ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

আশাশুনির বৈরামপুরে বেতনা নদীর বেড়িবাঁধে ভাঙন


আশাশুনির বৈরামপুরে বেতনা নদীর বেড়িবাঁধে ভাঙন

সাতক্ষীরা, ২৬ আগস্ট, ২০২৬ : জেলার আশাশুনির কাদাকাটি ইউনিয়নের বৈরামপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় বেতনা নদীর বেড়িবাঁধে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। 

জোয়ার-ভাটার অব্যাহত স্রোতে গত কয়েক মাসে প্রায় ১৫০ থেকে ২০০ ফুট চর নদীগর্ভে বিলীন হয়ে গেছে। কোথাও কোথাও সড়কের মাত্র ৫ থেকে ৬ ফুটের মধ্যে চলে এসেছে ভাঙন। 

ফলে যেকোনো সময় বেড়িবাঁধ ও পিচঢালা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

আরও পড়ুন: চরফ্যাশনে ১২ নভেম্বর ‘উপকূল দিবস’ ঘোষণার দাবি ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণ ও উপকূলবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আহ্বান

এতে শুধু কাদাকাটি নয়, কুল্যা ও দরগাহপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা এবং পার্শ্ববর্তী তালা উপজেলার কয়েকটি গ্রামও প্লাবিত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। 

পানিতে প্লাবিত হলে হাজার হাজার বিঘা মাছের ঘের, কৃষিজমি, বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে ভাঙন আতঙ্কে দিন কাটছে নদী তীরবর্তী মানুষের।

জানা যায়, বেতনা নদীর তীরঘেঁষা বেড়িবাঁধটি বর্তমানে একটি কার্পেটিং সড়ক হিসেবে ব্যবহৃত হচ্ছে। সড়কটি উত্তর দিকে কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি সেতু এবং দক্ষিণ দিকে কাদাকাটি ইউনিয়নের তেঁতুলিয়া বাজার পর্যন্ত বিস্তৃত। দীর্ঘদিনের নদীভাঙনে সড়কসংলগ্ন চর ক্রমেই নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। কোনো কোনো স্থানে সড়ক থেকে নদীর দূরত্ব মাত্র ৪০/৪৫ ফুট। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাঙন স্থলের কিছু অংশে নদীর চর প্রায় ২৫/৩০ ফুট গভীর হয়ে গেছে। ফলে সামান্য অংশ ভেঙে পড়লেই সড়কটি নদীতে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: চিলমারীতে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে ব্যাংককর্মী ফেরদৌস রহমান নিহত

বৈরামপুর জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা মো. আব্দুল কুদ্দুস বলেন, প্রতিদিনই নতুন করে মাটি ধসে নদীতে পড়ছে। দ্রুত ব্যবস্থা না নিলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। 

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম বলেন, ভাঙন এখন সড়কের একেবারে কাছে চলে এসেছে। সময়মতো ব্যবস্থা না নিলে শুধু তিন ইউনিয়ন নয়, তালা উপজেলারও বিভিন্ন এলাকা ক্ষতিগ্রস্ত হতে পারে।

ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বলেন, সড়ক থেকে মাত্র ৬/৭ ফুট দূরে ভাঙন চলে এসেছে। ভাঙনের গভীরতাও অনেক বেশি। 

আর সামান্য অংশ ভেঙে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তাই দ্রুত ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। 

আরও পড়ুন: কক্সবাজারে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, দুই মাদক কারবারি আটক

স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় দুই মাস আগে সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার ভাঙনস্থল সরেজমিনে পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। 

এর কয়েকদিন পর একজন সার্ভেয়ার এসে ভাঙনস্থল পরিমাপ করেও যান। তবে এরপর দীর্ঘ সময় পার হলেও ভাঙন প্রতিরোধে দৃশ্যমান কোনো কাজ শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া বাসসকে বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। খুব দ্রুত কাজ শুরু হবে।

আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্যামানন্দ কুন্ডু বাসসকে বলেন, নদীভাঙনের বিষয়টি শুনেছি। স্থানটি সরেজমিনে পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ডাকাত হযরত আলী গ্রেফতার, বিরুদ্ধে ১৭ মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ই-টাইমসের প্রতিবেদন

দুই বছরের প্রেমের সম্পর্কে ইতি টানলেন অনন্যা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


দুই বছরের প্রেমের সম্পর্কে ইতি টানলেন অনন্যা

বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডে এবং শিকাগোর সাবেক মডেল ওয়াকার ব্লাঙ্কোর দীর্ঘ দুই বছরের সম্পর্কে ফাটল ধরেছে। গুঞ্জন ছিল বেশ কিছুদিন ধরেই, তবে সম্প্রতি জানা গেছে যে এই দুই তারকা তাদের সম্পর্কের ইতি টেনেছেন। 

বিনোদনমূলক সংবাদমাধ্যম ই-টাইমসের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে অনন্যা নিজেই এই সম্পর্ক ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন। সূত্র মারফত আরও জানা গেছে, তাদের এই বিচ্ছেদটি সম্পূর্ণ পারস্পরিক সমঝোতার মাধ্যমেই ঘটেছে এবং একে অপরের প্রতি কোনো বিদ্বেষ বা ক্ষোভ নেই।

হাই-প্রোফাইল একটি বিয়ের অনুষ্ঠানে সাক্ষাৎ হয়েছিল অনন্যা এবং ওয়াকারের। এরপর গত দুই বছর ধরে একাধিকবার তাদের একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও একে অপরের পোস্ট এবং ছবিতে প্রায়ই তাদের উপস্থিতি লক্ষ করা যেত। যদিও তারা কখনো জনসমক্ষে সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি, তবু অনুরাগীদের কাছে তাদের প্রেমের বিষয়টি বেশ স্পষ্ট ছিল।

ওয়াকার ব্লাঙ্কো পেশায় শিকাগোর একজন সাবেক মডেল, যিনি বলিউডের বেশ কয়েকজন তারকা ও প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সখ্যের সুবাদে বি-টাউনের পরিচিত মুখ হয়ে ওঠেন। অনন্যার ঘনিষ্ঠ জন্মদিনের আয়োজনেও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে অনন্যার উদ্দেশে এক আবেগঘন বার্তায় ওয়াকার লিখেছিলেন, ‘শুভ জন্মদিন সুন্দরী, তুমি সত্যিই অনন্য। তোমাকে ভালোবাসি, অ্যানি!’ এই বার্তার পরেই ভক্তদের ধারণা দৃঢ় হয় যে তারা প্রেম করছেন। এমনকি অনন্যাকে ওয়াকারের নামের প্রথম অক্ষর লেখা একটি গলার চেইন বা নেকলেস পরতেও দেখা গিয়েছিল।

সম্পর্ক ভাঙনের এই গুঞ্জনের আবহেই ভালোবাসা ও সম্পর্ক নিয়ে অনন্যার একটি পুরোনো সাক্ষাৎকার নতুন করে আলোচনায় এসেছে। হেলথ শটসকে দেওয়া সেই সাক্ষাৎকারে অনন্যা ভালোবাসার সংজ্ঞা দিতে গিয়ে বলেন, শাহরুখ খান স্যারের সেই বিখ্যাত উক্তির মতো তার কাছেও ভালোবাসা মানেই বন্ধুত্ব। এটি কেবল পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস এবং নিজের মতো থাকার স্বাধীনতার ওপর নির্ভর করে। তিনি বিশ্বাস করেন, ভালোবাসা কেবল কোনো রোমান্টিক সম্পর্কের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়, এটি সব জায়গাতেই বিদ্যমান।

নিজের চিন্তাধারার পরিবর্তনের কথা উল্লেখ করে অনন্যা আরও যোগ করেন যে, একদম ছোটবেলায় তিনি ভাবতেন জীবনে কেবল একটাই বড় ভালোবাসা থাকে এবং অন্য কারও জন্য আর ভালোবাসা অনুভব করা যায় না। কিন্তু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সেই ধারণায় বদল এসেছে। এখন তিনি তার বন্ধু, পরিবার এবং অনেক মানুষের প্রতিই ভালোবাসা অনুভব করেন। ফলে একক কোনো ‘সোলমেট’ বা জীবনসঙ্গীর সঙ্গে ভালোবাসাকে বেঁধে রাখার ধারণাটি তার কাছে পরিবর্তিত হয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫২ পি.এম


ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে

ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং খাতামুল আম্বিয়া (সা.) যৌথ বিমান প্রতিরক্ষা সদর দফতরের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এলহামি জানিয়েছেন, দেশের প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও প্রতিস্থাপনের কাজ চলছে।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গত দুই দফা আরোপিত যুদ্ধে আকাশ প্রতিরক্ষা বাহিনীর কার্যক্রম এবং শত্রুর বিভিন্ন ধরনের আকাশযানের বিরুদ্ধে ইরানি প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারের বিষয়ে তিনি বলেন, শত্রুর বিমান হামলা কার্যকরভাবে মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা ও সক্ষমতাকে কাজে লাগিয়ে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর এই কমান্ডার আরও বলেন, দ্বিতীয় দফার আরোপিত যুদ্ধ ইরানকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছে, যা পরবর্তী যুদ্ধে কাজে লাগানো হয়েছে। তিনি বলেন, তৃতীয় দফার মার্কিন চাপিয়ে দেওয়া যুদ্ধেও ইরানের সক্ষমতার কার্যকারিতা আরও স্পষ্ট হয়েছে। ওই যুদ্ধে ইরান উল্লেখযোগ্য সংখ্যক গুরুত্বপূর্ণ ও কৌশলগত ড্রোন এবং শত্রুর যুদ্ধবিমান ভূপাতিত করতে সক্ষম হয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল এলহামি বলেন, বর্তমানে ইরান শতভাগ দেশীয় সক্ষমতার ওপর নির্ভর করে এগিয়ে যাচ্ছে। নতুন প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি যুদ্ধে কার্যকর প্রমাণিত প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর উৎপাদন বাড়ানো হচ্ছে।-পার্সটুডে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পাশে আছি’, বলেন্দ্র শাহকে ফোন মোদির, সহায়তার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


‘পাশে আছি’, বলেন্দ্র শাহকে ফোন মোদির, সহায়তার আশ্বাস

নেপালের তুষারধস ও আকস্মিক বন্যার ফলে মৃতের সংখ্যা ৩১ জনে পৌঁছেছে। এছাড়া, নিখোঁজ রয়েছে শত শত মানুষ।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভয়াবহ বন্যার কারণে সৃষ্ট সংকটের প্রেক্ষিতে সব ধরনের মানবিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। বুধবার (২৬ আগস্ট) তিনি নেপালের প্রধানমন্ত্রী বালেন শাহের সাথে এক ফোনালাপে এই সংহতি প্রকাশ করেন।

মোদি বলেন, "ভারত যেকোনো ধরনের প্রয়োজনীয় ত্রাণ ও উদ্ধারকাজে সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে আমাদের দলগুলো নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।" তিনি উল্লেখ করেন, এই কঠিন সময়ে ভারতের জনগণ নেপালের পাশে রয়েছে।

ভারতীয় প্রধানমন্ত্রী বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন।

 

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, একজন নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৬শে আগস্ট, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, একজন নিখোঁজ

কক্সবাজার, ২৬ আগস্ট, ২০২৬ : সৈকতে গোসলে নেমে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে অপর এক যুবক।

আজ বুধবার বেলা আড়াইটার দিকে সৈকতের লাবণী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আজমল হোসেন।

নিহত পর্যটক ইয়াছির খাঁন (২৫) ঢাকার আফতাবনগর এলাকার বাসিন্দা। নিখোঁজ পর্যটক মোহাম্মদ ইব্রাহিমও (২৩) একই এলাকার বাসিন্দা। তাদের পুরো পরিচয় নিশ্চিতে কাজ করছে পুলিশ।

লাইফগার্ডের বরাত দিয়ে ট্যুরিস্ট পুলিশের এসপি আজমল জানান, ঢাকার আফতাবনগর এলাকা থেকে পাঁচজনের একটি টিম কক্সবাজার বেড়াতে আসে। হোটেলে মালামাল রেখে তারা সকলে লাবণীর জলতরঙ্গ হোটেলের সোজা সৈকত এলাকায় গোসলে নামেন। 

সেখানে গোসলে নামা বিপদজনক উল্লেখ করে লাল পতাকা টানানো ছিল। কিন্তু তা খেয়ালে না নিয়ে গোসলে নামার কিছু সময় পর পাঁচজনই স্রোতে পড়ে বিপদাপন্ন হন। এদের মাঝে তিনজন প্রাণান্তকর চেষ্টায় তীরে উঠে আসে। তবে, ইয়াছিন ও ইব্রাহিম ওই এলাকায় তৈরি হওয়া গর্তে আটকে যায়।

তিনি আরও জানান, তীরে আসা সহযাত্রীরা বিষয়টি লাইফগার্ডকে জানালে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বিপদাপন্নদের উদ্ধারে নামে। তাদের প্রচেষ্টায় ইয়াছিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অপর সহযাত্রী ইব্রাহিমকে নানাভাবে চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিস, সি-সেইফ লাইফ গার্ড সদস্যরা মিলে প্রচেষ্টা চালাচ্ছেন।

এসপি আজমল হোসেন জানান, নিহত ও নিখোঁজের পুরো পরিচয় জানার চেষ্টা চলছে। তাদের পরিবারের সঙ্গে আলাপ হয়েছে। তারা কক্সবাজার আসছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%