০৯:০১ পি.এম
সেনবাগ উপজেলার গোরকাটা-বটতলী বাজারে গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের নতুন মার্কেট ভবনের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৩০ আগস্ট ২০২৬ তারিখে রবিবার বিকেল ৫টায় গোরকাটা-বটতলী বাজারে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নুল আবদিন ফারুক।
আরও পড়ুন: টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ২০ কোটি টাকার ইয়াবা জব্দ
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ, টপস্টার গ্রুপের পরিচালক লায়ন এবিএম শাহাদাত হোসেন, নোয়াখালী জেলা বিএনপির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. শেখ ফরিদ।
এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শাহাদাত হোসেন খান (সাধন মেম্বার) এবং সাধারণ সম্পাদক মো. হারুনুর রশিদ।
গোরকাটা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. শাহাজালালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওহাবের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
সমিতির সহ-সভাপতি মো. আব্বাস উদ্দিন মামুন অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন গোরকাটা বহুমুখী সমবায় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আরও পড়ুন: রাঙামাটির নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে পশুপালন বিষয়ক প্রশিক্ষণ
নবনির্মিত মার্কেট ভবনটির উদ্বোধনের ফলে গোরকাটা-বটতলী বাজারের ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডের গতিশীলতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন