০৪:০২ পি.এম
তিব্বত সীমান্ত থেকে নেমে আসা আকস্মিক বন্যার ফলে নেপালের নুয়াকোট ও ধাদিং জেলায় অন্তত আটজনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় ২৯১ জন বিদেশি পর্যটকসহ কয়েক শত মানুষ নিখোঁজ রয়েছে। বন্যার কারণে বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে এবং সড়ক ও বিদ্যুৎ অবকাঠামোর ক্ষতি সাধিত হয়েছে।
নেপালি গণমাধ্যমের তথ্য অনুযায়ী
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
জানা গেছে, সীমান্তের তিব্বত অংশ থেকে আসা পানির প্রবল স্রোতে ভোতে কোশি নদীতে আকস্মিক বন্যা দেখা দেয়। এর ফলে নুয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
নেপাল পুলিশের কেন্দ্রীয় মুখপাত্র উপ-মহাপরিদর্শক অবি নারায়ণ কাফলের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, নুয়াকোট ও ধাদিং জেলা থেকে এখন পর্যন্ত অন্তত আটটি মরদেহ উদ্ধার করা হয়েছে।
নেপাল ট্যুরিজম বোর্ডের তথ্য অনুযায়ী, বন্যাকবলিত এলাকা থেকে ২৯১ জন বিদেশি ও ৯৩ জন নেপালি নাগরিকসহ মোট ৩৮৪ জন পর্যটক নিখোঁজ রয়েছেন। নিখোঁজ বিদেশিদের মধ্যে ১০৫ জন ভারতীয় নাগরিক রয়েছেন। তবে বাংলাদেশি নাগরিকদের বিষয়ে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া রাসুয়া জেলায় নেপাল পুলিশের অন্তত ২৬ সদস্য নিখোঁজ রয়েছে। সশস্ত্র পুলিশ বাহিনীর সাত সদস্যও নিখোঁজ থাকার খবর পাওয়া গেছে।
আরও পড়ুন: জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন