০৬:৫৩ পি.এম
রাজধানীর মোহাম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারী মাসুদ হোসাইনকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদশাকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছে আদালত। একইসাথে, তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশও দেওয়া হয়েছে।
সোমবার (২ নভেম্বর) তদন্ত কর্মকর্তা ও মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. মমিনুল ইসলামের আবেদনের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালত এই আদেশ প্রদান করেন। প্রসিকিউশন বিভাগের এসআই মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।
আসামির পক্ষে আইনজীবী খন্দকার আহসান হাবিব গ্রেপ্তার দেখানোর আবেদনের বিরুদ্ধে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আরও পড়ুন: চাঁদাবাজি করলে ধরে পুলিশে দিন, প্রয়োজনে আমিই ব্যবস্থা নেব: আমিনুল হক
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদপুরের বসিলা ব্রিজের ঢাল ও র্যাব কার্যালয়ের সামনে হামলা চালানো হয় আন্দোলনকারী মাসুদ হোসাইনের ওপর। দেশীয় অস্ত্র, পিস্তল, শটগান, পেট্রোল বোমা ও ককটেল নিয়ে হামলার ফলে মাসুদ গুরুতর আহত হন।
পরে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার বুকে জটিল অস্ত্রোপচার করা হয়। দীর্ঘ চিকিৎসার পর সুস্থ হয়ে মাসুদ মোহাম্মদপুর থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, এজাহারনামীয় আসামিদের প্ররোচনা, অর্থায়ন ও সরাসরি নির্দেশনায় আন্দোলনকারীদের ওপর হামলা এবং গুলি চালানো হয়।
ফয়জুর রহমান বাদশাকে গ্রেপ্তার দেখানোর জন্য তদন্ত কর্মকর্তা আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
আরও পড়ুন: ইবিতে ফুলকুঁড়ি আসরের শিশু-কিশোর সমাবেশ ও পুরষ্কার বিতরণী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন