০১:৩৮ পি.এম
আজ ঢাকাই সিনেমার শক্তিশালী অভিনেতা ওয়াসীমুল বারী রাজীবের ২২তম মৃত্যুবার্ষিকী। ২০০৪ সালের ১৪ নভেম্বর, মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত হয়ে তিনি না ফেরার দেশে চলে যান।
রাজীবের জন্ম ১৯৫২ সালের ১ জানুয়ারি, পটুয়াখালী জেলায়। পেশাগত জীবন শুরু করেন তিতাস গ্যাস কোম্পানিতে, কিন্তু অভিনয়ে আগ্রহ থাকায় মঞ্চ নাটকে জড়িত হন। তিনি মঞ্চ থেকে বাংলাদেশ বেতার ও টেলিভিশনে কাজ করেছেন।
১৯৮১ সালে ‘রাখে আল্লাহ মারে কে’ সিনেমার মাধ্যমে ঢালিউডে নায়ক হিসেবে তার অভিষেক ঘটে। এরপর কাজী হায়াতের ‘খোকন সোনা’ সিনেমা তাকে তারকাখ্যাতি এনে দেয়। নায়ক হিসেবে শুরু হলেও ধীরে ধীরে ভিলেন চরিত্রে খ্যাতির শীর্ষে পৌঁছান রাজীব।
আরও পড়ুন: কেরালা চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
প্রায় চার শতাধিক চলচ্চিত্রে বৈচিত্র্যময় ও দাপুটে অভিনয় করে দর্শক মহলে স্থায়ী রাজত্ব তৈরি করেন এই গুণী অভিনেতা। কাজের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে মোট ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়াও, তার ঝুলিতে রয়েছে বাচসাস পুরস্কারসহ অসংখ্য সাংস্কৃতিক সংগঠনের সম্মাননা।
অভিনয়ের নিজস্বতা, গম্ভীর কণ্ঠস্বর এবং খলচরিত্রে অসাধারণ অভিনয়ের জন্য রাজীব বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
গুণী এ অভিনেতাকে হারানোর ২২ বছর পেরিয়ে গেছে। তবে তার শক্তিশালী উপস্থিতি ও দুর্দান্ত অভিনয়গুণে আজও দর্শক হৃদয়ে স্মরণীয় হয়ে আছেন ঢাকাই সিনেমার এই খলনায়ক।
রাজীবের অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে হাঙর নদী গ্রেনেড, প্রেম পিয়াসী, সত্যের মৃত্যু নেই, স্বপ্নের পৃথিবী, আজকের সন্ত্রাসী, দুর্জয়, দেনমোহর, স্বপ্নের ঠিকানা, মহামিলন, বাবার আদেশ, বিক্ষোভ, অন্তরে অন্তরে, ডন, কেয়ামত থেকে কেয়ামত, ভাত দে, অনন্ত ভালোবাসা, রাজা শিকদার ও বুকের ভেতর আগুন, সাহসী মানুষ চাই ইত্যাদি।
আরও পড়ুন: তানজিল মিসবাহর নতুন গান ‘কন্যা’ প্রকাশ, প্রেম ও বিচ্ছেদের কষ্টের গল্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন