ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম দুই মাস পর গ্যালনপ্রতি ৬ ডলারের নিচে


যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম দুই মাস পর গ্যালনপ্রতি ৬ ডলারের নিচে

যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় খুচরা দাম দুই মাসের মধ্যে প্রথমবারের মতো গ্যালনপ্রতি ৬ ডলারের নিচে নেমে এসেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমে যাওয়া, ভূরাজনৈতিক উত্তেজনা প্রশমিত হওয়া এবং মৌসুমি চাহিদা হ্রাসের কারণে জ্বালানিটির দাম হ্রাস পেয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রে ডিজেলের জাতীয় গড় খুচরা দাম গ্যালনপ্রতি ৫ দশমিক ৯৯৮ ডলারে নেমে আসে। এই তথ্য গ্যাসবাডির প্রতিবেদনের ভিত্তিতে বার্তা সংস্থা রয়টার্স জানায়।

গ্যাসবাডির তথ্য অনুযায়ী, গত ২২ সেপ্টেম্বর ডিজেলের দাম গ্যালনপ্রতি ৬ দশমিক ৫১৯ ডলারে পৌঁছেছিল। তখন ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় জ্বালানির দাম গ্যালনপ্রতি ১০ ডলারও ছাড়িয়ে যায়।

আরও পড়ুন: ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধের কারণে বৈশ্বিক তেল সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়। রাশিয়ার তেল শোধনাগারগুলোতে ইউক্রেনের ধারাবাহিক হামলার ফলে জ্বালানি উৎপাদনও ব্যাহত হয়। এই কারণে ডিজেলের দাম ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ফলে পরিবহন ও পণ্য সরবরাহের ব্যয় বেড়ে যায় এবং কৃষি ও ব্যবসায়িক খাতে চাপ সৃষ্টি হয়। জ্বালানির বাড়তি খরচ সাধারণ ভোক্তাদের ওপরও প্রভাব ফেলে, যা দেশের মূল্যস্ফীতির চাপ বাড়ায়।

জ্বালানির উচ্চমূল্য যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। চলতি মাসের মধ্যবর্তী নির্বাচনের আগে এ নিয়ে ভোটারদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। ওই নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকানদের পরাজিত করে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেয় ডেমোক্র্যাটরা।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ১৮ দশমিক ৫ শতাংশ কমেছে। শরৎকালে সাধারণত জ্বালানির চাহিদা কমে যায়। ভ্রমণ ও যানবাহনের ব্যবহার হ্রাস পাওয়ায় ডিজেলের বাজারেও চাপ কমেছে।

এছাড়া হারিকেনের কারণে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের তেল শোধনাগারগুলোতে উৎপাদন বিঘ্নিত হওয়ার ঝুঁকি কমেছে। নভেম্বর নাগাদ শোধনাগারগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজও শেষ হওয়ায় উৎপাদন আবার বাড়তে শুরু করেছে।

আরও পড়ুন: সোনিয়া গান্ধীর বই প্রকাশনায় যোগ দিতে পারেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

এর আগে জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসন কৃষিকাজে ব্যবহৃত রঙিন ডিজেলের ওপর সাময়িকভাবে কেন্দ্রীয় কর প্রত্যাহার, রাশিয়ার জ্বালানির ওপর নিষেধাজ্ঞা শিথিল এবং কৃষকদের জন্য ৮০০ কোটি ডলারের সহায়তা কর্মসূচি ঘোষণা করেছিল। তবে এসব উদ্যোগে তেমন স্বস্তি আসেনি। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমা এবং মৌসুমি চাহিদা হ্রাসের ফলে ডিজেলের দাম নিম্নমুখী হয়েছে। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুটপাত দখল না করার নির্দেশ দিলেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


ফুটপাত দখল না করার নির্দেশ দিলেন ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাজধানীর ধানমন্ডি এলাকায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নির্ধারিত সীমার বাইরে না যাওয়ার এবং ফুটপাত দখল করে হকার বা অন্য কাউকে বসতে না দেওয়ার নির্দেশনা প্রদান করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।

রোববার (১৫ নভেম্বর) দুপুরে রাজধানীর সায়েন্সল্যাবে উচ্ছেদ অভিযান শুরুর পূর্বে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই নির্দেশনার কথা উল্লেখ করেন। পরবর্তীতে সায়েন্সল্যাব থেকে শুরু হওয়া উচ্ছেদ অভিযান ধানমন্ডি লেক এলাকায় গিয়ে শেষ হয়।

আব্দুস সালাম বলেন, "ধানমন্ডি একটি আবাসিক এলাকা হলেও এখানে অনেক বাণিজ্যিক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানকে তাদের নির্ধারিত সীমানার মধ্যে ব্যবসা পরিচালনা করতে হবে। কোনোভাবেই ফুটপাতে চলে এসে হকার বা অন্য কাউকে বসানো যাবে না।"

ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে তিনি মন্তব্য করেন, জরিপে যেসব এলাকাকে ডেঙ্গুর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, তার মধ্যে ধানমন্ডিও রয়েছে। এই কারণে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান বা ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করা হচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে ডিএসসিসি প্রশাসক বলেন, "সাধারণ মানুষের ওপর যেন কোনো ধরনের চাপ সৃষ্টি করা না হয়। ককটেল ফোটানো বা গাড়িতে আগুন দেওয়ার মতো ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকেও বিরত থাকতে হবে। জনগণের সমর্থন পেতে হলে আগামী পাঁচ বছর ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে এবং সরকারকে কাজ করার সময় দিতে হবে।"

তিনি আরও বলেন, "কোনো রাজনৈতিক দল বা সামাজিক সংগঠন জনকল্যাণমূলক কিংবা পরিচ্ছন্নতাসংক্রান্ত কর্মসূচি গ্রহণ করলে সিটি কর্পোরেশন তাদের সর্বাত্মক সহযোগিতা করবে।"

ঢাকা শহরকে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এ সময় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একাধিক ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে যুবক রনিকে ছুরিকাঘাতে হত্যা, আটক আলামিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


সিদ্ধিরগঞ্জে যুবক রনিকে ছুরিকাঘাতে হত্যা, আটক আলামিন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪১ বছর বয়সী রনি নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ আলামিন নামে একজনকে আটক করেছে।

রোববার সকালে ৬টায় মিজমিজি তেরা মার্কেট এলাকায় এই ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র অনুযায়ী, দুর্বৃত্তের ছুরিকাঘাতে রনির শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লেগেছে। স্থানীয়রা দাবি করেছেন, তার পিঠে ১৫ থেকে ২০টি এবং মাথায় ৩ থেকে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

নিহতের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে প্রাথমিকভাবে তার নাম রনি শনাক্ত করা হয়। ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামিন নামে এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হয়।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, হত্যার পর আসামি আলামিনকে ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা আলামিনের শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ ও কাটাছেঁড়া দেখতে পেয়ে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি রনিকে ছুরিকাঘাত করার কথা স্বীকার করেন।

স্থানীয়রা দাবি করেছেন, দুদিন আগে রনির সঙ্গে আলামিনের মধ্যে ঝগড়ার কারণে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। আলামিন সিদ্ধিরগঞ্জ এলাকার আব্দুল আলীর ছেলে। তাকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি এমদাদুল হক জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে এবং আলামিন নামে একজনকে আটক করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


প্রধানমন্ত্রীর তুরস্ক সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেল

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির মন্তব্য করেছেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের তুরস্ক সফর অত্যন্ত সফল হয়েছে। এই সফর বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে ইতিবাচক আলোচনা হয়েছে।

আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর তুরস্ক সফর সম্পর্কে সাংবাদিকদের তিনি এসব তথ্য প্রদান করেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও জানান, চীন, তুরস্ক, অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, কুয়েত, ব্রিটেনসহ বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

এছাড়া, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, আগামী বছর সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%