ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

শফিকুল আলম: আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পড়েছে


শফিকুল আলম: আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রীর ফাঁদে পড়েছে

আওয়ামী লীগ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের রাজনৈতিক কৌশলের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি রোববার (২২ নভেম্বর) নিজের ফেসবুক পেজে এই মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব উল্লেখ করেন, অনেকেই প্রশ্ন তুলছেন কেন সালাহউদ্দিন আহমদ আওয়ামী লীগের বিরুদ্ধে আগাম কোনো পদক্ষেপ নেননি। এটি ছিল তার একটি বড় রাজনৈতিক কৌশল। নিঃসন্দেহে এই কৌশল অনেকের মনে বিস্ময়ের সৃষ্টি করেছে। তবে এটি পরিকল্পনা অনুযায়ী নিখুঁতভাবে কাজ করেছে বলেও তিনি জানান।

আরও পড়ুন: মিরপুরে নাশকতার পরিকল্পনায় যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার

শফিকুল আলম লেখেন, দা হাতে আওয়ামী লীগের কর্মীরা বিএনপির সংসদ সদস্যদের বাড়িতে এবং আরও অনেকের বাড়িতে আগুন দিয়েছে। থানায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এমনকি টুপি পরা কিংবা দাড়ি রাখা বাসযাত্রীদের থামিয়ে তাদের রাজনৈতিক পরিচয় ও আনুগত্য যাচাই করা হয়েছে। এসব ঘটনার দৃশ্যগুলো ছিল অত্যন্ত ভয়াবহ এবং এটি সত্যি যে, অনেকের কাছে সরকারের দুর্বলতা প্রকাশ পেয়েছে। আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে—এমন ধারণাও জনমনে দেখা দিয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এটি ছিল একটি ফাঁদ, এবং আওয়ামী লীগ সেই ফাঁদে পা দিয়েছে।

তিনি আরও বলেন, ‘পাঁচজনের মৃত্যু, অসংখ্য বাসে অগ্নিসংযোগ এবং অতর্কিত মোলোটভ ককটেল ও পেট্রোল বোমা হামলা। আওয়ামী লীগ শেষ পর্যন্ত কী অর্জন করল? ভারতের সংবাদমাধ্যমে কিছু সহানুভূতিশীল সংবাদ প্রচার? তাদের অর্জন বলতে তেমন কিছুই ছিল না।’

শফিকুল আলম উল্লেখ করেন, এটি সত্য যে তারা পরিকল্পিতভাবে তাদের নেত্রীর প্রত্যাবর্তনের জন্য রাজনৈতিক পরিবেশ ও গতি তৈরি করার চেষ্টা করছিল। কিন্তু অপরিণত ও আগাম সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগ নিজেই তা নষ্ট করেছে। সরকারকে কার্যত খুব বেশি কিছুই করতে হয়নি। সহিংসতা বৃহত্তর গোপালগঞ্জ অঞ্চলের বাইরে প্রকৃত অর্থে আর বিস্তৃত হতে পারেনি। এমনকি আওয়ামী লীগ কর্মীদের হাতে পাঁচজন নিহত হওয়ার ঘটনাও পরিস্থিতিকে আরও বড় সংঘাতের দিকে নিয়ে যেতে পারেনি। পরিস্থিতি কিছুটা শান্ত হয়। এরপর সালাহউদ্দিন আহমদ তিন বাহিনীর প্রধানদের গোপালগঞ্জে পাঠান। নিরাপত্তা বাহিনী বড় ধরনের অভিযান শুরু করার আগেই খবর আসে, তরুণ আওয়ামী লীগ কর্মীরা এরই মধ্যে অন্য জেলাগুলোতে পালিয়ে গেছে। গোপালগঞ্জ এখন শান্ত ও নীরব।

আরও পড়ুন: সদরঘাটে ককটেল বিস্ফোরণে উত্তেজনা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


মোংলায় ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান গ্রেফতার

বাগেরহাটের মোংলায় গভীর রাতে অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মো. ওলী খান (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৬।

শনিবার (২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কাইনমারি এলাকায় এই অভিযানটি অনুষ্ঠিত হয়।

গ্রেফতার হওয়া ওলী খান ওই এলাকার বাসিন্দা এবং তিনি মৃত জব্বার খানের পুত্র।

এসআরবি-৬ জানায়, কাইনমারি এলাকায় বিপুল পরিমাণ মাদক মজুতের গোপন তথ্যের ভিত্তিতে সিপিসি সদর কোম্পানির একটি দল অভিযান শুরু করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে ওলী খান পালানোর চেষ্টা করেন। পরে তাকে ধাওয়া করে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তার হেফাজতে লুকানো ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ মাদকের সরবরাহ এবং চক্রের অন্যান্য সদস্যদের সম্পর্কে তথ্য যাচাই করা হচ্ছে।

এসআরবি-৬-এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা সৈয়দ ফজলুর রহমান জানিয়েছেন, মাদক কারবারিদের নেটওয়ার্ক ভেঙে দিতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, এ ঘটনায় এসআরবি-৬-এর পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তরের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে রোববার (২২ নভেম্বর) সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৪ পি.এম


আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাদের বাড়ি তুলারামপুর দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ৫ আগস্ট পরবর্তী নাশকতার মামলায় নড়াইলের তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেফতার করা হয়েছে। # ছবি সংযুক্ত

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%