ঢাকা শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ইং ০৬ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঢাকার মঞ্চে ২৭ নভেম্বর গাইবেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া


ঢাকার মঞ্চে ২৭ নভেম্বর গাইবেন রোমানিয়ান পপতারকা ওটিলিয়া

আন্তর্জাতিক সংগীতাঙ্গনের পরিচিত নাম রোমানিয়ান পপতারকা ওটিলিয়া ব্রুমা আবারও ঢাকায় আসছেন। আগামী ২৭ নভেম্বর রাজধানীতে তাঁর বিশেষ সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘বিলিয়নেরা’ গানের মাধ্যমে বিশ্বব্যাপী পরিচিতি অর্জন করা এই শিল্পীর পরিবেশনা নিয়ে ইতোমধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে আগ্রহ সৃষ্টি হয়েছে।

‘ওটিলিয়া রিটার্নস: বিলিয়নেরা লাইভ ইন ঢাকা’ শিরোনামের এই অনুষ্ঠানটি রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ের কোর্টসাইডে অনুষ্ঠিত হবে। শুক্রবারের এই কনসার্টের আয়োজক হিসেবে কাজ করছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ইমেকার্স বাংলাদেশ। টিকিট বিক্রির দায়িত্বে রয়েছে টিকিফাই।

আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টের টিকিট বিক্রি ইতোমধ্যে শুরু হয়ে গেছে। অনলাইনে টিকিটের দাম সর্বনিম্ন ২ হাজার ৫০০ টাকা থেকে শুরু হচ্ছে। টিকিট সংগ্রহ করা যাবে টিকিফাইয়ের ওয়েবসাইট থেকে।

আরও পড়ুন: দাদাসাহেব ফালকে পুরস্কার ২০২৬: ‘ধুরন্ধর’ সেরা চলচ্চিত্র, রণবীর সেরা অভিনেতা, আনীত সেরা অভিনেত্রী

কনসার্ট আয়োজনের বিষয়ে ইমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী নাইম আশরাফ জানিয়েছেন, তাঁরা এর আগে অরিজিৎ সিং, নেহা কক্করের সংগীতানুষ্ঠানসহ বেশ কিছু উল্লেখযোগ্য আয়োজন পরিচালনা করেছেন। এবারের ওটিলিয়া কনসার্টকে আন্তর্জাতিক মানের একটি বিশেষ আয়োজন হিসেবে উপস্থাপন করতে চান তাঁরা।

তিনি আরও জানিয়েছেন, দর্শক ও শিল্পীদের নিরাপত্তা এবং আয়োজনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। কনসার্টটি আয়োজনের জন্য সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদনও অর্জন করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, ওটিলিয়ার এই পরিবেশনা চলতি বছরের অন্যতম আকর্ষণীয় আন্তর্জাতিক সংগীতানুষ্ঠান হয়ে উঠবে।

আরও পড়ুন: বাচসাসের নতুন সভাপতি আবদুর রহমান, সম্পাদক রাহাত সাইফুল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কথিত ইসলামি জঙ্গি দলের উত্থানের রহস্য যেভাবে উদঘাটিত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫১ এম


কথিত ইসলামি জঙ্গি দলের উত্থানের রহস্য যেভাবে উদঘাটিত হচ্ছে

নিষিদ্ধ ‘হরকাতুল জিহাদ’ কিংবা ‘জেএমবি’-এর গঠন, উত্থান এবং নাশকতামূলক কর্মকাণ্ড সম্পর্কে সবার জানা থাকলেও ফ্যাসিস্ট শেখ হাসিনার শাসনামলে কথিত অন্যান্য ইসলামি জঙ্গি সংগঠনগুলোর উত্থানের পেছনের রহস্য নিয়ে জনমনে গভীর প্রশ্ন বিদ্যমান। ফ্যাসিবাদী আওয়ামী লীগ আমলে ‘আনসারুল্লাহ বাংলা টিম’, ‘আনসার আল ইসলাম’ বা কথিত ‘নব্য জেএমবি’র মতো নামসর্বস্ব সংগঠনের আড়ালে ইসলামপন্থিদের দমন করার পেছনে গোয়েন্দা কর্মকর্তাদের সরাসরি জড়িত থাকার প্রমাণ সামনে এসেছে।

প্রখ্যাত আলেম জসিম উদ্দিন রাহমানীসহ বেশ কয়েকজন ইসলামি ব্যক্তিত্ব দীর্ঘদিন ধরে সাজানো জঙ্গি মামলায় কারাবন্দি ছিলেন এবং তারা এসব সংগঠন তৈরির নেপথ্যে ডিবির ‘নাটক’ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিযোগ, মূলত ইসলামপন্থিদের দমনের উদ্দেশ্যে ডিবি কার্যালয়ের ভেতরে এসব নামসর্বস্ব সংগঠনের জন্ম দেওয়া হয়েছিল। এর পেছনে মূল ক্রীড়নক ছিলেন ডিবির বরখাস্তকৃত প্রধান মনিরুল ইসলাম। তবে জসিম উদ্দিন রাহমানী বা অন্য আলেমদের গুরুতর অভিযোগের বিষয়ে সরকারের পক্ষ থেকে সব সময় নীরবতা দেখা গেছে।

তবে আলেপ উদ্দিনের একটি অডিও রেকর্ডে তাদের দাবির পক্ষে জোরালো প্রমাণ এসেছে। গ্রেপ্তার হওয়ার আগে, আলেপ এক গুমের ভুক্তভোগীর সঙ্গে কথা বলেছিলেন এবং তিনি স্বীকার করেন যে, ব্লগার অভিজিৎসহ অন্যান্য হত্যাকাণ্ডের পর দীর্ঘ দুই বছর ধরে গোয়েন্দারা প্রকৃত খুনিদের কোনো সূত্র খুঁজে পাননি। নিজেদের ব্যর্থতা ঢাকতে তৎকালীন ডিবিপ্রধান মনিরুল কাল্পনিক সংগঠনগুলোকে সামনে আনেন। আমার দেশ-এর কাছে রয়েছে আলেপের সেই চাঞ্চল্যকর অডিও রেকর্ড।

র‍্যাবে থাকাকালে আলেপের বিরুদ্ধে গুম, ভিন্নমত দমন, সাধারণ মানুষকে জঙ্গি সাজিয়ে ফাঁসানো এবং ভুক্তভোগীর স্বজনদের ভয় দেখিয়ে ধর্ষণের মতো গুরুতর ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের পর তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন।

অবাক করার বিষয় হলো, অতীতে মনিরুলের তৈরি সেই কাল্পনিক নব্য জেএমবির (দাওলাতুল ইসলাম) জন্ম ও বিস্তারের আওয়ামী আমলের গোয়েন্দা কাহিনী আবার নতুন করে সামনে এনেছে পুলিশ। ১৫ অক্টোবর পুলিশের স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ) এই কাল্পনিক সংগঠনটিকে নিষিদ্ধ করার সুপারিশ করে একটি প্রতিবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞ লেফটেন্যান্ট কর্নেল (অব.) দিদারুল আলম আমার দেশকে বলেন, নতুন বাংলাদেশে এক দশক আগের আওয়ামী আমলের পুরোনো গোয়েন্দা বয়ানের ওপর ভিত্তি করে প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকা উচিত। তার মতে, মনিরুলের বিরুদ্ধে উগ্রবাদী সংগঠন তৈরি ও পৃষ্ঠপোষকতার অভিযোগ পুরোনো। তাই পুরোনো তথ্যের পুনরাবৃত্তি না করে সাম্প্রতিক ঘটনাগুলোর স্বাধীন যাচাই, বিদেশি যোগাযোগের তথ্য এবং আওয়ামী আমলে কেন এই সংগঠনটি নিষিদ্ধ করা হয়নি, তা স্পষ্ট করা জরুরি। নতুবা এটি রাজনৈতিক বিতর্ক ও আইনি জটিলতা সৃষ্টি করতে পারে।

নতুন প্রতিবেদনটি বিশ্লেষণে দেখা যায়, এটি মূলত আওয়ামী লীগ আমলের সিটিটিসির দেওয়া পুরোনো তথ্যের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। যেখানে তামিম চৌধুরী ও মাওলানা আবুল কাশেমকে কেন্দ্র করে তৈরি আগের বয়ানটিকেই প্রধান ভিত্তি ধরা হয়েছে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে বোমা বিস্ফোরণ, বিস্ফোরক উদ্ধার ও মন্দিরে হামলার মতো ১৩টি ঘটনার বিবরণ যুক্ত করে ২০১৬ সাল থেকে নব্য জেএমবির সক্রিয়তা ও দেশি-বিদেশি পৃষ্ঠপোষকতায় নাশকতার দাবি করা হয়েছে। তবে প্রতিবেদনে বাংলাদেশে জঙ্গিবাদ উসকে দিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর ভূমিকা কিংবা প্রতিবেশী দেশের মদতে ভারতে পলাতক সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুলের সংশ্লিষ্টতার যে জোরালো অভিযোগ রয়েছে, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য বা বিশ্লেষণ রাখা হয়নি।

নব্য জেএমবির উৎপত্তি নিয়ে আওয়ামী সরকারের সময়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সিটিটিসির (বর্তমানে এসআরইউ) তৎকালীন প্রধান মনিরুল ২০১৭ সালের ৩ মার্চ বলেছিলেন, তামিম চৌধুরী ও মাওলানা আবুল কাশেমের যৌথ প্রচেষ্টায় ২০১৩ সালে সংগঠনটির কার্যক্রম শুরু হয়। আবুল কাশেমকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। পরবর্তী সময়ে বিভিন্ন সংবাদ সম্মেলন ও সাক্ষাৎকারেও একই বক্তব্য দেন মনিরুল। সংগঠনটির জন্ম ও নেতৃত্ব নিয়ে তৎকালীন সিটিটিসির ব্যাখ্যাই দীর্ঘদিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আলোচনায় প্রাধান্য পেয়েছে।

এসআরইউর নতুন প্রতিবেদনেও প্রায় একই ধারাবাহিকতা দেখা যায়। এতে বলা হয়েছে, ২০১৩ সালে বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক তামিম আহমেদ চৌধুরী দেশে এসে পুরোনো জেএমবির সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) প্রচারণার তথ্যগুলো অনুবাদ করে নতুন সদস্য সংগ্রহের চেষ্টা চালান।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০১৪ সালের শেষদিকে চাঁপাইনবাবগঞ্জের জেএমবি নেতা আব্দুস সামাদ আরিফ ও আশিককে সঙ্গে নিয়ে ‘জুনুদ আত-তাওহীদ ওয়াল খিলাফাহ’ নামে একটি প্ল্যাটফর্ম গড়ে তোলেন। পরে পুরোনো জেএমবির একটি অংশকে নিয়ে নব্য জেএমবি গঠিত হয়। তামিমের সঙ্গে আবুল কাশেমের যোগাযোগ, সাংগঠনিক ভূমিকা এবং পুরোনো জেএমবি সদস্যদের নতুন প্ল্যাটফর্মে যুক্ত হওয়ার বিবরণও রয়েছে এতে। তবে এসব তথ্যের বড় অংশই অতীতের তদন্ত ও জিজ্ঞাসাবাদ থেকে পাওয়া বলে দাবি করা হয়। নতুন প্রতিবেদনে পুরোনো তথ্যের বাইরে স্বাধীন অনুসন্ধান বা নতুন কোনো প্রমাণের বিস্তারিত উল্লেখ নেই।

তৎকালীন ডিবিপ্রধান মনিরুলের দাবি অনুযায়ী, ২০২০ সালেই নব্য জেএমবির নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছিল। এসআরইউর বর্তমান প্রতিবেদনে সেই একই সুর প্রতিধ্বনিত হয়েছে। এতে বলা হয়েছে, ২০২০ সালে মোহাম্মদ কামরুল হাসান ওরফে মাহাদি হাসান জন (আবু আব্বাস আল-বাঙ্গালী) সংগঠনটির প্রধান হন এবং তুরস্কে একবার গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হওয়ার পর বর্তমানে বিদেশ থেকে অনলাইনে এটি পরিচালনা করছেন। তবে তার বর্তমান অবস্থান, নেতৃত্ব কতটুকু কার্যকর কিংবা তার সাংগঠনিক নির্দেশনার সপক্ষে প্রতিবেদনে কোনো নতুন বা স্বাধীন প্রমাণ উল্লেখ করা হয়নি।

নব্য জেএমবির অস্ত্র সংগ্রহের ক্ষেত্রে ভারতের ভূখণ্ড (পশ্চিমবঙ্গ ও বিহার) ব্যবহারের অভিযোগটি বেশ পুরোনো। ২০১৬ সালের হলি আর্টিসান হামলার তদন্তেও পশ্চিমবঙ্গ বা সীমান্ত দিয়ে আমের ঝুড়ি ও বাজারের ব্যাগে করে অস্ত্র পাচারের তথ্য এসেছিল। তবে তৎকালীন সময়ে মনিরুল জানিয়েছিলেন, কোনো চোরাকারবারি গ্রুপের সহায়তার জোরালো প্রমাণ মেলেনি, বরং বিহারে তৈরি অস্ত্র নিয়ে তদন্ত চলছিল। বর্তমান এসআরইউ প্রতিবেদনেও ভারতের কোনো সরকারি বা গোয়েন্দা সংস্থার সরাসরি ইন্ধনের নতুন কোনো প্রমাণ নেই। ফলে এ বিষয়ে প্রতিবেদনটি মূলত মনিরুলের পুরোনো বক্তব্যেরই কাছাকাছি রয়েছে।

১৩ ঘটনায় নতুন করে উদ্বেগ

এসআরইউর প্রতিবেদনে গত বছরের ২৬ ডিসেম্বর থেকে চলতি বছরের ১৬ আগস্ট পর্যন্ত সংঘটিত ১৩টি নাশকতামূলক ঘটনায় নব্য জেএমবির জড়িত থাকার কথা বলা হয়েছে। এর মধ্যে কেরানীগঞ্জের একটি মাদরাসায় বোমা বিস্ফোরণ ও ১৭ জনকে গ্রেপ্তার, যশোরে অস্ত্র-বোমা উদ্ধার, যাত্রাবাড়ীতে পুলিশ চেকপোস্টে হামলা, কুমিল্লার ইসকন মন্দিরে ককটেল বিস্ফোরণ, ফেনী ও সাভার-আশুলিয়ায় বোমা ও বিস্ফোরক উদ্ধার, মেট্রো স্টেশনের নিচে আইইডি পাওয়া এবং নরসিংদী কারাগার থেকে পালিয়ে আসা আসামিকে গ্রেপ্তার করার মতো চাঞ্চল্যকর ঘটনাগুলো তুলে ধরা হয়েছে। তবে এসব ঘটনায় অভিযুক্তদের স্বীকারোক্তি ও আলামত মিললেও এর পেছনে দেশি বা বিদেশি কোনো শক্তির প্রত্যক্ষ মদত বা সংশ্লিষ্টতা রয়েছে কি না, সে বিষয়ে প্রতিবেদনে কোনো স্পষ্ট তথ্য বা সুনির্দিষ্ট বিশ্লেষণ নেই।

এসআরইউর প্রতিবেদনে নব্য জেএমবির সাংগঠনিক কাঠামোকে মূলত দাওয়াতি ও সামরিক—এই দুই ভাগে ভাগ করা হয়েছে। এর পাশাপাশি তাদের মিডিয়া, অর্থ, তথ্যপ্রযুক্তি এবং পরিবহন বিভাগ কাজ করার কথা বলা হয়েছে। নারীদের উগ্রবাদে টানতে ‘সিস্টার ডিপার্টমেন্ট’ নামে আলাদা নারী শাখা রয়েছে বলেও উল্লেখ করা হয়। রাজধানী ঢাকা ও সাভার-আশুলিয়াসহ দেশের বিভিন্ন জেলায় এই সংগঠনের নেটওয়ার্ক বিস্তৃত বলে জানানো হয়। তাদের অর্থায়নের উৎস হিসেবে ডাকাতি, নিয়মিত চাঁদা সংগ্রহ, অনুদান এবং বিভিন্ন পেশার আড়ালের আয়ের কথা উল্লেখ করা হয়েছে। বিদেশি তহবিলের সুনির্দিষ্ট প্রমাণ না মিললেও কিছু সদস্যের বেতন পাওয়ার তথ্য থেকে দেশি-বিদেশি অনুদানের বিষয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে।

২০১৭ সালের সুপারিশের পর আবার কেন

তথাকথিত নব্য জেএমবিকে নিষিদ্ধ করার উদ্যোগ নতুন নয়। এর আগে ২০১৭ সালে হাসিনা সরকারের সময়ও সংগঠনটিকে নিষিদ্ধ করার প্রস্তাব পাঠানো হয়েছিল এবং ২০২১ সালে এ নিয়ে আলোচনা হলেও তা আর বাস্তবায়ন করা হয়নি। সে সময় সংগঠনটি গড়ার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এবং সাবেক পুলিশ কর্মকর্তা মনিরুলের মদত ছিল বলে ব্যাপক আলোচনা ছিল।

বর্তমান এসআরইউ প্রতিবেদনে বলা হয়েছে, সংগঠনটি নিষিদ্ধের তালিকায় না থাকায় সন্ত্রাসবিরোধী আইনের যথাযথ প্রয়োগে আইনি জটিলতা হচ্ছে। তাই একে নিষিদ্ধ ঘোষণা করা জরুরি। তবে ২০১৭ সালের সেই প্রস্তাব কেন এত বছর ঝুলে ছিল, আগের তথ্যের সঙ্গে নতুন ১৩টি ঘটনার বিবরণ জুড়ে দিয়ে কেন আবার সুপারিশ করা হলো এবং বর্তমান সংগঠনটির সঙ্গে আগের নব্য জেএমবির আদৌ কোনো মিল আছে কি না, তা গভীরভাবে যাচাই করা প্রয়োজন বলে নিরাপত্তা বিশেষজ্ঞরা মত দিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিরাইয়ে ভূমি অফিসের গাড়িচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তিন বছরেও হয়নি নামজারি!

আন্তর্জাতিক ডেস্ক

হামিদুল ইসলাম

শনিবার, ২১শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৫৪ এম


দিরাইয়ে ভূমি অফিসের গাড়িচালকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ, তিন বছরেও হয়নি নামজারি!

সুনামগঞ্জের দিরাই উপজেলা ভূমি অফিসের গাড়িচালক বিপ্লব বর্মনের বিরুদ্ধে নামজারি করে দেওয়ার আশ্বাসে ১৫ হাজার ৮০০ টাকা গ্রহণের অভিযোগ উঠেছে। প্রায় তিন বছর পেরিয়ে গেলেও নামজারি সম্পন্ন না হওয়া এবং টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ফেরত না দেওয়ার অভিযোগে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী হুমায়ূন কবির।

গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে দাখিল করা অভিযোগ সূত্রে জানা যায়, জগদল ইউনিয়নের সিকন্দরপুর গ্রামের তারেক মাহমুদের নামে দুটি জমির নামজারি করে দেওয়ার আশ্বাস দেন বিপ্লব বর্মন। এ জন্য নিজের ভাই বিজয় বর্মনের দোকানে নিয়ে অনলাইনে আবেদনের ব্যবস্থা করেন এবং বিকাশ ও নগদের মাধ্যমে মোট ১৫ হাজার ৮০০ টাকা গ্রহণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর দাবি, বারবার যোগাযোগ করেও নামজারি সম্পন্ন হয়নি। এমনকি টাকা ও কাগজপত্র ফেরত চেয়েও কোনো প্রতিকার পাননি। প্রতিবারই টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি।

সরকারি ভূমি অফিসের একজন গাড়িচালকের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠায় ভূমি অফিস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৮
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৭ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%