০৭:০৪ পি.এম
ক্যানসারে আক্রান্ত হয়ে কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন সাবেক নিউজ প্রেজেন্টার এবং শিক্ষক ফারজানা আফরোজ কুমি। তিনি এশিয়ান টিভি, বাংলাভিশন ও দেশ টিভিতে কাজ করেছেন। তার চিকিৎসা, ওষুধ এবং অন্যান্য চিকিৎসা খরচ বহন করতে গিয়ে তার পরিবার আর্থিক সংকটে পড়েছে।
ফারজানা আফরোজ কুমি দীর্ঘ সময় ধরে গণমাধ্যমে সংবাদ উপস্থাপনার পাশাপাশি শিক্ষকতা করেছেন। বর্তমানে ক্যানসারের চিকিৎসার জন্য নিয়মিত চিকিৎসা ও ওষুধের প্রয়োজন রয়েছে। তবে চিকিৎসার ক্রমবর্ধমান ব্যয় তার পরিবারের জন্য একটি বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।
এ পরিস্থিতিতে তার চিকিৎসা অব্যাহত রাখতে সমাজের বিত্তবান, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও মানবিক মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন করা হয়েছে। যদি কেউ সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করেন, তাহলে ফারজানা আফরোজ কুমির চিকিৎসা চালিয়ে যেতে সহায়তা করা সম্ভব হবে।
আরও পড়ুন: ব্রিসবেনে নটরডেম কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত
যদি কেউ আর্থিকভাবে সহযোগিতা করতে না পারেন, তবে আবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দেয়ার অনুরোধ করা হয়েছে।
সহায়তা পাঠানোর মাধ্যম
নাম: Farzana Afroz
ব্যাংক: Trust Bank, Uttara Branch
আরও পড়ুন: কয়েনের বদলে চকলেট, তৈরি হচ্ছে ‘সাপে-নেউলে’ সম্পর্ক
ঠিকানা: Garib-e-Newaz Avenue
অ্যাকাউন্ট নম্বর: 00550310013503
বিকাশ: 01712880901
আরও পড়ুন: মেটলাইফ ফাউন্ডেশন ও ডিসিএফ প্রকাশ করল দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য বাংলা ব্রেইল বই
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন