ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

চরফ্যাশনে ৪৫৫ একর জমি নিয়ে ২৩০ ভূমিহীন পরিবার এমপির কাছে আবেদন


চরফ্যাশনে ৪৫৫ একর জমি নিয়ে ২৩০ ভূমিহীন পরিবার এমপির কাছে আবেদন

ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় সরকারের বন্দোবস্ত দেওয়া প্রায় ৪৫৫ একর জমি স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে জোরপূর্বক জবরদখলের অভিযোগ উঠেছে। এর ফলে ২৩০টি ভূমিহীন পরিবার দীর্ঘদিন ধরে জমি থেকে বঞ্চিত হয়ে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। এই পরিস্থিতিতে জমির বৈধ দখল ফিরে পেতে এবং জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগীদের লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ২০০৪-২০০৫ অর্থবছরে সরকারি নিয়ম অনুযায়ী যাচাই-বাছাই শেষে চরফ্যাশন উপজেলার ১০১ নম্বর চর আইচা মৌজার ০৮ নম্বর শিটে ২৩০ জন ভূমিহীন প্রজার অনুকূলে প্রায় ৪৫৫ একর জমি বন্দোবস্ত দেয় সরকার। বন্দোবস্ত পাওয়ার পর থেকে প্রজারা নিয়মিত সরকারি খাজনা পরিশোধ করে জমিতে চাষাবাদ ও ভোগদখল করে আসছিলেন। কিন্তু পরবর্তী সময়ে একটি প্রভাবশালী মহল নানা কৌশলে এসব জমি জবরদখল করে নেয়।

অভিযোগে বলা হয়েছে, জমি আত্মসাতের উদ্দেশ্যে একটি বিত্তশালী মহল নামে-বেনামে ভুয়া কাগজপত্র তৈরি করে ভূমিহীনদের জমি দখল করে রেখেছে। ফলে পরিবারগুলোর জীবিকা ও আর্থিক নিরাপত্তা আজ হুমকির মুখে পড়েছে। জমি উদ্ধারে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার সালিশ-মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও অভিযুক্তরা তা মানেননি। উল্টো তাদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দিয়ে বিতাড়িত করার চেষ্টা চলছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: উল্লাপাড়ায় ছাগল পালন করে স্বাবলম্বী তৃতীয় লিঙ্গের নারী

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে মো. আলমগীর মুন্সি, মো. রবি আলম, ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ মো. আলমগীর চৌকিদার, মো. কমলু, মো. রফিকুল, মো. শফিকুল ইসলাম (লোটাস) ও মো. নূরমলীর নাম উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ভুক্তভোগীদের পক্ষে আবেদনকারীদের মধ্যে রয়েছেন মো. নুরুল আমিন, মো. মুসলিম জমাদার, মো. হাল্লাদ দফাদার, মো. আলাউদ্দিন পাটোয়ারী, মো. আলাউদ্দিন মিঝি ও মো. কামাল ডাক্তার প্রমুখ।

অভিযোগকারী নুরুল আমিন দাবি করেন, চর মানিকা ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ আলমগীর চৌকিদারের নেতৃত্বে একটি চক্র বিগত সরকারের আমলে স্থানীয় এক প্রভাবশালী নেতার নাম ব্যবহার করে বন্দোবস্তীয় জমিগুলো দখল করেছিল। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর অভিযুক্তরা নতুন মহলের নাম ভাঙিয়ে এখনো জমিগুলো অবৈধভাবে ভোগদখল করে আসছেন।

তবে অভিযোগ অস্বীকার করে গ্রাম পুলিশ মো. আলমগীর চৌকিদার বলেন, আমরা যে জমিতে চাষাবাদ করছি, সেগুলো অভিযোগকারীদের জমি নয়। এগুলো ভিন্ন মৌজার জমি। এরপরও বিষয়টি নিয়ে থানায় বসার সিদ্ধান্ত হয়েছে। যাঁদের কাছে প্রকৃত বৈধ কাগজপত্র থাকবে, তারাই জমির ফসল পাবেন।

দক্ষিণ আইচা থানার ওসি আহসান কবির জানান, ভুক্তভোগীরা ভোলা-৪ আসনের সংসদ সদস্য বরাবর একটি আবেদন করেছেন এবং এমপি মহোদয় সেটিতে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। আজ ভুক্তভোগীরা আবেদনটি থানায় নিয়ে আসার পর এসআই দিদারকে উভয় পক্ষকে ডেকে বিষয়টি নিষ্পত্তির দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কাউখালীতে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীর্ঘদিন ধরে চলা এই বিরোধ নিরসন করে প্রকৃত কাগজপত্র যাচাইপূর্বক জমিগুলো অবৈধ দখলমুক্ত করা এবং অসহায় পরিবারগুলোর চাষাবাদ নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের নেতৃত্বে হাফিজ ও উজ্জ্বল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ এম


খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাদা দলের নেতৃত্বে হাফিজ ও উজ্জ্বল

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘সাদা দল’ নামে পরিচিত জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষকদের সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি আগামী এক বছরের জন্য কার্যকর থাকবে। সভাপতি হিসেবে ড. মো. হাফিজুর রহমান দায়িত্ব গ্রহণ করেছেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ডা. মো. উজ্জ্বল হোসেন।

কমিটির তালিকা অনুযায়ী, সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. জোনায়েত এবং মো. জহিরুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. জাহিদ হোসেন ও ফাতেমা জাহান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আসাদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সৌমিক মজুমদার এবং কোষাধ্যক্ষ হিসেবে ডা. ফৌজিয়া বাহার দায়িত্ব পালন করবেন।

এই কমিটিতে মোট ১৭ জন শিক্ষককে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সদস্যদের মধ্যে রয়েছেন ড. মোছা. ওয়াহেদা রহমান আনসারী, আনিকা আহমেদ, নিলুফা ইয়াসমিন পলি, সালমা খাতুন, ইসমত জেরিন, ডা. মোছা. মাহমুদা খাতুন, ডা. শাওলিন ফেরদৌস, ডা. নাজমীন সুলতানা রুনা, ডা. মোছা. আশরাফি সিদ্দিকা, ইসরাত জাহান হেরিন, ডা. মো. আসাদুজ্জামান লাভলু, ডা. মো. শহীদুল্লাহ, ডা. সোলেমা আক্তার শান্তা, ফাহিমা আক্তার জলি, মাহবুবা আক্তার মিশু, জান্নাতুল ফেরদৌস সিফাত এবং জাহরুল জান্নাত পিয়া।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা আলেম আমিনুল, শিক্ষকতার সঙ্গে হাঁসের খামার চালাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


শ্রেষ্ঠ যুব উদ্যোক্তা আলেম আমিনুল, শিক্ষকতার সঙ্গে হাঁসের খামার চালাচ্ছেন

শিক্ষকতার পাশাপাশি কৃষিভিত্তিক উদ্যোগ ও আত্মকর্মসংস্থানে অনন্য অবদান রাখার স্বীকৃতি হিসেবে নেত্রকোণার মদন উপজেলায় ‘জাতীয় যুব দিবস-২০২৬’-এ শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তা হিসেবে তরুণ আলেম মো. আমিনুল ইসলাম সম্মাননা লাভ করেছেন।

রোববার সকালে মদন উপজেলা পরিষদ হলরুমে জাতীয় যুব দিবস উদযাপনের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তার হাতে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তর যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্য সামনে রেখে এবারের দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য মো. লুৎফুজ্জামান বাবর। মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, যুব উদ্যোক্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা হয়ে ওঠার নেপথ্য

পুরস্কারপ্রাপ্ত মো. আমিনুল ইসলাম পেশাগত জীবনে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে অবস্থিত দারুল আজহার মডেল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি কৃষিনির্ভর কর্মমুখী উদ্যোগে সফলতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। বর্তমানে তিনি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত ‘নাজাহ্ হাঁসের খামার অ্যান্ড হ্যাচারির পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার এই খামারটি ইতোমধ্যে মদন অঞ্চলে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের একটি অনুকরণীয় মডেলে পরিণত হয়েছে।

তরুণ এই আলেমের উদ্যোক্তা হয়ে ওঠার বিষয়ে মদন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জানান, একজন আলেম হয়েও কৃষি উদ্যোগে তার সাহসী ও উদ্ভাবনী পদক্ষেপ এবং শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ বছর শ্রেষ্ঠ সফল যুব উদ্যোক্তা হিসেবে নির্বাচন করা হয়েছে। তার এ সাফল্য অন্য যুবকদেরও অনুপ্রাণিত করবে।

সম্মাননা প্রাপ্তির পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে মো. আমিনুল ইসলাম বলেন, "এই সম্মাননা কেবল আমার একার নয়, এটি মদনের সব পরিশ্রমী ও উদ্যমী যুবকের। আলেম সমাজও যে কর্মমুখী উদ্যোগের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জোরালো ভূমিকা রাখতে সক্ষম, আমি সেটিই প্রমাণ করতে চেয়েছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ছাত্রলীগ-শ্রমিক লীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


গাজীপুরে শ্রমিক আন্দোলনে উসকানির অভিযোগে ছাত্রলীগ-শ্রমিক লীগের ৩০ নেতাকর্মী গ্রেফতার

বেতন বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলনে অংশগ্রহণ, উসকানি প্রদান এবং ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয়জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে।

রোববার (১ নভেম্বর) ভোরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মহানগর পুলিশ ১৩ জন এবং শিল্প পুলিশ ৮ জনসহ মোট ৩০ জনকে গ্রেফতার করেছে। হামলা ও ভাঙচুরের ঘটনায় ইতোমধ্যে শিল্পপুলিশ দুটি মামলা দায়ের করেছে, মহানগর পুলিশও মামলার প্রস্তুতি নিচ্ছে।

গ্রেফতার হওয়া ৯ জনের মধ্যে রয়েছেন: গাজীপুর উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ইউসুফ সিকদার, গাজীপুর শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন, সাবেক ছাত্রলীগের সহসভাপতি আরিফুল হোসেন, নম্বর ওয়ার্ড কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া, যুবলীগের সক্রিয় সদস্য মোহাম্মদ মেহেদী হাসান মিজান, আওয়ামী লীগের সক্রিয় সদস্য সাইফুল ইসলাম, মোহাম্মদ রাসেল, সৈকত শেখ এবং মিজানুর রহমান।

পুলিশের সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে গাজীপুরের বিভিন্ন স্থানে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাকশ্রমিকদের আন্দোলন চলছে। এই আন্দোলনকে কেন্দ্র করে নিষিদ্ধ ছাত্রলীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে শ্রমিকদের সঙ্গে যুক্ত হয়ে ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত মধ্যরাত থেকে রোববার ভোর পর্যন্ত কালিয়াকৈর থানার পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান তার ফেসবুক পোস্টে দাবি করেছেন, গাজীপুরের শ্রমিক আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাজবুল ইসলাম। তিনি অভিযোগ করেন, আন্দোলন উসকে দিয়ে রাষ্ট্রকে অশান্ত করার সুযোগ জামায়াত ও এনসিপি দিচ্ছে। পোস্টে তিনি উল্লেখ করেন, ডিসেম্বর মাসকে লক্ষ্য করে এ ধরনের আরও আন্দোলন গড়ে তোলার চেষ্টা চলছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, শুধুমাত্র শ্রমিকদের আন্দোলনে যুক্ত থাকার অভিযোগে নয়, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৪ এম


চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৭১

কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদকসহ বিভিন্ন অপরাধে চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় গত ২৪ ঘণ্টায় ৮৭১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১ নভেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারদের মধ্যে নিয়মিত মামলায় ৭০ জন, পূর্ববর্তী মামলায় ৫৮ জন, পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৯ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ৬ জন, কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪৩ জন, পরোয়ানা মূলে ৮৮ জন এবং সাজা পরোয়ানা মূলে ২০ জন রয়েছেন।


 

এ ছাড়া মাদক মামলায় ৭১ জনকে গ্রেফতার করা হয়, যারা সবাই মাদকসেবী। নিয়মিত ও অন্যান্য মামলায় ২৯ জন মাদক ব্যবসায়ীসহ অভিযানে মোট ১০০ জনকে গ্রেফতার করা হয়েছে।  

মাদক বিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৬ জনকে কারাদণ্ড দেওয়া হয় এবং ৬ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। এ সময় ১৮টি মাদক মামলা দায়ের করা হয়। 

অভিযানে ২৪ হাজার ৭০৮ পিস ইয়াবা ট্যাবলেট, ১ কেজি ৪০ গ্রাম গাঁজা, ৭ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

এদিকে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের ১৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে চট্টগ্রামে ৩, কক্সবাজারে ১, কুমিল্লায় ২, ব্রাহ্মণবাড়িয়ায় ১ এবং ফেনীতে ৯ জন রয়েছেন। 

অন্যদিকে, কিশোর গ্যাং বিরোধী অভিযানে ৪৮৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তারমধ্যে ৩৪১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ১৪৫ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

জেলাভিত্তিক আটকদের মধ্যে চট্টগ্রাম ৭৮, কক্সবাজার ২৩, কুমিল্লা ১৯৩, ব্রাহ্মণবাড়িয়া ১৭, চাঁদপুর ৭৭, নোয়াখালী ১২, ফেনী ১১, লক্ষ্মীপুর ৪৬, রাঙ্গামাটি ১৮, খাগড়াছড়ি ৬ এবং বান্দরবান থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।

জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%