১০:৫৮ পি.এম
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন দ্বিপক্ষীয় বৈঠক করেছেন। ছবি: মন্ত্রণালয়।
নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী টম বেরেন্ডসেন বাংলাদেশের নতুন সরকারের গৃহীত সংস্কারমূলক পদক্ষেপের প্রশংসা করেন। এ সময় তিনি দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়েও আলোচনা করেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় ট্রিটি অব অ্যামিটি অ্যান্ড কো-অপারেশন (টিএসি)’র ৫০তম বার্ষিকী উপলক্ষে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আয়োজিত অনুষ্ঠান চলাকালে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, বৈঠকে দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-নেদারল্যান্ডস দ্বিপক্ষীয় সম্পর্কের পর্যালোচনা করেন। পাশাপাশি, তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা ক্ষেত্রে সহযোগিতা আরও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: চীনের তাইউয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ১৪
আলোচনায় বিশেষ করে সার্কুলার অর্থনীতি, বৈধ অভিবাসন এবং বদ্বীপ উন্নয়নে প্রযুক্তি হস্তান্তর বিষয়ে সহযোগিতা নিয়ে গুরুত্বারোপ করা হয়।
ড. খলিলুর রহমান নেদারল্যান্ডসে উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়ায় বিলম্ব এবং ভিসা আবেদন ক্রমবর্ধমান হারে প্রত্যাখ্যান হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি এই সমস্যা সমাধানে ডাচ সরকারের সহযোগিতা কামনা করেন যাতে নেদারল্যান্ডসের বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষা নিতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সুবিধা হয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি অ্যাপোস্টিল নথিপত্র সম্পর্কিত বিষয়ও উত্থাপন করেন এবং এ-সংক্রান্ত ব্যবস্থা প্রত্যাহারের অনুরোধ করেন। জবাবে, নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী এসব বিষয় সন্তোষজনকভাবে সমাধানের লক্ষ্যে সেগুলো পর্যালোচনা করার আশ্বাস দেন। ম্যানিলায় টিএসি-এর ৫০তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের সময় এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন: বরগুনায় অবৈধ কারখানায় নামিদামি কোম্পানির মবিল তৈরি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন