ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন


নড়াইলের দুর্গাপুরে জমি দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার বাসিন্দা প্রফুল্ল বিশ্বাসের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখল ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শনিবার বিকেলে ভুক্তভোগী প্রফুল্ল বিশ্বাসের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুর্গাপুর এলাকার বিভিন্ন পেশার নারী-পুরুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তব্য দেন-দুর্গাপুর এলাকার নয়ন বিশ্বাস, ছন্দা বিশ্বাস, বিপুল ঠাকুর, কামনা গাঙ্গুলী ও পিটোল গাঙ্গুলীসহ ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

ভুক্তভোগী পরিবারের সদস্য ছন্দা বিশ্বাস, বিপুল ঠাকুর, কামনা গাঙ্গুলীসহ বক্তারা বলেন, নড়াইল পৌরসভার দুর্গাপুর-ডুমুরতলা মৌজার সাবেক দাগ নম্বর ২৭৭৫ এবং হাল ১৬২৮ নম্বর দাগের ১২ শতক জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে। দুর্গাপুর এলাকার বাসিন্দা বাপ্পা বেগসহ তার লোকজন জোরপূর্বক ১২ শতক জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। জমির মালিক প্রফুল্ল বিশ্বাসসহ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের ভয়ভীতি দেখানো হচ্ছে। বাপ্পা তাদের জীবননাশের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্য নয়ন বিশ্বাস বলেন, দুর্গাপুর এলাকার বাপ্পা বেগ এবং তার সহযোগী তরুণ লস্কর দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাব খাটিয়ে প্রফুল্ল বিশ্বাসের জমি দখল ও বিভিন্ন ধরণের সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছেন। জমিতে পাকাঘর নির্মাণে বাঁধা দেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারের নারী-শিশুসহ তাদের পরিবারের সদস্যদের জীবননাশের হুমকি দেয়া হচ্ছে। জমিতে ঘর নির্মাণসহ স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে প্রশাসনের সুদৃষ্টি প্রয়োজন।

এ ব্যাপারে বাপ্পা বেগ দাবি করেন, ১২ শতক তার ক্রয়কৃত জমি। এখানে প্রফুল্ল বিশ্বাসের কেনা তিন শতক জমি আছে। জাল দলিল করে ১২ শতক জমি প্রফুল্ল ভোগ দখল করছেন। এই জমির পাশে আমার আরও জমি রয়েছে। আমি কারো জমি দখলের চেষ্টা করিনি। ঘর নির্মাণেও বাধা দেওয়া হয়নি। আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। আমি কোনো অন্যায় করলে শাস্তি মেনে নেবো। #

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিমগাছে বদলে গেল সড়কের রূপ

আন্তর্জাতিক ডেস্ক

মো: সুমন হাসান বাপ্পি,স্টাফ রিপোর্টার

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:০৯ পি.এম


নিমগাছে বদলে গেল সড়কের রূপ

ঠাকুরগাঁওয়ের হরিপুরে তোররা-বশালগাঁও সংলগ্ন একটি সড়কের দুই পাশে রোপণ করা হয়েছে প্রায় ৩০০টি নিমের চারা। সারিবদ্ধ নিমের চারাগুলো ধীরে ধীরে বেড়ে উঠছে, যা বাড়াচ্ছে সড়কের সৌন্দর্য। এরই মধ্যে সড়কটি ‘অক্সিজেন রোড’ নামে পরিচিতি লাভ করেছে। এটি স্থানীয়দের মধ্যে পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে উৎসাহিত করবে বলে আশা করছেন উদ্যোক্তারা।

পরিবেশবান্ধব সড়ক গড়ে তোলা ও ঔষধি বৃক্ষের গুরুত্ব তুলে ধরতে এ উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘অক্সিজেন’। আর এ উদ্যোগে সহযোগিতায় এগিয়ে এসেছে দাতব্য প্রতিষ্ঠান ‘স্বপ্নিল’।

অক্সিজেন রোড সংলগ্ন বলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির হিমেল বলেন, বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তন ও পরিবেশদূষণ বড় উদ্বেগের বিষয়। এমন পরিস্থিতিতে সড়কের পাশে বৃক্ষরোপণ ও সবুজায়নের উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে রাস্তার পাশে পর্যাপ্ত গাছ থাকলে পথচারী ও স্থানীয় বাসিন্দারা ছায়া পাওয়ার পাশাপাশি প্রকৃতির কাছাকাছি থাকার সুযোগ পান।


ভেষজ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা ঠাকুরগাঁওয়ের একমাত্র ঔষধ শিল্প প্রতিষ্ঠান এ আর ল্যাবরেটরিজের (আয়ুর্বেদিক) মালিক হাকীম আব্দুল হাই বলেন, হরিপুরে নিমগাছ দিয়ে ‘অক্সিজেন রোড’ গড়ে তোলার এ উদ্যোগকে পরিবেশবান্ধব পদক্ষেপ হিসেবে দেখি। পরিবেশদূষণ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। নিমগাছের বহুবিধ ঔষধি গুণাগুণ রয়েছে। পাশাপাশি গাছগুলো সড়কের সৌন্দর্য বৃদ্ধি ও ছায়া প্রদানে ভূমিকা রাখতে পারে।

অক্সিজেনের সভাপতি মোজাহেদুর ইসলাম ইমন কালবেলাকে বলেন, আমরা চাই, বৃক্ষরোপণ শুধু কোনো নির্দিষ্ট দিবসের আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ না থেকে মানুষের দৈনন্দিন জীবন ও পরিবেশ রক্ষার সংস্কৃতির অংশ হয়ে উঠুক। এর গুরুত্ব বিবেচনায় নিয়ে আমরা এমন একটি সড়ক গড়ে তুলতে চেয়েছি, যা পরিবেশবান্ধব উদ্যোগের পাশাপাশি মানুষের মধ্যে সচেতনতা তৈরিতেও ভূমিকা রাখবে। চারাগুলোকে বাঁচিয়ে রাখা ও পরিচর্যার মাধ্যমে বড় করে তোলাই এখন গুরুত্বপূর্ণ দায়িত্ব।


এ বিষয়ে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চন্দন কর কালবেলাকে বলেন, সড়কের পাশে নিমগাছ রোপণ চমৎকার উদ্যোগ। নিমগাছের বহুবিধ ব্যবহার আমরা সবাই জানি। এ ধরনের উদ্যোগ দেশের সর্বত্র ছড়িয়ে পড়ুক এ প্রত্যাশা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%