ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

রাতে শিক্ষার্থীকে কক্ষে ডাকার অভিযোগে মাদরাসার অধ্যক্ষকে ঘিরে বিতর্ক


রাতে শিক্ষার্থীকে কক্ষে ডাকার অভিযোগে মাদরাসার অধ্যক্ষকে ঘিরে বিতর্ক

লক্ষ্মীপুরে ১২ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) রাতে চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার পপুলার আইডিয়াল হিফজ মাদরাসা থেকে প্রথমে তাকে আটক করা হয়। পরে ভুক্তভোগী পরিবারের দায়েরকৃত মামলায় ওই অধ্যক্ষকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গ্রেপ্তার আব্দুল আহাদ একই মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন: কাউনিয়া থানা পুলিশের সাঁড়াশি অভিযান, টার্গেটে মাদক ব্যবসায়ী ও কিশোর গ্যাং

পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে অধ্যক্ষ ওই শিক্ষার্থীকে তার কক্ষে ডেকে নেন। সেখানেই তাকে বলাৎকার করার অভিযোগ করা হয়েছে। পরদিন দুপুরে ওই শিক্ষার্থী মাদরাসা থেকে পালিয়ে বাড়িতে চলে যায়। শিশুটি বাড়ি ফিরে কান্নাজড়িত কণ্ঠে তার মাকে জানায় যে, শিক্ষক তার সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন।

ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয় লোকজন মাদরাসায় গিয়ে অভিযুক্তকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে। এ ছাড়া ঘটনাটি তদন্ত চলছে। শিশুটিকে উদ্ধার করে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: বরিশালে হাফেজ শিক্ষার্থীদের স্পোকেন ইংলিশ কোর্স সম্পন্ন, সনদ ও বই বিতরণ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ জয়ে স্পেনকে অভিনন্দন জানালেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০১:৫১ পি.এম


বিশ্বকাপ জয়ে স্পেনকে অভিনন্দন জানালেন এরদোয়ান

বিশ্বকাপ জয়ে স্পেনের জাতীয় ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ছবিটি সংগৃহীত।

২০২৬ ফিফা বিশ্বকাপ খেতাব জয়ে স্পেনের জাতীয় ফুটবল দল একটি বিশেষ অভিনন্দন পেলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাছ থেকে।

স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ জয়ে যখন মাদ্রিদ উৎসবের আমেজে মেতেছে, ঠিক সেই সময় তুরস্কভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ এক বার্তায় তিনি এই শুভকামনা জানিয়েছেন।

রোববার রাতের ফাইনালে নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপা হাতে তুলে নেয় স্প্যানিশরা।

স্পেনের জয়ে প্রেসিডেন্ট এরদোয়ান ছিলেন অত্যন্ত আবেগাপ্লুত। তিনি বলেছেন, ‘২০২৬ ফিফা বিশ্বকাপ জয়ে আমি স্প্যানিশ জাতীয় ফুটবল দলকে অন্তরের অন্তস্তল থেকে অভিনন্দন জানাচ্ছি। আমার দেশ ও জাতির পক্ষ থেকে বন্ধুভাবাপন্ন স্পেনের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি।’

২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার পর এবার অতিরিক্ত সময়ে নির্ণায়ক গোলটি করেন ফেরান তোরেস। এই গোলের ওপর ভিত্তি করে, স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা নিশ্চিত হয়ে যায়।

তোরেসের এই গোল আর্জেন্টিনার রাজত্বের সমাপ্তি ঘটায়। দক্ষিণ আফ্রিকাতে প্রথম শিরোপা জয়ের ১৬ বছর পর আবারও আমেরিকান মাটিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করেছে ‘লা রোহা’ নামে পরিচিত দলটি। নিউ জার্সির পূর্ণ গ্যালারির সামনে অর্জিত এই জয় বিশ্ব ফুটবলে স্পেনের শ্রেষ্ঠত্বকে আরো একবার প্রতিষ্ঠিত করল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৪ পি.এম


সাইবার সক্ষমতা ও দেশীয় উদ্ভাবনে নতুন গতি আনতে হবে: প্রতিরক্ষা উপদেষ্টা

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম আজ সোমবার সকালে রাজধানীর মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) পরিদর্শন করেন।

সকাল ১০টায় এমআইএসটিতে পৌঁছালে, তাঁকে স্বাগত জানান এমআইএসটি কমান্ড্যান্ট মেজর জেনারেল মোঃ হাকিমুজ্জামান। পরিদর্শনকালে, প্রতিরক্ষা উপদেষ্টা প্রতিষ্ঠানটির আধুনিক শিক্ষা, সাইবার নিরাপত্তা, গবেষণা, পেটেন্ট ও প্রযুক্তিগত উদ্ভাবন কার্যক্রম সম্পর্কে অবহিত হন।

এমআইএসটির সাইবার রেঞ্জ পরিদর্শনের সময়, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান সাইবার রেঞ্জের সক্ষমতা, প্রশিক্ষণ কার্যক্রম, গবেষণার সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তাঁকে ব্রিফ করেন। ব্রিফিংয়ে, সাইবার ঝুঁকি মোকাবিলা, বাস্তব পরিস্থিতির অনুরূপ পরিবেশে প্রশিক্ষণ, দক্ষ জনবল তৈরি এবং দেশের গুরুত্বপূর্ণ তথ্য ও ডিজিটাল অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করতে সাইবার রেঞ্জের ভূমিকা তুলে ধরা হয়।

এই পর্যায়ে, প্রতিরক্ষা উপদেষ্টা উল্লেখ করেন যে বর্তমান বিশ্বে একটি দেশের নিরাপত্তা কেবল তার ভৌগোলিক সীমার মধ্যে সীমাবদ্ধ নয়। তথ্য, যোগাযোগব্যবস্থা এবং গুরুত্বপূর্ণ ডিজিটাল অবকাঠামো সুরক্ষিত রাখাও জাতীয় নিরাপত্তার অপরিহার্য অংশ। তিনি সাইবার নিরাপত্তায় দক্ষ জনবল তৈরির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি সংস্থা ও দেশীয় প্রযুক্তি খাতের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

এছাড়া, কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডরে ২৩ থেকে ২৭ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত MATEROV International Underwater Robot Competition 2026 এ এমআইএসটির MATEROV দলটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। বিশ্বের ১৬টি দেশের ৭৭টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় এমআইএসটির দলটি উদ্ভাবনী চিন্তাশক্তি, প্রকৌশল দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও অসাধারণ দলগত সমন্বয়ের মাধ্যমে প্রধান স্থান অর্জন করে।

তিনি আরও বলেন, গবেষণার সাফল্য শুধু প্রতিবেদন বা প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। কার্যকর গবেষণাকে পেটেন্ট, ব্যবহারযোগ্য প্রযুক্তি এবং দেশীয় পণ্যে রূপান্তর করতে হবে। এতে দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়বে, বৈদেশিক নির্ভরতা কমবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিরক্ষা উপদেষ্টা তরুণ উদ্ভাবকদের প্রয়োজনীয় গবেষণা সুবিধা, প্রশিক্ষণ, পরামর্শ ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়ার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি জনকল্যাণ, দুর্যোগ মোকাবিলা, সাইবার নিরাপত্তা, স্বাস্থ্য, কৃষি ও শিল্প খাতের বাস্তব সমস্যা সমাধানে গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

এমআইএসটির কর্মকর্তারা প্রতিষ্ঠানের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম, প্রযুক্তিগত সক্ষমতা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে প্রতিরক্ষা উপদেষ্টাকে অবহিত করেন। তিনি প্রতিষ্ঠানটির শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ভাবনী প্রচেষ্টার প্রশংসা করেন। পরিদর্শনের শেষ পর্যায়ে, প্রতিরক্ষা উপদেষ্টা ম্যাভিরভ দলের সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন। এ সময় এমআইএসটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে: প্রতিমন্ত্রী মীর হেলাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৫ পি.এম


আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে: প্রতিমন্ত্রী মীর হেলাল

 

ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, দলগতভাবে আমরা ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে। কারণ, যারা ধর্মকে পুঁজি করে রাজনীতি করে, তারা মূলত নিজেদের স্বার্থ হাসিলের জন্যই তা করে।

এতে রাষ্ট্র বা মানুষের কোনো উপকার হয় না।

রবিবার চট্টগ্রামের ফটিকছড়িস্থ বাবুনগর মাদরাসায় হেফাজত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমরা বিশ্বাস করি হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়। এটি বাংলাদেশে ইসলামকে সুরক্ষিত রাখবার এবং ইসলামকে সহীহ পথে পরিচালনার একটি সংগঠন।

যারা ইসলামের পক্ষে কথা বলে এবং নিজেদের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত করে না— এজন্যই নীতিগতভাবে আমি তাদের পছন্দ করি।

 

দেশের বর্তমান পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার কথা বলা হয়েছে। তবে আমাদের মনে রাখতে হবে, এবার পার্বত্য তিন জেলা, চট্টগ্রাম ও সিলেটে গত ৪৩ বছরের মধ্যে সর্বোচ্চ ভয়াবহ প্লাবন হয়েছে। বর্তমান পরিস্থিতিতে আগে আমাদের এই প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে হবে ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; তারপর রাজনীতি আর নির্বাচন।

এ সময় ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মুহাম্মদ ইব্রাহিম, ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান, হেফাজতে ইসলামের নায়েবে আমির আল্লামা আইয়ুব বাবুনগরী, কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ বিন জালাল, আবু তালেব, মাওলানা ইয়াহিয়া এবং নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক এজাহার মিয়া সহ বিএনপি এবং হেফাজতের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদে যাচাই-বাছাই কার্যক্রম শুরু

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


কাউখালীতে নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদে যাচাই-বাছাই কার্যক্রম শুরু

পিরোজপুরের কাউখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বিদ্যমান নিবন্ধিত জেলেদের তালিকা বাছাই ও হালনাগাদের লক্ষ্যে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ জুলাই) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কাউখালী সদর, চিরাপাড়া-পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়নে পৃথকভাবে এই কার্যক্রম ও সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই ও হালনাগাদ বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। ওই সময় স্থানীয় মৎস্যজীবী প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রকৃত জেলেদের তালিকা প্রণয়ন করে, সরকারি বিভিন্ন সহায়তা, ভিজিএফ খাদ্য সহায়তা, বিকল্প কর্মসংস্থান ও মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এজন্য নিবন্ধিত জেলাদের তথ্য যাচাই করে হালনাগাদ করা হচ্ছে, যাতে কোনো অযোগ্য ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত না হন এবং প্রকৃত জেলেরা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন।

কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার নিবন্ধিত জেলেদের তালিকা যাচাই-বাছাই ও হালনাগাদ করা হচ্ছে। প্রকৃত মৎস্যজীবীদের সঠিক তথ্য সংরক্ষণ করা আমাদের মূল লক্ষ্য। এতে সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত জেলেদের কাছে পৌঁছানো নিশ্চিত হবে এবং মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রমও আরও কার্যকর হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান মন্তব্য করেন, জেলে নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকাভুক্ত হতে না পারে এবং প্রকৃত জেলেরা যেন তাদের ন্যায্য অধিকার পান, সেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে যাচাই-বাছাই সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%