিশেষজ্ঞরা উল্লেখ করছেন, শুধুমাত্র প্রোটিন সাপ্লিমেন্ট বা শেক পান করে পেশি তৈরি করা সম্ভব নয়। পেশির বৃদ্ধি ত্বরান্বিত করতে নিয়মিত রেজিস্ট্যান্স ট্রেনিং বা প্রতিরোধমূলক ব্যায়াম অপরিহার্য। বিশেষ করে ভারোত্তোলনের মতো ব্যায়াম, যেখানে ধীরে ধীরে পেশির ওপর চাপ বাড়ানো হয়, তা পেশি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

পেশি গঠনে সুষম খাবারের গুরুত্ব

পেশি গঠনের ক্ষেত্রে শুধুমাত্র প্রোটিনের দিকে মনোযোগ না দিয়ে অন্যান্য পুষ্টি উপাদানের চাহিদাও পূরণ করা প্রয়োজন। এ জন্য খাদ্যতালিকায় কার্বোহাইড্রেট, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান রাখা অত্যাবশ্যক।

কার্বোহাইড্রেট শরীরচর্চার জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে। অন্যদিকে, স্বাস্থ্যকর চর্বি, ভিটামিন ও খনিজ উপাদান শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রম স্বাভাবিক রাখতে সহায়তা করে। ফলে শরীরের সুস্থতা ও শারীরিক সক্ষমতা বজায় রাখতে সুষম খাদ্যাভ্যাসের বিকল্প নেই।

অতিরিক্ত প্রোটিন গ্রহণের ফলে স্বাস্থ্যঝুঁকি হতে পারে। দীর্ঘদিন ধরে শরীরের প্রয়োজনের তুলনায় অতিরিক্ত প্রোটিন গ্রহণ করলে কিছু স্বাস্থ্যগত সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে সাপ্লিমেন্টের মাধ্যমে অতিরিক্ত প্রোটিন গ্রহণে হজমের অস্বস্তি হতে পারে। এ ছাড়া, আগে থেকেই কিডনির সমস্যা রয়েছে, এমন ব্যক্তিদের ক্ষেত্রে অতিরিক্ত প্রোটিন গ্রহণ নিয়ে উদ্বেগ রয়েছে।

তাহলে, সবার জন্য একই পরিমাণ প্রোটিন গ্রহণের নিয়ম অনুসরণ না করে, নিজের শারীরিক অবস্থা ও প্রয়োজন অনুযায়ী প্রোটিন গ্রহণ করা উচিত বলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সব মিলিয়ে, পেশি বড় ও শক্তিশালী করতে অতিরিক্ত প্রোটিন খাওয়ার চেয়ে প্রয়োজন অনুযায়ী প্রোটিন গ্রহণ, নিয়মিত ভারোত্তোলন বা প্রতিরোধমূলক ব্যায়াম এবং পর্যাপ্ত বিশ্রাম বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ, পেশি গঠনের জন্য শুধু প্রোটিনের পরিমাণ নয়, বরং সঠিক খাদ্যাভ্যাস ও ধারাবাহিক শরীরচর্চার সমন্বয়ই মূল বিষয়।

সূত্র: সামা টিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের বাজারে আজ সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে বিক্রি হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৯ এম


দেশের বাজারে আজ সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমে বিক্রি হচ্ছে

দেশের বাজারে সোনার দাম টানা তিন দফায় কমেছে। সর্বশেষ বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়েছে। ফলে শুক্রবার (১৩ নভেম্বর) ২২ ক্যারেটের এক ভরি সোনা ক্রেতাদের জন্য ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকায় কিনতে হচ্ছে।

বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে। নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকায়। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

এর আগে বুধবার ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়েছিল বাজুসের পক্ষ থেকে। তখন দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। সর্বশেষ দফার মূল্যহ্রাসের ফলে মাত্র দুই দিনের ব্যবধানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম মোট ৪ হাজার ৯৫৭ টাকা কমেছে।

এই তিন দফায় সোনার দাম কমানোর ফলে ২২ ক্যারেটের প্রতি ভরিতে মোট দাম কমেছে ৭ হাজার ৬৯৮ টাকা। তবে এর আগে টানা তিন দফায় সোনার দাম বাড়িয়েছিল বাজুস। তখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম সম্মিলিতভাবে বেড়েছিল ১২ হাজার ৭২ টাকা।

এদিকে, সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। রুপা আগের নির্ধারিত দামে বিক্রি হচ্ছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৩৮৩ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা।

সোনার বাজারে ধারাবাহিক দরপতন ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তি তৈরি করেছে, তবে রুপার বাজারে আপাতত কোনো পরিবর্তন আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%