ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কাউখালীতে নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদে যাচাই-বাছাই কার্যক্রম শুরু


কাউখালীতে নিবন্ধিত জেলেদের তালিকা হালনাগাদে যাচাই-বাছাই কার্যক্রম শুরু

পিরোজপুরের কাউখালীতে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য বিদ্যমান নিবন্ধিত জেলেদের তালিকা বাছাই ও হালনাগাদের লক্ষ্যে যাচাই-বাছাই কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২০ জুলাই) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে কাউখালী সদর, চিরাপাড়া-পারসাতুরিয়া ও শিয়ালকাঠী ইউনিয়নে পৃথকভাবে এই কার্যক্রম ও সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে কাউখালী সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই ও হালনাগাদ বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সোমা সরকার। সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান। ওই সময় স্থানীয় মৎস্যজীবী প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, প্রকৃত জেলেদের তালিকা প্রণয়ন করে, সরকারি বিভিন্ন সহায়তা, ভিজিএফ খাদ্য সহায়তা, বিকল্প কর্মসংস্থান ও মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকরভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে। এজন্য নিবন্ধিত জেলাদের তথ্য যাচাই করে হালনাগাদ করা হচ্ছে, যাতে কোনো অযোগ্য ব্যক্তি তালিকায় অন্তর্ভুক্ত না হন এবং প্রকৃত জেলেরা তাদের প্রাপ্য সুবিধা থেকে বঞ্চিত না হন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী উপজেলার নিবন্ধিত জেলেদের তালিকা যাচাই-বাছাই ও হালনাগাদ করা হচ্ছে। প্রকৃত মৎস্যজীবীদের সঠিক তথ্য সংরক্ষণ করা আমাদের মূল লক্ষ্য। এতে সরকারি সহায়তা যথাযথভাবে প্রকৃত জেলেদের কাছে পৌঁছানো নিশ্চিত হবে এবং মৎস্যসম্পদ সংরক্ষণ কার্যক্রমও আরও কার্যকর হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান মন্তব্য করেন, জেলে নিবন্ধন কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অযোগ্য ব্যক্তি যেন তালিকাভুক্ত হতে না পারে এবং প্রকৃত জেলেরা যেন তাদের ন্যায্য অধিকার পান, সেই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সবাইকে নিরপেক্ষভাবে যাচাই-বাছাই সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিজেন্টের সাহেদ আবারও গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


রিজেন্টের সাহেদ আবারও গ্রেপ্তার

রাজধানীর পল্লবী থানার একটি মামলায় আবারও গ্রেপ্তার হয়েছেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ। সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর থেকে ক্যান্টনমেন্ট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

এটি জানা গেছে, সাহেদের বিরুদ্ধে ‘সিআর মামলার ওয়ারেন্ট’ রয়েছে। পল্লবী থানা পুলিশের চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে আটক করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এছাড়া, ২০২৩ সালের ২১ আগস্ট অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ৩ বছরের কারাদণ্ডের আদেশ দেয় আদালত। ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায়ের আদালত এই রায় ঘোষণা করেন।

এরপর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযানে নামে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। অভিযানে ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট, করোনা চিকিৎসার নামে রোগীদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা অনিয়ম উঠে আসে। এই ঘটনার পর সাহেদ পালিয়ে যান।

তারপর ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে র‍্যাব গ্রেপ্তার করে। এরপর দীর্ঘদিন তিনি বিভিন্ন মামলায় কারাগারে ছিলেন।

অবশেষে, ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জিয়াউল আহসানের বাড়িতে দুদক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:০২ পি.এম


জিয়াউল আহসানের বাড়িতে দুদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) আলোচিত সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বহিষ্কৃত) জিয়াউল আহসানের বাড়ির মালামাল ক্রোকের অংশ হিসেবে তালিকা তৈরির কাজ (ইনভেন্টরি) শুরু করেছে।

সোমবার (২০ জুলাই) সকাল থেকে দুদকের উপপরিচালক মো. হাফিজুল ইসলামের নেতৃত্বে একটি টিম জিয়াউল আহসানের ঢাকার বাড়িতে ইনভেন্টরির কার্যক্রম চালাচ্ছে, আদালতের অনুমতিসাপেক্ষে।

গত বছরের ২৪ এপ্রিল ঢাকার একটি আদালত জিয়াউল আহসানের ১৫ কোটি ৭৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ দেন।

এসব সম্পত্তি ঢাকা, নারায়ণগঞ্জ, বরিশাল ও ঝালকাঠি জেলায় অবস্থিত। এতে জমি, কৃষিজমি, বাগানবাড়ি ও ফ্ল্যাট অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া, আদালত তার নামে ৯টি ব্যাংক হিসাবে থাকা ১ কোটি ২৮ লাখ টাকা অবরুদ্ধের আদেশও দেন।

এর আগে, গতকাল রবিবার (১৯ জুলাই) ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের দুটি ফ্ল্যাটে ইনভেন্টরি শুরু হয়, যার মূল্য প্রায় ১৮ কোটি টাকা। প্রথম দিনের কার্যক্রমে তিন শতাধিক কোট, ৫৩২টি টাই, শতাধিক কামিজ, ৮টি ওয়াচ বক্স (রোলেক্স ৪), বিলাসবহুল গাড়ির চাবি, মুক্তার সেট তিনটি, ঝাড়বাতি চারটি, বেড ও সোফা তালিকাভুক্ত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আর্জেন্টিনার ফাইনাল দেখা নিয়ে রাবিতে হাতাহাতি, আহত ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:০৬ পি.এম


আর্জেন্টিনার ফাইনাল দেখা নিয়ে রাবিতে হাতাহাতি, আহত ১

আর্জেন্টিনার ফাইনাল জয়ের সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) হাতাহাতির একটি ঘটনা ঘটে। বিশ্বকাপ ফুটবলের স্পেন বনাম আর্জেন্টিনার ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি সৃষ্টি হয়। এই ঘটনায় একজন শিক্ষার্থী আহত হন।

এই ঘটনা ঘটেছে সোমবার (২০ জুলাই) ভোর ৪টার সময় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে। প্রত্যক্ষদর্শীরা জানান, খেলা চলাকালীন স্লেজিং ও কথা-কাটাকাটির জেরে খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের মেইন গেটে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী আহত হন এবং তাকে পরে বিশ্ববিদ্যালয় মেডিকেলের চিকিৎসার জন্য নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান এ বিষয়ে বলেন, "খেলা দেখার সময় বসাকে কেন্দ্র করে মার্কেটিং ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে কিছুটা ঝামেলা হয়েছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী আহত হয়েছেন। তাকে রাজশাহী মেডিকেলে ভর্তি করা হয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, জলাবদ্ধতার শঙ্কা ঢাকায়

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

০২:১০ পি.এম


দেশের ৭ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা, জলাবদ্ধতার শঙ্কা ঢাকায়

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবের কারণে দেশের সাতটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে, অতি ভারী বৃষ্টির ফলে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

রোববার (২০ জুলাই ২০২৬) সকাল ১১টায় প্রকাশিত বিশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়েছে যে, সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, অতি ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ এই সতর্কবার্তায় স্বাক্ষর করেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক, যা আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে প্রকাশ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%