ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

স্পেনে দাবানলের আঘাতে নাসার মহাকাশ যোগাযোগ কেন্দ্রে ক্ষয়ক্ষতি


স্পেনে দাবানলের আঘাতে নাসার মহাকাশ যোগাযোগ কেন্দ্রে ক্ষয়ক্ষতি

ঢাকা, ২৫ জুলাই, ২০০৬ : ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলের কারণে নাসাকে স্পেনে অবস্থিত তিনটি বৈশ্বিক গভীর মহাকাশ যোগাযোগ কেন্দ্রের একটি থেকে শুক্রবার কর্মীদের সরিয়ে নিতে হয়েছে। এর ফলে দূরবর্তী মহাকাশযানের সাথে যোগাযোগ কার্যক্রমের ব্যাঘাতের আশঙ্কা দেখা দিয়েছে।

নাসার একজন মুখপাত্র এএফপিকে দেওয়া এক বিবৃতিতে জানান, ‘মাদ্রিদ ডিপ স্পেস কমিউনিকেশনস কমপ্লেক্স (এমডিএসসিসি) স্পেনের রব্লেদো এলাকায় অবস্থিত। এটি রাজধানী মাদ্রিদের কেন্দ্র থেকে আনুমানিক ৬৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত।

সংবাদটি বার্তা সংস্থা এএফপি’র।

আরও পড়ুন: ভিন্ন মত, ভিন্ন পথ: আমরা একসঙ্গে চলব, এটিই গণতন্ত্রের সৌন্দর্য

যুক্তরাষ্ট্রের মহাকাশ সংস্থা নাসা জানায়, ‘দাবানল এমডিএসসিসি এলাকার মধ্যে দিয়ে চলেছে। নিরাপদ পরিস্থিতি তৈরি হলে সম্ভবত ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যাবে।’ তারা আরও জানায়, কেন্দ্রটির সব কর্মীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এমডিএসসিসি নাসার ‌ডিপ স্পেস নেটওয়ার্কের (ডিএসএন) অংশ হিসেবে কাজ করে। এই নেটওয়ার্কের তিনটি কেন্দ্রের মাধ্যমে নাসা গ্যালাক্সির দূরবর্তী অঞ্চলে অনুসন্ধান চালানো মহাকাশযানগুলোর সাথে যোগাযোগ করে থাকে।

ডিপ স্পেস নেটওয়ার্কের অন্য দুইটি কেন্দ্র রয়েছে অস্ট্রেলিয়ার ক্যানবেরা এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার গোল্ডস্টোনে। নাসা জানায়, ‘এসব কেন্দ্রের মাধ্যমে মহাকাশ মিশনের কার্যক্রমের সহায়তা নির্বিঘ্নে চালিয়ে নেওয়া হচ্ছে।’

নাসার বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের কর্মীদের নিরাপত্তা ও সুস্থতা সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হয়। পাশাপাশি, আশপাশের এলাকার দাবানলের প্রভাবে মোকাবিলা করা পরিবার ও বাসিন্দাদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে।’

আরও পড়ুন: পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপি মালেকের নাম বাঙিয়ে আবারও বেপরোয়া সিলেট টিটিসি ড্রাইভার বিল্লাল

আন্তর্জাতিক ডেস্ক

সিলেট প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:২২ এম


এমপি মালেকের নাম বাঙিয়ে আবারও বেপরোয়া সিলেট টিটিসি ড্রাইভার বিল্লাল

 এমপি মালেকের নাম বাঙিয়ে আবারও বেপরোয়া সিলেট টিটিসি ড্রাইভার বিল্লাল হোসেন, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম. মালেকের একজন নিকট আত্মিয়ের পরিচয়ের দিয়ে নানা জায়গায় ক্ষমতার অপব্যবহার করার অভিযোগ উঠেছে। ইতিপূর্বে  সিলেট টিটিসিতে ২০ বছর ধরে কর্মরত দুনীর্তিবাজ কোটি টাকার ড্রাইভার কাজি বিল্লাল হোসেন বদলীর দাবিতে প্রবাসী মন্ত্রীর কাছে স্বারকলিপি প্রদান করা হয়। সামাজিক সংগঠন সিলেট নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে ৮ জুন ২০২৬ইং (সোমবার) সকাল ১১ টায় সংগঠনের সদস্যরা সিলেট জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রেরণ  করেন কিন্তু তাতে কোন লাভ হয়নি এখনও স্বপদে বহাল।
স্বারকলিপিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ কারিগরি শিক্ষা গুরুত্ব প্রবাসী অধ্যুষিত সিলেট জেলার বেকারত্ব দূরীকরণে বিশেষ করে সিলেট সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) অবদান অতুলনীয়। কিন্তু কিছু সংখ্যক সিলেট বিদ্বেষী,দুনীতিবাজ কর্মকর্তা,কর্মচারীরা আওয়ামী স্বৈরাচারী মনোভাব নিয়ে দীর্ঘ দিন ধরে সিলেট টিটিসিতে আধিপত্য বিস্তার করে দখল করে রেখেছেনে। বিগত আওয়ামীলীগ সরকার আমল থেকে সিলেট টিটিসিতে ড্রাইভার কাজি বিল্লাল হোসেন দলীয় ভাবে আদিপত্য বিস্তার ও ক্ষমতার ধাপট লাগামহীন ভাবে ধরে রেখে ছিলেন। তিনি বিগত ২০০৬ সালের নভেম্বর হতে অদ্যবদি পর্যন্ত বহাল তাবিয়তে রয়েছেন। বিগত আওয়ামীলীগ সরকারের আমলে স্থানীয় এমপি ও মন্ত্রীদের সুপারিশ কাজে লাগিয়ে টানা ২০ বছর ধরে টিটিসিতে কর্মরত আছেন। দীর্ঘ দিন একই প্রতিষ্ঠানে কর্মরত থাকার ফলে নানা ভাবে দুর্নীতি, সিলেটের স্থানীয় জনসাধাণের সাথে দূর্ব্যবহার, সিলেটের আঞ্চলিক ভাষা নিয়ে বিরূপ হাসি-টাট্টা, দেশী-বিদেশী পুরুষ, মহিলা তরুণীদের চরিত্র নিয়ে কটাক্ক করে থাকনে।
সিলেটে তিনি দীর্ঘ দিন কর্মরত থাকার সুবাধে সিলেটে টিটিসির আশ-পাশ এলাকা ও অফিসে কর্মকর্তা, কর্মচারীদের রয়েছে বিশাল এক সিন্ডিকেট।
তার রয়েছে সিলেটের দক্ষিণ সুরমা এলাকার গোঠাটিকরে করেছেন ১ কোটি টাকার বাড়ি, রয়েছে সিলেটি নাম্বারের ১০ টি অটো রিক্সা সিএনজি, আর রয়েছে নামে বেনামে নানা ব্যবসা বাণিজ্য। সিলেট টিটিসিতে ভর্তি বাণিজ্য থেকে শুরু করে সর্ব ক্ষেত্রে তাকে দিতে হয় ভাগ বাটোয়োরা।
বিগত আওয়ামীলীগ সরকারের আমালে সিলেট টিটিসিতে আসা প্রবাসী কল্যাণ মান্ত্রণালয়ের বিভিন্ন সচিব ও মন্ত্রীদের অনুসারিদের নিয়ে আগমনে তার গাড়ি দিয়ে সিলেটের বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরিয়ে দেখাতেন ওই ড্রাইভার কাজি বিল্লাল এবং সেই সুযোগে এসব বড় কর্তাদের ঘনিষ্ট হয়ে বিগত ২০ বছরে আঙ্গুল ফুলে কালা গাছ হয়ে উঠেছেন। নিরবে তিনি টাকার পাহাড় গড়ে তুলেছেন। একই প্রতিষ্ঠানে ২০ বছর ধরে কর্মরত তার স্ত্রী (ডিজেল/অটো) ওয়ার্কসপ এটেনডেন্ট ফাতেমা আক্তার।
আরো উল্লেখ করা হয়, সিলেট নাগরিক অধিকার পরিষদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ গত ২৩ ডিসেম্বর ২০২৫ইং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বরাবরে ড্রাইভার কাজি বিল্লাল হোসেনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করিলে সম্প্রতি চলতি বছরের এপ্রিল ২০২৬ইং একজন তদন্ত কমিটি প্রতিনিধি সিলেট টিটিসিতে আসেন। দুর্নীতিবাজ কাজি বিল্লাল হোসেন পূর্ব পরিকল্পতি তার মনোনিত টিটিসি থেকে ৪ জনকে স্বাক্ষী দিয়ে তার পক্ষে সাফাই গিয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আগত উপ পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) দায়িত্বরত প্রকৌ. বি.এম. শরিফুল ইসলাম  ১লক্ষ টাকা ঘুষের বিনিমিয়ে তার পক্ষে তদন্ত রিপোর্ট জমা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়। পরবর্তীতে বিভিন্ন সূত্রে উল্লেখ করে ওই দিন কাজী বিল্লাল হোসেন উপ পরিচালক (প্রশিক্ষণ পরিচালনা) দায়িত্ব রত প্রকৌ. বি.এম. শরিফুল ইসলাম কে যে কয় দিন সিলেটে থেকে বিভিন্ন পর্যটন কেন্দ্র ঘুরে দেখেছেন সম্পূর্ণ খরচ কাজি বিল্লাল হোসেন বহন করেছেন।
ওই দুনীতিবাজ ড্রাইভার কাজি বিল্লাল হোসেনকে সিলেট থেকে বদলীর দাবিতে সিলেটবাসীর পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে স্বারকলিপির মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে মুখোশধারীদের হামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:২৩ এম


মাদারীপুরে বিএনপি নেতার বাড়িতে মুখোশধারীদের হামলা

মাদারীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহরাব হাওলাদারের বাসায় মুখোশধারী দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত ১০টার দিকে শহরের শান্তিনগর এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে ৩০ থেকে ৪০ জনের একটি মুখোশধারী দল হঠাৎ করে সোহরাব হাওলাদারের বাসায় হামলা চালায়। হামলাকারীরা এ সময় বাড়ির প্রধান ফটক, দরজা-জানালা ও অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে। হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এবং এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে সোহরাব হাওলাদার বলেন, "শুক্রবার সন্ধ্যায় মাদারীপুর বণিক সমিতির পুনর্গঠিত কমিটি গঠন হয়েছে। ওই কমিটিতে আমি উপদেষ্টা ছিলাম। কমিটি গঠনকে কেন্দ্র করে কেউ বিক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে আমার বাসায় হামলা চালিয়ে থাকতে পারে।"

খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারা এবং কী কারণে হামলা করেছে, বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

ওসি আর বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি মামলা দায়ের করেন, তাহলে আইনগত ব্যবস্থা নিতে হবে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হামলার পর জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:২৪ এম


হামলার পর জরুরি নিরাপত্তা ব্যবস্থা নিল সৌদি আরব

ইয়েমেনে হামলার পর সৌদি আরবের জাজান ও ইয়ানবু গভর্নরেটের জন্য সাময়িকভাবে 'সম্ভাব্য বিপদের' সতর্কতা জারি করেছিল দেশটির সিভিল ডিফেন্স ডিরেক্টরেট।

শনিবার (২৫ জুলাই) ডিরেক্টরেটের পক্ষ থেকে এই জরুরি সতর্ক বার্তা দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই, দুই অঞ্চলের জন্য বিপদমুক্তির ঘোষণা দেওয়া হয়।

সৌদি সিভিল ডিফেন্স ডিরেক্টরেট প্রাথমিকভাবে ইয়ানবু গভর্নরেটের বাসিন্দাদের শান্ত থাকতে এবং সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেয়।

তবে এই সতর্কতার সুনির্দিষ্ট কারণ বা কি ধরনের হুমকি তৈরি হয়েছিল সে সম্পর্কে ডিরেক্টরেটের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাস থেকে উদ্ধার সাড়ে ২২ লাখ টাকার ইয়াবা, আটক কারবারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

১১:২৭ এম


বাস থেকে উদ্ধার সাড়ে ২২ লাখ টাকার ইয়াবা, আটক কারবারি

কক্সবাজারের ইনানী এলাকায় অভিযান চালিয়ে একটি যাত্রীবাহী বাস থেকে প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ একজন মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এই অভিযানটি শনিবার (২৫ জুলাই) সকালে কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।

এর আগে, শুক্রবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ইনানী মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইনানীর কোস্ট গার্ড স্টেশন ওই এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। এই অভিযানের সময়ে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী বাসকে থামিয়ে তল্লাশি করা হয়। বাসের মধ্যে থাকা এক সন্দেহভাজন ব্যক্তির কাছ থেকে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এই জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ ৫০ হাজার টাকা।

কোস্ট গার্ড পূর্ব-জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত জানিয়েছেন, আটক করা ব্যক্তির বিরুদ্ধে এবং জব্দকৃত ইয়াবার বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া, মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%