০৮:৩২ পি.এম
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের আলমের ঘোণা এলাকায় গাছ থেকে জাম পাড়ার সময় নিচে পড়ে মো. আলমগীর (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির মৃত্যু ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি জাম গাছের জাম কিনে তা পাড়ার উদ্দেশ্যে গাছে উঠেছিলেন আলমগীর। কিন্তু অসাবধানতাবশত গাছ থেকে পা পিছলে তিনি হঠাৎ মাটিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মৃত।
নিহতের প্রতিবেশী মোহাম্মদ বোরহান বলেন, আলমগীর অত্যন্ত সহজ-সরল প্রকৃতির মানুষ ছিলেন। সে সব সময় যে কোনো কাজ করতে প্রস্তুত থাকতেন। একটি জাম গাছের জাম কিনে তা পাড়তে গিয়েই আজ তার এই মর্মান্তিক মৃত্যু হলো।
আরও পড়ুন: শেরপুরে জমিজমা বিরোধে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তের বাড়িতে আগুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন