১১:৩৭ এম
প্রধানমন্ত্রী তারেক রহমান মন্তব্য করেছেন যে, মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনের মাধ্যমে সরকার তাদের প্রতি কিছুটা দায় মেটানোর চেষ্টা করছে। আজ শনিবার সকালে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের এবং তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী আরও জানান, বিএনপি সরকারের সময় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে সবসময় ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমান সরকার বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্রে পরিণত করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তিনি উল্লেখ করেন যে, বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের কল্যাণে রাষ্ট্র তার সামর্থ্য অনুযায়ী সহযোগিতার ধারাবাহিকতা বজায় রাখবে।
তারেক রহমান বলেন, "মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের গৌরব সবসময় আমাকে আন্দলিত করে। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে আমি নিজেও গর্বিত।"
আরও পড়ুন: নারী-শিশু নির্যাতনে মৃত্যুদণ্ড অনুমোদন মামলার দ্রুত নিষ্পত্তিতে নতুন দৃষ্টান্ত হাইকোর্টের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন