ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

মধ্যরাতেও বিক্ষোভে উত্তপ্ত চুয়েট?


মধ্যরাতেও বিক্ষোভে উত্তপ্ত চুয়েট?

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে বিভিন্ন পক্ষ থেকে চাপ, ভয়-ভীতি প্রদর্শন ও হুমকির অভিযোগ উঠেছে। এই পরিস্থিতির প্রতিবাদে শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছেন। তারা অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবি জানান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্ত্বর থেকে শুরু হয় বিক্ষোভ মিছিলটি।

এর আগে রাত সাড়ে ১১টা থেকে চুয়েটের বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে স্বাধীনতা চত্ত্বরে জড়ো হতে থাকেন। পরে মিছিলটি চুয়েটের আবাসিক এলাকার গোলচত্ত্বর প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্ত্বরে এসে শেষ হয়।

আরও পড়ুন: ঢাবি-জবি ১০ নভেম্বর ক্লাস না নেওয়া শিক্ষকদের তালিকা চাইছে, জাবি প্রশাসন নীরব

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘প্রত্যাখ্যান, প্রত্যাখ্যান, অনলাইন ভিসি প্রত্যাখ্যান’, ‘মোদের দাবি একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন।

যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাকিব হাসান বলেন, "অনেকে মনে করতে পারেন আমাদের আন্দোলনে জনবল কমে যাচ্ছে। আজকের মিছিলের উপস্থিতিই তাদের এই মিথ্যা কথার জবাব।"

একই বর্ষের পেট্রোলিয়াম ও মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী আসাদুল্লাহ হিল গালিব বলেন, "আমাদের এই চলমান আন্দোলনে কতিপয় মহল হুমকি, ভয়ভীতি প্রদর্শন করছেন। পরিবারের সদস্যদের ক্ষতি করার চেষ্টা করছেন। আমরা তাদের হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, হুমকি দিয়ে আমাদের এই আন্দোলন দমানো যাবে না। আমাদের গণতান্ত্রিক দাবি একটাই, কুয়েটের অধ্যাপক ড. শরীফুল আলমকে উপাচার্য পদে নিয়োগের প্রজ্ঞাপন বাতিল চাই। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল চাই।

আরও পড়ুন: যশোর এম এম কলেজের উদ্ভিদবিজ্ঞান পরিবারের স্মৃতির ভেলায় পুনর্মিলনী অনুষ্ঠান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ এম


প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত সপ্তাহে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো ভাষণ প্রদান করেন। তিনি সাতটি উচ্চ-পর্যায়ের সভায়ও বক্তব্য রাখেন।

এছাড়া, প্রধানমন্ত্রী ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক এবং জাতিসংঘসহ ১০টি আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।

মন্ত্রিসভা, অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে, একই পরিবারের তিন সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদে নিজ দেশের প্রতিনিধিত্বকে বিশ্ব ইতিহাসে একটি অনন্য ঘটনা হিসেবে অভিহিত করেছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অধীনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ২২তম বৈঠকে এই অভিনন্দন প্রদান করা হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব বিষয় তুলে ধরা হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, প্রধানমন্ত্রী চার দিনের সফরে মোট ৩২টি আন্তর্জাতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন। প্রধানমন্ত্রী তার নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ সরকারের অঙ্গীকার ও প্রত্যাশাকে বিশ্ব পরিসরে তুলে ধরেছেন, যা দ্বিপক্ষীয় ও বহুপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের অংশগ্রহণ একটি ঐতিহাসিক ঘটনা, যা দেশের জন্য বিশেষ মর্যাদাপূর্ণ।

২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী প্রথম ভাষণ দেন। এর আগে, ১৯৮০ সালের ২৬ আগস্ট সাধারণ পরিষদের ১১তম বিশেষ অধিবেশনে ভাষণ দেন তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে, ১৯৯৩ সালের ১ অক্টোবর তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাধারণ পরিষদের ৪৮তম অধিবেশনে ভাষণ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ এম


আজকের নামাজের সময়সূচি

নামাজ ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ। এটি পঞ্চস্তম্ভের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করে। তাই নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করা অত্যন্ত জরুরি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা এবং এর পার্শ্ববর্তী অঞ্চলের নামাজের সময়সূচি নিম্নরূপঃ

জোহর: বেলা ১১টা ৫৩ মিনিট

আসর: বিকেল ৪টা ০৯ মিনিট

মাগরিব: সন্ধ্যা ৫টা ৫৩ মিনিট

এশা: সন্ধ্যা ৭টা ০৬ মিনিট।

উল্লিখিত সময়ের সাথে যেসব বিভাগের সময় যোগ-বিয়োগ করতে হবে, সেগুলো নিম্নরূপঃ

যোগ করতে হবে:

খুলনা: ০৩ মিনিট

রাজশাহী: ০৭ মিনিট

রংপুর: ০৮ মিনিট

বরিশাল: ০১ মিনিট

বিয়োগ করতে হবে:

চট্টগ্রাম: ০৫ মিনিট

সিলেট: ০৬ মিনিট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:২৮ এম


ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে

ঢাকাতে প্রতিদিনই কেনাকাটার জন্য কোথাও না কোথাও যেতে হয়। তবে, কোনো মার্কেটে যাওয়ার পূর্বে ওই এলাকার সাপ্তাহিক বন্ধের দিনটি জানা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা না হলে বিড়ম্বনায় পড়তে হতে পারে আপনাকে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তারিখে দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।

যেসব এলাকার মার্কেট বন্ধ

বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মোতালেব প্লাজা, সেজান পয়েন্ট, নিউমার্কেট, চাঁদনী চক, চন্দ্রিমা মার্কেট, গাউসিয়া, ধানমন্ডি হকার্স, বদরুদ্দোজা মার্কেট, প্রিয়াঙ্গন শপিং সেন্টার, গাউসল আজম মার্কেট, রাইফেলস স্কয়ার, অরচার্ড পয়েন্ট, ক্যাপিটাল মার্কেট, ধানমন্ডি প্লাজা, মেট্রো শপিংমল, প্রিন্স প্লাজা, রাপা প্লাজা, কারওয়ান বাজার, ডিআইটি মার্কেট ও অর্কিড প্লাজা।

যেসব এলাকার দোকানপাট বন্ধ

কাঁঠালবাগান, হাতিরপুল, মানিক মিয়া অ্যাভিনিউ, রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনীপাড়া, ফার্মগেট, কারওয়ান বাজার, নীলক্ষেত, কাঁটাবন, এলিফ্যান্ট রোড, শুক্রাবাদ, সোবহানবাগ, ধানমন্ডি, হাজারীবাগ, জিগাতলা, রায়েরবাজার, পিলখানা ও লালমাটিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের খেলার সময় সূচি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৩৭ এম


আজকের খেলার সময় সূচি

আজ মাঠে নামছে বাংলাদেশ, যা এশিয়ান গেমসের শেষ আটে তাদের অংশগ্রহণ। পাশাপাশি, উয়েফা নেশনস লিগের ম্যাচে খেলতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন।

ক্রিকেট

এশিয়ান গেমস

নেপাল-শ্রীলঙ্কা

সরাসরি, সকাল ৬টা,

বাংলাদেশ-মালয়েশিয়া

সরাসরি, বেলা ১১টা,

সনি স্পোর্টস

এশিয়ান গেমস

সরাসরি, সকাল ৬টা থেকে,

সনি স্পোর্টস ২ ও ৫

ফুটবল

ফিফা আসিয়ান কাপ

ফিলিপাইন-পাকিস্তান

সরাসরি, দুপুর ৩টা,

থাইল্যান্ড-ভিয়েতনাম

সরাসরি, সন্ধ্যা ৬-৩০ মি.,

টি স্পোর্টস

উয়েফা নেশনস লিগ

ফিনল্যান্ড-বেলারুশ

সরাসরি, রাত ১০টা,

সনি স্পোর্টস ২

মলদোভা-ফ্যারো আইল্যান্ডস

সরাসরি, রাত ১০টা,

সনি স্পোর্টস ৫

চেক প্রজাতন্ত্র-ইংল্যান্ড

সরাসরি, রাত ১২-৪৫ মি.,

সনি স্পোর্টস ১

স্পেন-ক্রোয়েশিয়া

সরাসরি, রাত ১২-৪৫ মি.,

সনি স্পোর্টস ২

স্কটল্যান্ড-সুইজারল্যান্ড

সরাসরি, রাত ১২-৪৫ মি.,

সনি স্পোর্টস ৫

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%