প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবের কারণে দেশের সাতটি বিভাগে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ঘটতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে, অতি ভারী বৃষ্টির ফলে রাজধানী ঢাকা শহরের বিভিন্ন এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
রোববার (২০ জুলাই ২০২৬) সকাল ১১টায় প্রকাশিত বিশেষ আবহাওয়া বার্তায় জানানো হয়েছে যে, সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪–৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা তার বেশি/২৪ ঘণ্টা) বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, অতি ভারী বর্ষণের ফলে ঢাকা মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
বিশেষ এই সতর্কবার্তায় স্বাক্ষর করেন আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক, যা আবহাওয়া অধিদপ্তরের পরিচালকের পক্ষে প্রকাশ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন