ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়ার সম্ভাবনা


টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়ার সম্ভাবনা

আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি) আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে দলের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করছে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গের মতে, চলমান পঞ্চম চক্র শেষ হওয়ার পর পরবর্তী চক্রে সব টেস্ট খেলুড়ে দেশকে এই প্রতিযোগিতার আওতায় আনা হতে পারে।

বর্তমানে ৯টি দল টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে। নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে দলগুলোর সংখ্যা বেড়ে দাঁড়াবে ১২-তে। টেস্ট খেলুড়ে প্রতিটি দেশের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ তৈরি করাই এর মূল লক্ষ্য বলে জানিয়েছেন গ্রিনবার্গ।

তবে নতুন তিনটি দল—জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে যুক্ত করার ক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ বিদ্যমান রয়েছে। টেস্ট ক্রিকেটের অবকাঠামো ও সামগ্রিক সক্ষমতার দিক থেকে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ড এখনও পিছিয়ে রয়েছে। অন্যদিকে, আফগানিস্তান নিজেদের দেশে টেস্ট আয়োজন করতে সক্ষম হয়নি এবং তাদের ভাড়া করা ভেন্যুর ওপর নির্ভর করতে হচ্ছে।

আরও পড়ুন: তায়কোয়ানডোর মানোন্নয়নে ২০০ কোচের বিশেষ প্রশিক্ষণ শুরু

গ্রিনবার্গ মনে করেন, টেস্ট ক্রিকেট পরিচালনার ক্রমবর্ধমান ব্যয় অনেক দেশের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ম্যাচ আয়োজনের পাশাপাশি একজন ক্রিকেটারকে টেস্ট খেলার উপযোগী করে তুলতে প্রয়োজনীয় অবকাঠামো ও দীর্ঘমেয়াদি উন্নয়নে বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন।

তিনি সতর্ক করে বলেন, ভবিষ্যতে আর্থিক সংকটের কারণে কিছু পূর্ণ সদস্য দেশ হয়ত নিয়মিত টেস্ট খেলতে অক্ষম হতে পারে। বিশেষ করে নিজেদের দেশে টেস্ট সিরিজ আয়োজনের মতো পর্যাপ্ত আর্থিক সক্ষমতা না থাকলে তাদের বিদেশে বেশি ম্যাচ খেলতে হতে পারে।

গ্রিনবার্গের মতে, পারস্পরিকভাবে সিরিজ আয়োজনের বর্তমান কাঠামো পরিবর্তন করা প্রয়োজন। কারণ এভাবে চলতে থাকলে কিছু দেশের ক্রিকেট বোর্ড আর্থিকভাবে বড় চাপের সম্মুখীন হতে পারে।

নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তানের জন্য টেস্ট চ্যাম্পিয়নশিপে এক ম্যাচের সিরিজ আয়োজনের সম্ভাবনাও তৈরি হতে পারে। বর্তমানে দলগুলো সাধারণত প্রতিটি সিরিজে অন্তত দুটি টেস্ট খেলে।

আরও পড়ুন: সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কারে বর্ষসেরা ক্রীড়াবিদ হামজা চৌধুরী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলি বাহিনীর বর্বরতা: ফিলিস্তিনিকে হত্যা করে লাশের সাথে সেলফি!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


ইসরায়েলি বাহিনীর বর্বরতা: ফিলিস্তিনিকে হত্যা করে লাশের সাথে সেলফি!

পশ্চিম তীরের হেব্রনে এক ফিলিস্তিনি যুবককে নির্মমভাবে গুলি করে হত্যা করার পর বর্বর ইসরায়েলি সেনাসদস্যরা তার লাশের পাশে দাঁড়িয়ে সেলফি তুলেছে। এই নৃশংস ও অবমাননাকর ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

আন্তর্জাতিক ও স্থানীয় সংবাদসূত্রে জানা যায়, হেব্রনের পূর্বে বেনি নাইম শহরের প্রবেশমুখে মাহমুদ হানি ইদআইস (৪১) নামের ওই ফিলিস্তিনি নাগরিকের গাড়ি লক্ষ্য করে আচমকা গুলি চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, যা স্থানীয় চিকিৎসা সূত্রে নিশ্চিত করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ‘শিহাব ওয়্যার’-এর প্রতিবেদনে উঠে এসেছে ঘটনার আরও এক চাঞ্চল্যকর ও অমানবিক দৃশ্য। ফিলিস্তিনি যুবকের মৃত্যুর পর তার লাশটি একটি সামরিক গাড়িতে তোলার সময় দুই ইসরায়েলি সেনা অত্যন্ত পৈশাচিকভাবে লাশের সাথে হেসে সেলফি তোলে। পুরো বিষয়টি ক্যামেরা বন্দি হয়।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর গণহত্যাকারী ইসরায়েলি বাহিনীর প্রতিনিয়ত এমন সহিংসতা ও লাশ অবমাননার ঘটনা মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে বিশ্লেষকরা দেখছেন। এ ঘটনায় স্থানীয় ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিবিএর দাবি, পুঁজিবাজারের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা ও মেয়াদ ৫ বছর বাড়ানো হোক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


ডিবিএর দাবি, পুঁজিবাজারের বিশেষ তহবিল ৩০০ কোটি টাকা ও মেয়াদ ৫ বছর বাড়ানো হোক

দেশের পুঁজিবাজারে চলমান তারল্য সংকটের মোকাবিলা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগের বৃদ্ধি এবং বিনিয়োগকারীদের আস্থা জোরদার করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিল সুবিধার সীমা প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য ২০০ কোটি টাকা থেকে ৩০০ কোটি টাকা করার দাবি জানিয়েছে। সংগঠনটি একই সঙ্গে এ সুবিধার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়ে ৩০ নভেম্বর ২০৩১ পর্যন্ত করার দাবি করেছে।

এ বিষয়ে গত ৬ অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এফসিএমএ-এর কাছে ডিবিএ প্রেসিডেন্ট সাইফুল ইসলামের স্বাক্ষরিত একটি আনুষ্ঠানিক পত্র প্রদান করা হয়েছে। পত্রটির অনুলিপি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের কাছে পাঠানো হয়েছে।

ডিবিএ জানিয়েছে, পুঁজিবাজারে বিনিয়োগ ও বাজারের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের চালু করা বিশেষ তহবিল সুবিধা প্রাতিষ্ঠানিক বিনিয়োগের সক্ষমতা বৃদ্ধি, বাজারের তারল্য ও স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা পালন করেছে। বর্তমানে প্রতিটি তফসিলি ব্যাংক সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত বিশেষ তহবিল গঠন করতে পারে। তবে, এই সুবিধার বর্তমান মেয়াদ আগামী ৩০ নভেম্বর ২০২৬ শেষ হওয়ার কথা রয়েছে।

সংগঠনটির মতে, দেশের পুঁজিবাজারে বিদ্যমান তারল্য সংকটের পাশাপাশি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে বৈশ্বিক অর্থনীতিতে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে, এমন পরিস্থিতিতে বিশেষ তহবিল সুবিধা প্রত্যাহার না করে বরং আরও শক্তিশালী করা প্রয়োজন। এই কারণে সুবিধাটির সীমা ও মেয়াদ—দুটিই বাড়ানোর প্রস্তাব দিয়েছে ডিবিএ।

ডিবিএর প্রস্তাব অনুযায়ী, প্রতিটি তফসিলি ব্যাংকের জন্য বিশেষ তহবিলের সীমা ২০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৩০০ কোটি টাকা করতে হবে। পাশাপাশি ১ ডিসেম্বর ২০২৬ থেকে ৩০ নভেম্বর ২০৩১ পর্যন্ত আরও পাঁচ বছর এ সুবিধা বহাল রাখতে হবে।

ডিবিএ মনে করে, বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানো হলে পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধি পাবে। এতে বাজারের তারল্য ও গভীরতা বৃদ্ধির পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থাও শক্তিশালী হবে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারের দীর্ঘমেয়াদি ও টেকসই উন্নয়নে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংগঠনটি আরও বলেছে, বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় বিশেষ তহবিল সুবিধা অব্যাহত রাখা পুঁজিবাজারের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে তারল্য সংকটের সময়ে ব্যাংকগুলোর মাধ্যমে বাজারে বিনিয়োগের সক্ষমতা বাড়ানো গেলে বাজারের স্থিতিশীলতা ধরে রাখা সহজ হবে। ডিবিএ আশা করছে, পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় বাংলাদেশ ব্যাংক বিশেষ তহবিলের সীমা ৩০০ কোটি টাকা এবং এর মেয়াদ ৩০ নভেম্বর ২০৩১ পর্যন্ত বাড়ানোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

পুঁজিবাজারের উন্নয়নে সরকারের গৃহীত পরিকল্পনা ও পদক্ষেপ বাস্তবায়নে ডিবিএ ভবিষ্যতেও বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত বিজয়ের দাবি ইরানের আইআরজিসি কমান্ডারের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কৌশলগত বিজয়ের দাবি ইরানের আইআরজিসি কমান্ডারের

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ইরান তাৎপর্যপূর্ণ কৌশলগত জয় অর্জন করেছে, এমন দাবি করেছেন দেশটির রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

মঙ্গলবার (৬ অক্টোবর) বন্দর আব্বাসে জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় এই দাবি করেন আইআরজিসির রাজনৈতিক উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। খবর বার্তা সংস্থা মেহেরের।

ইয়াদুল্লাহ জাভানি উল্লেখ করেন, শত্রুপক্ষের ধারণা ছিল যে, তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ধসিয়ে দিতে এবং খণ্ড-বিখণ্ড করতে সক্ষম হবে; কিন্তু তাদের সেই অসৎ উদ্দেশ্য ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করেছে।

ব্রিগেডিয়ার জেনারেল জাভানি আরও বলেন, যুদ্ধের শুরুতে শত্রুপক্ষের বিশ্বাস ছিল যে, বিদ্যুৎগতিতে আক্রমণ ও তীব্র যুদ্ধের মাধ্যমে তারা ইসলামি প্রজাতন্ত্রের পতন ঘটাতে পারবে। তারা ইরানের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামো অচল করে দিতে পারবে এবং দেশটিকে টুকরো টুকরো করে নিজেদের আধিপত্য চাপিয়ে দিতে পারবে; কিন্তু তারা হিসাব-নিকাশে বড় ধরনের ভুল করেছিল।

তিনি বলেন, ‘শত্রুপক্ষ ইসলামি প্রজাতন্ত্রকে দুর্বল ও ধ্বংস করার লক্ষ্যে যুদ্ধ শুরু করেছিল; কিন্তু আজ বিশ্বের অনেকের স্বীকারোক্তি ও মূল্যায়ন অনুযায়ী, আগের তুলনায় ইরান এখন আরও শক্তিশালী।’

বক্তব্যের এক পর্যায়ে জাভানি সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার পর শত্রুপক্ষের কৌশল পরিবর্তনের কথা উল্লেখ করেন। তিনি জানান, শত্রুপক্ষ এখন ‘হাইব্রিড যুদ্ধের’ পথ বেছে নিয়েছে—যার মধ্যে রয়েছে অর্থনৈতিক চাপ সৃষ্টি, সমুদ্র ও আকাশপথে বিধিনিষেধ আরোপ এবং জনগণের মনোবল ও সহনশীলতা দুর্বল করার প্রচেষ্টা।

তিনি আরও যোগ করেন, গত চার দশক ধরে যুক্তরাষ্ট্র বারবার ইরানি জাতির ওপর এ ধরনের চাপ প্রয়োগ করেছে, কিন্তু দেশটির মহান জাতি প্রমাণ করেছে যে তারা এ ধরনের চাপের মুখেও অবিচল ও দৃঢ়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে: পার্বত্য মন্ত্রীর আশা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে ফ্রান্সের সহযোগিতা অব্যাহত থাকবে: পার্বত্য মন্ত্রীর আশা

পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফ্রান্স সরকারের সহযোগিতা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু।

তিনি বুধবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাতে সাচিং প্রু উল্লেখ করেন, দেশের প্রতিটি নাগরিক যেন শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য ও বৈষম্যমুক্ত সুষম বণ্টনের ভিত্তিতে বসবাস করতে পারে, সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। তিনি জানান, দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামের পরিবেশ সুরক্ষা, কৃষি, ইকো-ট্যুরিজম, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে পাহাড়ি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

মন্ত্রী পার্বত্য চট্টগ্রামের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর প্রসঙ্গ তুলে ধরে বলেন, সরকার শিক্ষা খাতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। তিনি জানান, মাল্টিমিডিয়া প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন ও জীবনযাত্রার পরিবর্তনে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া কৃষি খাতে পরিবর্তন আনতে কফি ও কাজুবাদাম চাষে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

বৈঠকে পরিবেশবান্ধব ইকো-ট্যুরিজম, শান্তি-শৃঙ্খলা রক্ষা, সুষম উন্নয়ন, শিক্ষার গুণগত মানোন্নয়ন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারীর ক্ষমতায়ন, সুপেয় পানি সরবরাহ ও মানবাধিকার সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।

এ সময় বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের গভর্ন্যান্স অ্যান্ড হিউম্যানিটারিয়ান অ্যাটাচে এমিলি পালাহুন এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব ও উপসচিব মোহাম্মদ রাশেদুল হক উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%