১০:৫২ পি.এম
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি এবং কৃষক দলের পৃথক আয়োজনে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল।
শুক্রবার (২৪ জুলাই) বিকালে উপজেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মহসীন মোল্লার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ।
আরও পড়ুন: চট্টগ্রামের শুঁটকি পট্টিতে বছরে লেনদেন ২৪০০ কোটি টাকার বেশি
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, বিএনপি নেতা মোহসীন পাটওয়ারী। আলোচনা শেষে প্রধান অতিথি উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের হাতে গাছের চারা প্রদান করেন।
এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষকদলের সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি ও ফরিদগঞ্জ উপজেলার পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাবেক সংসদ সদস্য লায়ন মো: হারুনুর রশিদ। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক মহসীন মোল্লা, পৌর বিএনপি নেতা মহসীন পাটোয়ারী, এ এম টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপির বাছির আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লা প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন