ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার


আ’লীগ নেতা নড়াইলের তুলারামপুর ইউপি চেয়ারম্যান গ্রেফতার

নাশকতার মামলায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ নভেম্বর) বিকেল ৩টার দিকে তাদের বাড়ি তুলারামপুর দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ৫ আগস্ট পরবর্তী নাশকতার মামলায় নড়াইলের তুলারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেফতার করা হয়েছে। # ছবি সংযুক্ত

 

আরও পড়ুন: গাজীপুরে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


গাজীপুরে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক, আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক

গাজীপুরের শিল্পাঞ্চলে সার্বিক পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক অবস্থায় রয়েছে। শ্রমিকদের অসন্তোষের সম্ভাবনা মাথায় রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থেকে তাদের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী, রোববার (২২ নভেম্বর) সকাল থেকে দুপুরের মধ্যে জেলার কোথাও বড় ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে বাঘের বাজার এলাকায় একটি পোশাক কারখানার এক ফ্লোরের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে উৎপাদন বন্ধ রেখে অবস্থান নিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, রোববার সকাল ৯টার দিকে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেডের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে উৎপাদন বন্ধ করে বসে থাকেন। কারখানাটি শিরিরচালা, বাঘের বাজার, ভাওয়ালগড় এলাকায় অবস্থিত। ওভেন পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি বিজিএমইএর সদস্য। এখানে মোট শ্রমিকের সংখ্যা প্রায় ৩ হাজার ২০০।

শ্রমিকদের দাবিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। শিল্পাঞ্চলের সার্বিক নিরাপত্তা ও স্বাভাবিক কর্মপরিবেশ বজায় রাখতে পুলিশ, শিল্প পুলিশ, আনসারসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছে।

এর আগে, প্রায় এক মাসের শ্রমিক বিক্ষোভ ও মহাসড়ক অবরোধের পর শনিবার গাজীপুরের অধিকাংশ পোশাক কারখানায় শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। দুপুরের দিকে সালনা ও চৌধুরীবাড়ি এলাকায় দুটি কারখানাকে কেন্দ্র করে বিচ্ছিন্ন অসন্তোষ দেখা দিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শ্রমিকেরা সড়ক থেকে সরে যাওয়ায় যান চলাচল স্বাভাবিক থাকে।

গাজীপুরের শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা এবং কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিম জাভায় মিষ্টি তৈরির কারখানায় আগুন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


পশ্চিম জাভায় মিষ্টি তৈরির কারখানায় আগুন, নিহত ৩

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভায় একটি মিষ্টি ও খাদ্যপণ্য তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে অন্তত তিনজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ৩৬ জন এখনও নিখোঁজ রয়েছেন।

সংবাদমাধ্যম বিবিসি জানাচ্ছে, স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় আগুন লাগার পর রবিবারও কারখানাটিতে উদ্ধার অভিযান চলছিল।

দেশটির জাতীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থা রোববার জানিয়েছে, এ ঘটনায় ১৫ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। আহত চারজনকে হাসপাতালে ও স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

কারখানাটি বান্তেন প্রদেশের সেরাং জেলায় অবস্থিত, যা রাজধানী জাকার্তা থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কর্তৃপক্ষ এখনও নিশ্চিত হতে পারেনি।

বান্তেন প্রদেশের গভর্নর আন্দ্রা সোনি জানিয়েছেন, শনিবার সন্ধ্যায় আগুন লাগার সময় কারখানার ভেতরে প্রায় ৬০ জন শ্রমিক ছিলেন বলে ধারণা করা হচ্ছে।

উদ্ধারকারী সংস্থা জানিয়েছে, ধ্বংসপ্রাপ্ত ভবনের যেসব অংশে শ্রমিকরা আটকা পড়ে থাকতে পারেন, সেখানে তল্লাশি কার্যক্রম চলছে। পাশাপাশি, অগ্নিনির্বাপণকর্মীরা রবিবারও আগুনের কিছু অংশ নিয়ন্ত্রণে কাজ করছেন।

সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে যৌথ উদ্ধারকারী দলের সব সদস্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছেন। তবে, মাঠ পর্যায়ে উদ্ধারকর্মীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।

উদ্ধারকারী কর্তৃপক্ষ জানিয়েছে, কারখানাটির মালিক প্রতিষ্ঠান পিটি ফনুসা আগুং মুলিয়া। লিংকডইনে প্রতিষ্ঠানটি নিজেদের ইন্দোনেশিয়ার অন্যতম বৃহৎ খাদ্য ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিফামের সহযোগী হিসেবে পরিচয় দিয়েছে।

এদিকে, নিখোঁজ শ্রমিকদের স্বজনরা কারখানার বাইরে জড়ো হয়ে তাদের প্রিয়জনদের সন্ধানের অপেক্ষা করছেন বলে বার্তা সংস্থা এএফপির বরাতে স্থানীয় সম্প্রচারমাধ্যমগুলো জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৯ পি.এম


রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে বৈশ্বিক র‍্যাংকিংয়ে উন্নতি সাধনের পাশাপাশি দেশ ও বিদেশের শ্রমবাজারের চাহিদার প্রতি খেয়াল রেখে দক্ষ ও যোগ্য মানবসম্পদ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন।

রোববার (২২ নভেম্বর) সকালে বঙ্গভবনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব এম এ কাশেমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান রাষ্ট্রপতি।

প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জনাব আজিজ আল কায়সার, আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান জনাব বেনজীর আহমেদ, মিসেস রেহানা রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী।

এনএসইউর প্রতিনিধিদল সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করে। প্রতিনিধিদল জানায়, এনএসইউ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের প্রায় ৪০০টি বিশ্ববিদ্যালয় এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ গবেষণা, একাডেমিক বিনিময় ও বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যুক্ত রয়েছে।

এনএসইউ থেকে স্নাতক সম্পন্নকারী প্রায় ৯৫ শতাংশ শিক্ষার্থী দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সহযোগিতা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন এবং গবেষণাভিত্তিক জ্ঞানচর্চার বিভিন্ন কার্যক্রম তুলে ধরে।

রাষ্ট্রপতি এ প্রসঙ্গে বলেন, "দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার মান বাড়াতে হবে এবং দেশের শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।" তিনি আরও বলেন, "যে শিক্ষাব্যবস্থা বেকারত্ব সৃষ্টি করে এবং কর্মোপযোগী নয়, তা থেকে আমাদের ক্রমান্বয়ে বেরিয়ে আসতে হবে।"

এ সময় এনএসইউর আসন্ন ২৭তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য (চ্যান্সেলর) হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের অনুমোদনে চীনা সামরিক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ লাখ এআই চিপ রপ্তানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪০ পি.এম


যুক্তরাষ্ট্রের অনুমোদনে চীনা সামরিক-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে ৯ লাখ এআই চিপ রপ্তানি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গত ছয় মাসে চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে প্রায় ৯ লাখ উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ রপ্তানির অনুমোদন প্রদান করেছে। এই চিপগুলো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়া ও এএমডি দ্বারা তৈরি করা হয়েছে। অনুমোদনের তালিকায় চীনের সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট কিছু কোম্পানিও অন্তর্ভুক্ত রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটি এ সংক্রান্ত তথ্য প্রকাশ করে। কমিটির প্রকাশিত নথি অনুযায়ী, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১১ মে পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের শিল্প ও নিরাপত্তা ব্যুরো (বিআইএস) মোট ৮ লাখ ৭৯ হাজার ৮৬৮টি চিপ রপ্তানি, পুনরায় রপ্তানি বা স্থানান্তরের জন্য ২১টি আবেদন অনুমোদন করেছে।

অনুমোদিত চিপগুলোর মধ্যে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান আলিবাবার জন্য ৭৫ হাজার, টেনসেন্টের জন্য ১ লাখ ৫০ হাজার, বাইদুর জন্য ৪৩ হাজার এবং গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান বিওয়াইডির জন্য ৪ হাজার চিপ অন্তর্ভুক্ত রয়েছে। এই প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চীনা সামরিক-সংশ্লিষ্ট কোম্পানির তালিকায় অবস্থান করছে।

তবে, ওই ছয় মাসে চীনে মোট ৩৪ লাখ ৪৪ হাজার ১৬০টি চিপ পাঠানোর অনুমতি চেয়ে আবেদন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান। অনুমোদিত চিপগুলোর মধ্যে রয়েছে এনভিডিয়ার এইচ২০০ এবং এএমডির এমআই৩২৫এক্স মডেল। চীনে কতগুলো চিপ পৌঁছেছে, তা নিশ্চিত নয়। কমিটির প্রকাশিত নথিতে উল্লেখ করা হয়েছে যে, অনুমোদিত চালানগুলোকে ‘অনুমোদিত, কিন্তু পাঠানো হয়নি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রতিনিধি পরিষদের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যান ব্রায়ান মাস্ট রপ্তানি নিয়ন্ত্রণ সংস্কার আইনের আওতায় এনভিডিয়া ও এএমডির চিপ রপ্তানির লাইসেন্স আবেদনের তথ্য প্রকাশ করেন। কমিটির বিবৃতিতে বলা হয়েছে, তিনি এই আইনের আওতায় পাওয়া ক্ষমতা ব্যবহার করে এসব তথ্য প্রকাশ করেছেন।

চিপ রপ্তানির অনুমোদনসংক্রান্ত তথ্য প্রকাশের ঘটনা এমন সময়ে সামনে এসেছে, যখন চীনের প্রযুক্তিগত সক্ষমতা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নিয়ে ওয়াশিংটনে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। এনভিডিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে চীনা গুপ্তচরের সঙ্গে সম্পর্কের অভিযোগ এবং চীনে এনভিডিয়ার এআই চিপ পাচারের বিভিন্ন ঘটনা নতুন করে আলোচনায় এসেছে। এসব ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়নি বলেও অভিযোগ উঠেছে।

যুক্তরাষ্ট্রের সাবেক কর্মকর্তা ও চীন-যুক্তরাষ্ট্র প্রযুক্তি প্রতিযোগিতাবিষয়ক বিশেষজ্ঞ ক্রিস ম্যাকগুয়ার এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, চীনে পাঠানো এআই চিপের ৩০ শতাংশের বেশি এমন প্রতিষ্ঠানের কাছে গেছে, যেগুলোকে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিষয়ক মন্ত্রণালয় চীনা সামরিক কোম্পানি হিসেবে চিহ্নিত করেছে। তাঁর ভাষায়, বিষয়টি বিস্ময়কর এবং এসব চিপ রপ্তানির অনুমোদনের আগে বাণিজ্য মন্ত্রণালয় জাতীয় নিরাপত্তার বিষয়টি যথাযথভাবে পর্যালোচনা করেছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এনভিডিয়া এক বিবৃতিতে জানিয়েছে, চিপ রপ্তানির অনুমোদনগুলো কঠোর শর্ত ও সীমিত পরিমাণের ভিত্তিতে দেওয়া হয়েছিল। যদিও কিছু রপ্তানি লাইসেন্স পেয়েছে, তারা পরে চীনে এইচ২০০ চিপ পাঠানো বন্ধ করে দিয়েছে। এ বিষয়ে মন্তব্য জানতে এএমডির সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন চীনের কাছে উন্নত এআই চিপ বিক্রিতে বিধিনিষেধ আরোপ করেছিল। তাদের আশঙ্কা ছিল, এসব চিপ চীনের সামরিক সক্ষমতা বৃদ্ধি করতে পারে এবং কৃত্রিম বুদ্ধিমত্তায় যুক্তরাষ্ট্রের অগ্রণী অবস্থান দুর্বল করতে পারে। তবে গত ডিসেম্বরে ট্রাম্প এনভিডিয়াকে চীনে এইচ২০০ চিপ রপ্তানির অনুমতি দেন। এর মাধ্যমে বাইডেন প্রশাসনের সময়কার বিধিনিষেধ শিথিল করা হয়। এ সিদ্ধান্তের সমালোচনা করেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজনৈতিক অবস্থানের চীনবিষয়ক কঠোর নীতির সমর্থকেরা।

খবরটি প্রকাশের দিন শেয়ারবাজারে এনভিডিয়া ও এএমডির শেয়ারের দামও কমে যায়। এনভিডিয়ার শেয়ারের দর ৩ দশমিক ৩ শতাংশ এবং এএমডির ৭ দশমিক ৭ শতাংশ কমেছে। একই দিনে প্রযুক্তিনির্ভর সূচক নাসডাক ২ দশমিক ২ শতাংশ এবং এসঅ্যান্ডপি ৫০০ সূচক ১ দশমিক ৮ শতাংশ কমেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%