ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে


রাজধানীর বিভিন্ন এলাকায় মঙ্গলবার মার্কেট ও দোকানপাট বন্ধ থাকবে

সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে কেনাকাটা অথবা ঘুরতে বের হন। তবে মাঝে মাঝে নির্দিষ্ট এলাকার তথ্য না জানার কারণে দেখা যায়, সেখানে দোকানপাট বন্ধ থাকে। তাই, রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা আগে থেকে জানা থাকলে কোনো ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় না।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।

যেসব এলাকার দোকানপাট বন্ধ থাকবে

আরও পড়ুন: ধানমন্ডির ১৪ তলা ভবনে আগুন, ফায়ার সার্ভিসের ইউনিট কাজ করছে

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া এভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা, লালমাটিয়া।

যেসব মার্কেট বন্ধ থাকবে

বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউ মার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমণ্ডি প্লাজা, মেট্রো শপিং মল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার ডিআইটি মার্কেট, অর্কিড প্লাজা।

আরও পড়ুন: ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২১৯১ মামলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে নতুন মার্কিন হামলা, হরমুজে আতঙ্ক ছড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ এম


ইরানে নতুন মার্কিন হামলা, হরমুজে আতঙ্ক ছড়িয়েছে

মঙ্গলবার ভোরে ইরানের দক্ষিণাঞ্চলে একাধিক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। এসব বিস্ফোরণ হরমুজ প্রণালির কেশম দ্বীপ এবং হরমোজগান প্রদেশের উপকূলীয় শহর বন্দর লেঙ্গেহতে ঘটেছে।

এ তথ্য ইরানের সংবাদমাধ্যমের মাধ্যমে জানা যায়। তবে হামলার উদ্দেশ্য, হতাহত এবং ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানা যায়, কেশম দ্বীপে পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

অন্যদিকে, আধা সরকারি সংবাদ সংস্থা ফারস জানায়, বন্দর লেঙ্গেহ শহরের সাগরের দিক থেকে বিস্ফোরণের আওয়াজ এসেছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো তথ্য সংবাদ সংস্থা দুটি প্রকাশ করেনি।

এই বিস্ফোরণের খবর এমন এক সময়ে এসেছে, যখন হরমুজ প্রণালিকে কেন্দ্র করে উত্তেজনা প্রশমনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সোমবার জানিয়েছেন, দুই দেশের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে।

তিনি উল্লেখ করেন, কাতারের মধ্যস্থতায় এই যোগাযোগ সহজ করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি দোহা সফর করেছেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরু করে। এর জবাবে ইরান ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালায়। পরে এপ্রিলে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হয়।

এর আগে গত ১৮ জুন হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারকে সই করে। তবে প্রণালিটির নিরাপত্তা নিয়ে মতবিরোধের কারণে চুক্তিটির বাস্তবায়ন থমকে যায়।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলার সূচিতে বিসিবির ইউটিউব চ্যানেলে দুটি খেলা সম্প্রচারিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৪৩ এম


আজকের খেলার সূচিতে বিসিবির ইউটিউব চ্যানেলে দুটি খেলা সম্প্রচারিত হবে

ক্রিকেট

জাতীয় ক্রিকেট লিগ

সিলেট-চট্টগ্রাম

বিকেল ৫টা ৩০ মিনিট, বিসিবির ইউটিউব চ্যানেল

ময়মনসিংহ-খুলনা

বিকেল ৫টা ৩০ মিনিট, বিসিবির ইউটিউব চ্যানেল

ঢাকা-বরিশাল

বিকেল ৫টা ৩০ মিনিট, বিসিবির ইউটিউব চ্যানেল

রাজশাহী-রংপুর

বিকেল ৫টা ৩০ মিনিট, বিসিবির ইউটিউব চ্যানেল

ফুটবল

চ্যাম্পিয়ন্স লিগ

স্পোর্টি সিপি-শাখতার

রাত ১১টা ৪৫ মিনিট, সনি স্পোর্টস ১

বার্সেলোনা-অ্যাস্টন ভিলা

রাত ২টা, সনি স্পোর্টস ১

বায়ার্ন মিউনিখ-অ্যাতলেটিকো

রাত ২টা, সনি স্পোর্টস ২

ম্যানচেস্টার ইউনাইটেড-রোমা

রাত ২টা, ট্যাপম্যাড

পিএসজি-ভিয়ারিয়াল

রাত ২টা, ট্যাপম্যাড

ইন্টার মিলান-ফেইনুর্ড

রাত ২টা, ট্যাপম্যাড

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ার ৬ এলাকায় বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, শনাক্ত ৩ রোগী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ এম


বগুড়ার ৬ এলাকায় বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, শনাক্ত ৩ রোগী

আজম উদ্দিন স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত আছেন। তিনি বগুড়া সিটি করপোরেশনের জলেশ্বরীতলার একটি বাসায় পরিবারসহ বসবাস করেন। এই এলাকা অভিজাত হিসেবে পরিচিত। গত শনিবার রাতে জ্বর অনুভব করেন আজম উদ্দিন। একই সঙ্গে তাঁর স্ত্রী মৌসুমি আক্তার এবং মেয়ে আরাফি জান্নাতও জ্বরে আক্রান্ত হন। পরদিন পরীক্ষা করার পর তিনজনের শরীরে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর সবাই ভর্তি হন সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে।

গতকাল সোমবার হাসপাতালে চিকিৎসাধীন ১৯ ডেঙ্গু রোগীর মধ্যে এই তিনজন একই পরিবারের সদস্য। আজম উদ্দিন অভিযোগ করেন, ‘আমি অভিজাত এলাকায় বসবাস করি। অথচ সেখানেই এডিস মশার উপদ্রব!’ তিনি বলেন, মশা নিধনে নিয়োজিত কর্মীরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন না। গত এক সপ্তাহে তাঁর এলাকায় মশা নিধনের জন্য কাউকে দেখা যায়নি।

একই হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি ছিলেন নগরীর মালতিনগরের নাসিমা আক্তার ও শয়ন কুমার, সূত্রাপুরের সাথী আক্তার। নাসিমা জানান, বাসার পাশে খোলা নালা রয়েছে। সেখানে মশার জন্ম হচ্ছে, কিন্তু মশা নিধনের কোনো উদ্যোগ চোখে পড়ছে না।

গত রোববার সরকারি মোহাম্মদ আলী হাসপাতালের ১৯ জন ছাড়াও শহীদ জিয়া মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৮ জন, টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ২৩ জন, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৭ জন এবং ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। সব মিলিয়ে এই সংখ্যা ৯৩।

শজিমেক হাসপাতালে সর্বাধিক রোগী ভর্তি হয়েছেন। গত মে মাস থেকে রোববার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ৭১৩ জন। তাদের মধ্যে দুজন মারা গেছেন। উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগীর সংখ্যা বেশি ধুনট ও শেরপুরে। একই সময়ে ধুনটের ২২২ জন এবং শেরপুরে ১৮৩ জন আক্রান্ত হয়েছেন।

শেরপুরের খন্দকারপাড়ার বাসিন্দা সাধন কুমার জানান, তাঁর এলাকায় ৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। তবে মশা নিধনে পৌর কর্তৃপক্ষের কোনো কার্যক্রম চোখে পড়ছে না।

শেরপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নিমাই ঘোষ বলেন, উপজেলা পর্যায়ের পৌরসভায় মশা নিধনে বরাদ্দ থাকে সামান্য। এ অর্থে বছরে দু-একবার কার্যক্রম পরিচালনা করা সম্ভব।

মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও ডা. রাশেদুল ইসলাম রনি জানান, ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় এখানে ডেঙ্গু কর্নার খোলা হয়েছে। হাসপাতাল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হচ্ছে। কিন্তু বিভিন্ন এলাকা থেকে রোগী আসছে। এসব এলাকায় মশা নিধনে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর দেওয়া তথ্যমতে, বগুড়া নগরীর জলেশ্বরীতলা, মালতিনগর, সূত্রাপুর, রহমাননগর, মফিজ পাগলার মোড়, পিটিআই মোড় এলাকা থেকেই রোগী বেশি আসছে। এ কারণে এসব এলাকাকে ডেঙ্গুর হটস্পট বলা যায়।

জানা গেছে, সিটি করপোরেশন এবার মশা নিধনে ৫০ লাখ টাকা বরাদ্দ করেছে। কিন্তু সে তুলনায় কার্যক্রম নেই। বাসিন্দাদের অভিযোগ, মশা নিধনকর্মীরা ডিসি-এসপিসহ সরকারি কর্মকর্তাদের বাসভবনে কাজ করেন। ২১ নম্বর ওয়ার্ডের মানিকচক এলাকার আনোয়ার হোসেন জানান, তাদের এলাকা সিটি করপোরেশনে পড়লেও কোনোদিন মশা নিধন কার্যক্রম দেখেননি। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর লুৎফর রহমানের দাবি, ‘আমরা পৌরসভার দায়িত্বে থাকাকালে একাধিকবার বলেছি বর্ধিত এলাকায় মশা নিধনের উদ্যোগ নিতে। কিন্তু আমাদের কথা রাখা হয়নি।’

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বছরে তারা অন্তত ২৫০ লিটার মশার ওষুধ ব্যবহার করেন। ২১টি ওয়ার্ডে ওষুধ ছিটাতে ফগার মেশিন রয়েছে ৫০টি। মশক নিধন কার্যক্রমের সময় প্রতি ওয়ার্ডে তিন লিটার বরাদ্দ হয়। প্রয়োগের জন্য ওয়ার্ডপ্রতি বরাদ্দ হয় ৩০০ লিটার ডিজেল ও ১০০ লিটার অকটেন। ওয়ার্ডপ্রতি দায়িত্ব পালন করেন তিনজন কর্মচারী। সম্প্রতি সবকিছুর পরিমাণ বাড়ানো হয়েছে। গত অক্টোবরে ফগার মেশিনের জন্য ২৩ লাখ টাকার ওষুধ কেনা হয়েছে। তবে ৫০টি ফগার মেশিনের মধ্যে ২০টি নষ্ট হয়ে গেছে। ৬০টি হ্যান্ড মেশিনের মধ্যে ২২টি নষ্ট।

মশা নিধনে নিয়মিত ওষুধ ছিটানো হয় বলে দাবি করেন সিটি করপোরেশনের স্বাস্থ্য পরিদর্শক আবু বক্কর সিদ্দিক। তিনি জানান, সিটি করপোরেশন হওয়ার পর থেকে মশা নিধন কার্যক্রম বাড়ানো হয়েছে। মাঠ পর্যায়ে যেসব কর্মী কাজে গাফিলতি করবেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ডেঙ্গু রোগীর চিকিৎসায় কয়েকটি হাসপাতালের যথেষ্ট সক্ষমতা আছে বলে জানান জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. ফারজানুল ইসলাম। তিনি বলেন, ডেঙ্গু রোগী যাতে না বাড়ে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। উপজেলা পর্যায়েও মশা নিধন ব্যবস্থায় গুরুত্ব দেওয়া উচিত।

বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন সমকালকে বলেন, ‘আমরা সাধ্যমতো চেষ্টা করছি। মশা নিধনে বাজেটও বাড়ানো হয়েছে। নাগরিকরা যত্রতত্র ময়লা ছড়িয়ে-ছিটিয়ে রাখলে মশা উৎপাদন হবে। এ বিষয়ে সবারই সচেতন হতে হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মঙ্গলবার ১২ রাশির ভাগ্য জানালো জ্যোতিষশাস্ত্র, বিশ্লেষণ প্রকাশিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ এম


মঙ্গলবার ১২ রাশির ভাগ্য জানালো জ্যোতিষশাস্ত্র, বিশ্লেষণ প্রকাশিত

আজ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬। জ্যোতিষশাস্ত্রের বিশ্লেষণ অনুযায়ী, আজ চাঁদ সিংহ রাশিতে অবস্থান করবে এবং রাত ১১টা ৫৪ মিনিট পর্যন্ত কার্তিক কৃষ্ণা নবমী তিথি থাকবে। এরপর শুরু হবে কার্তিক কৃষ্ণা দশমী তিথি। আজ শুক্লা যোগ ও ব্রহ্মা যোগের প্রভাবও থাকবে।

ভাগ্য সম্পর্কে আগাম ধারণা পেতে এক নজরে জেনে নিন মেষ থেকে মীন, ১২ রাশির আজকের ভাগ্য-

১। মেষ: আজ বিয়ের আলোচনা এগিয়ে যেতে পারে। কফ-সর্দি-কাশির সমস্যায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। নতুন গাড়ি কেনার সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে বিরোধীরা আজ আপনার সামনে নমনীয় হতে পারে। চিকিৎসা খাতে অর্থ ব্যয় হতে পারে।

২। বৃষ: পারিবারিক কারণে চিন্তা বাড়তে পারে। ঋণের আবেদন আজ মঞ্জুর হতে পারে। কর্মপ্রার্থীরা নতুন চাকরির সন্ধান পেতে পারেন। সন্তানের কারণে অর্থ ব্যয় হতে পারে। হাড়ের সমস্যায় কষ্ট পেতে পারেন। ব্যবসায় পরিশ্রম করলে সাফল্য আসবে।

৩। মিথুন: ঘরবাড়ি কেনার সুযোগ মিথুন রাশির জাতকদের জন্য আসতে পারে। অর্থ সঞ্চয়ের সম্ভাবনা প্রবল। মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়তে পারে। অলসতার কারণে গুরুত্বপূর্ণ কাজে দেরি হতে পারে। নতুন চাকরি পেতে পারেন। দুর্ঘটনায় আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

৪। কর্কট: আজ ধর্মীয় কাজে মন আকৃষ্ট হতে পারে। পড়াশোনায় সাফল্য আসবে। উপকারের প্রতিদান আজ আপনি নাও পেতে পারেন। যৌথ বা অংশীদারি ব্যবসা লাভজনক হতে পারে। কর্মক্ষেত্রের গুরুদায়িত্ব আপনার কাঁধে আসতে পারে। ন্যায্য প্রাপ্তিতে অপেক্ষায় থাকতে হতে পারে।

৫। সিংহ: আজ বাকসংযম না রাখলে শত্রুর সংখ্যা বৃদ্ধি পেতে পারে। ঝুঁকিবহুল কাজ থেকে বিরতি নেওয়া উচিত। কথা বলে আইনি জটিলতা এড়ানোর চেষ্টা করুন। আজ কাজের সূত্রে ভ্রমণের সম্ভাবনা রয়েছে। পড়াশোনার ফল আশানুরূপ হবে না। ধর্মীয় কাজে মনোনিবেশ করতে পারেন।

৬। কন্যা: উচ্চরক্তচাপ ও রক্তপাত সংক্রান্ত শারীরিক কষ্ট ভোগের যোগ রয়েছে। জমানো টাকা খরচ হয়ে যেতে পারে। অফিসে অধঃস্তন কর্মীর সঙ্গে ঝগড়ায় জড়াতে পারেন। অনিশ্চিত বিনিয়োগ করলে লোকসানের শঙ্কা রয়েছে। সঙ্গীতশিল্পীরা প্রতিভার স্বীকৃতি পেতে পারেন।

৭। তুলা: অতিরিক্ত মানসিক চিন্তায় আজ আপনি হতাশাগ্রস্ত হতে পারেন। অহেতুক ব্যয় বাড়তে পারে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কোনও প্রভাবশালী ব্যক্তির সহায়তায় সমস্যার সমাধান হবে। কাউকে অর্থ সাহায্য করলে সমস্যায় পড়তে পারেন।

৮। বৃশ্চিক: আইনি বিবাদ মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের সম্পর্ক তিক্ত হতে পারে। সন্তানের চিন্তায় উদ্বিগ্ন থাকতে পারেন। নতুন বাড়ি নির্মাণের যোগাযোগ হতে পারে। নতুন কোনও উদ্যোগ আজ না শুরু করাই শ্রেয়। পুরনো বন্ধুর সাহায্য পেতে পারেন।

৯। ধনু: আজ সঠিক পরিকল্পনার অভাবে খরচ বাড়বে। চাকরিতে অনিশ্চয়তা বাড়বে। ব্যবসায় নতুন পার্টনার পেতে পারেন। অনিশ্চিত বিনিয়োগ না করাই ভালো। বন্ধুর সঙ্গে সম্পর্ক তিক্ত হতে পারে। ক্রনিক রোগের পুনরাবৃত্তি হওয়ার শঙ্কা রয়েছে। দীর্ঘদিনের ঋণ থেকে মুক্ত হতে পারেন।

১০। মকর: আজ পেশা পরিবর্তনের যোগ রয়েছে। পেটের সমস্যায় কষ্ট পেতে পারেন। গুরুজনের সঙ্গে মতবিরোধ হতে পারে। বাড়িতে নিকট আত্মীয়ের আগমন হতে পারে। চোখের সমস্যায় ভুগতে পারেন। বিয়ের কথা এগোতে পারে।

১১। কুম্ভ: আবেগের বশে কোনও কাজ করে আজ অনুতপ্ত হতে পারেন। আত্মীয়দের প্ররোচনায় সংসারে সাময়িক অশান্তি হতে পারে। দূর ভ্রমণের যোগ রয়েছে। পারিবারিক দায়িত্ব পালন নিয়ে গুরুজনদের সঙ্গে মতানৈক্য হতে পারে। হিতাকাঙ্খীর সহায়তায় হঠাৎ আসা বিপদ থেকে রক্ষা পাবেন।

১২। মীন: সন্তান সম্পর্কিত দুশ্চিন্তার অবসান হবে। সরকারি চাকরি পাওয়ার যোগ রয়েছে। অপুষ্টি, অম্ল, অজীর্ণ সংক্রান্ত শারীরিক সমস্যা হতে পারে। জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে নিজের চেষ্টায় ব্যবসা প্রতিষ্ঠা করতে পারবেন। বন্ধু-বান্ধবের জন্য অর্থ ব্যয় হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%