ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

থানায় অবস্থানকালে ডা. মাহমুদা মিতু এমপিকে ফোনে হত্যার হুমকি


থানায় অবস্থানকালে ডা. মাহমুদা মিতু এমপিকে ফোনে হত্যার হুমকি

রাজধানীর তেজগাঁও থানায় প্রাণনাশের হুমকির অভিযোগ জানাতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য ডা. মাহমুদা মিতু এমপি আবারও ফোনে হত্যার হুমকি পেয়েছেন।

সোমবার দুপুর ২টার দিকে, থানায় অবস্থানকালে, তাকে একটি বাংলাদেশি নম্বর থেকে ফোন করে হত্যার হুমকি দেওয়া হয়।

এনসিপির মিডিয়া সম্পাদক ইয়াসির আরাফাত ঘটনাস্থলে থেকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই, স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বাস্তবতাবিবর্জিত: নাসীরুদ্দীন পাটওয়ারী

এর আগে, রোববারও মাহমুদা মিতু ফোনে হত্যার হুমকি পেয়েছিলেন। ওই সময় তিনি জাতীয় সংসদে উপস্থিত ছিলেন। অপরিচিত একটি নম্বর থেকে ফোন করে তাকে বলা হয়, ‘পরিবারের মায়া থাকলে দেশ থেকে ভাগেন’ এবং ‘টুকরা টুকরা করা হবে’।

গত শুক্রবার (১৩ নভেম্বর) তার ফেসবুক পোস্টে মাহমুদা মিতু উল্লেখ করেন, গত এক সপ্তাহ ধরে বিভিন্ন বিদেশি নম্বর থেকে ফোন ও হোয়াটসঅ্যাপে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তিনি ওই পোস্টে আরও জানান, এর আগেও তিনি এমন হুমকি পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন অবরোধ সত্ত্বেও ইরানে ৬ মাসের খাদ্য মজুতের নিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


মার্কিন অবরোধ সত্ত্বেও ইরানে ৬ মাসের খাদ্য মজুতের নিশ্চয়তা

যুক্তরাষ্ট্রের নৌ ও স্থল অবরোধের প্রেক্ষাপটে, ইরান দাবি করেছে যে, আগামী ছয় মাসের জন্য দেশের চাহিদা পূরণের জন্য যথেষ্ট পরিমাণে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত রয়েছে।

দেশটির কৃষি মন্ত্রণালয়ের বাণিজ্য উন্নয়নবিষয়ক উপমন্ত্রী মোহাম্মদ রেজা তালাই জানিয়েছেন, ইরানে বর্তমানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।

তিনি আরও বলেন, “যদি সব সীমান্ত বন্ধ হয়ে যাওয়ার মতো অসম্ভব পরিস্থিতি তৈরি হয়, তবুও আগামী ছয় মাসের জন্য দেশের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিশ্চিত এবং সুরক্ষিত থাকবে।”

এদিকে, চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানের স্থলপথে পণ্য সরবরাহ বন্ধে অবরোধ আরোপের পরিকল্পনা প্রকাশ করেছে। এর ফলে, হরমুজ প্রণালিতে ইরানের বন্দরগুলো ঘিরে কয়েক মাস ধরে চলা মার্কিন নৌ অবরোধের কার্যক্রম আরও বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়া থেকে ধারণা নিয়ে যুক্তরাজ্যে নতুন সুযোগ তৈরি করেছেন ফারাহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


মালয়েশিয়া থেকে ধারণা নিয়ে যুক্তরাজ্যে নতুন সুযোগ তৈরি করেছেন ফারাহ

অপারেশন থিয়েটারে কাজ করার সময় মাথায় হিজাব থাকার কারণে সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্বেগের কারণে একবার তাকে বাইরে চলে যেতে হয়েছিল। মালয়েশিয়ায় জন্ম নেওয়া ফারাহ শাহিরা রোসলান চিকিৎসক হিসেবে নিজের স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন ধর্মীয় বিশ্বাস বজায় রেখে। সেই অভিজ্ঞতা তাকে চিন্তা করতে শেখায় যে, হিজাব পরা এবং অপারেশন থিয়েটারে কাজ করার মধ্যে একটি কার্যকর সমাধান নিশ্চয়ই থাকতে পারে।

এমন ভাবনা থেকেই তিনি ডিসপোজেবল বা একবার ব্যবহারযোগ্য স্টেরাইল সার্জিক্যাল হেডস্কার্ফ তৈরি করেন। তার উদ্যোগে ২০১৯ সালের ডিসেম্বরে যুক্তরাজ্যের রয়্যাল ডার্বি হাসপাতালে এই বিশেষ হেডস্কার্ফের ব্যবহার শুরু হয় অপারেশন থিয়েটারে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, যুক্তরাজ্যে তাদের ট্রাস্টই প্রথম এ ধরনের ব্যবস্থা চালু করে।

ফারাহ তখন ইউনিভার্সিটি হসপিটালস অব ডার্বি অ্যান্ড বার্টন এনএইচএস ট্রাস্টের অধীনে চিকিৎসাশিক্ষা নিচ্ছিলেন। অপারেশন থিয়েটারে কাজ করার সময় তিনি বুঝতে পারেন, সারাদিন পরে থাকা সাধারণ হিজাবের পরিচ্ছন্নতা নিয়ে সংক্রমণ নিয়ন্ত্রণের প্রশ্ন উঠতে পারে। এ কারণে তাকে অপারেশন থিয়েটার থেকে সরে যেতে হয়েছিল।

বিবিসি রেডিও ডার্বিকে দেওয়া সাক্ষাৎকারে ফারাহ জানান, সারাদিন একই হেডস্কার্ফ পরে থাকার কারণে সেটি পরিষ্কার ও জীবাণুমুক্ত থাকার নিশ্চয়তা ছিল না। আবার ধর্মীয় বিশ্বাসের কারণে তিনি সেটি খুলতেও স্বাচ্ছন্দ্যবোধ করছিলেন না। শেষ পর্যন্ত সংক্রমণ নিয়ন্ত্রণের নিয়ম মেনে তাকে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যেতে হয়।

এই ঘটনা তার কাছে কেবল ব্যক্তিগত অসুবিধা ছিল না। তিনি বুঝতে পারেন, একই সমস্যার কারণে হিজাব পরা অনেক নারী চিকিৎসাকর্মী অপারেশন থিয়েটারে কাজ করার সুযোগ বা আগ্রহ হারাতে পারেন। তাই তিনি ধর্মীয় পোশাকের বিধান এবং চিকিৎসা পেশার সংক্রমণ নিয়ন্ত্রণের নিয়ম—দুটির মধ্যে সমন্বয় ঘটানোর পথ খুঁজতে শুরু করেন।

সমাধান খুঁজতে প্রথমেই তিনি নিজের জন্মভূমি মালয়েশিয়ার দিকে নজর দেন। সেখানে অপারেশন থিয়েটারে মুসলিম নারী চিকিৎসাকর্মীদের জন্য বিশেষ হেডকভার ব্যবহারের প্রচলন রয়েছে। তাঁর পরিচিতজনেরা সেখানে ব্যবহৃত ধোয়া যায় এমন ও একবার ব্যবহারযোগ্য হেডস্কার্ফের তথ্য, ছবি এবং সরবরাহকারীদের পরিচয় তাকে দেন।

মালয়েশিয়ার অভিজ্ঞতা থেকে ধারণা নেওয়ার পাশাপাশি যুক্তরাজ্যের চিকিৎসা সরঞ্জাম সরবরাহকারীদের সঙ্গেও যোগাযোগ করেন তিনি। বিভিন্ন ধরনের কাপড় ও উপকরণ সংগ্রহ করে সেগুলো পরীক্ষা করেন। নকশা ও উপকরণ নির্বাচনের ক্ষেত্রে তার লক্ষ্য ছিল এমন একটি হেডস্কার্ফ তৈরি করা, যা অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা ও সংক্রমণ নিয়ন্ত্রণের শর্ত পূরণ করবে এবং হিজাব পরার প্রয়োজনও বজায় রাখবে।

এ কাজে তাকে সহযোগিতা করেন রয়্যাল ডার্বি হাসপাতালের কনসালট্যান্ট কোলোরেক্টাল সার্জন গিল টিয়ার্নি। ফারাহর চিকিৎসাশিক্ষার সময় তিনিই ছিলেন তাঁর মেন্টর। সার্জারির প্রতি আগ্রহ তৈরি এবং উদ্যোগটি বাস্তবে রূপ দিতে টিয়ার্নির ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেছেন ফারাহ।

২০১৯ সালে হাসপাতালে চালু

ফারাহর পরিকল্পনা বাস্তব রূপ পায় ২০১৯ সালের ডিসেম্বরে। ইউনিভার্সিটি হসপিটালস অব ডার্বি অ্যান্ড বার্টন এনএইচএস ট্রাস্টের অধীন অপারেশন থিয়েটারগুলোতে চিকিৎসাকর্মীদের ব্যবহারের জন্য ডিসপোজেবল স্টেরাইল হেডস্কার্ফ সরবরাহ শুরু হয়।

২০১৯ সালের ১১ ডিসেম্বর প্রকাশিত এক ঘোষণায় হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, যুক্তরাজ্যে তারাই প্রথম অপারেশন থিয়েটারের কর্মীদের জন্য এ ধরনের হেডস্কার্ফ চালু করেছে। তখন ফারাহ চিকিৎসক হিসেবে এফ২ পর্যায়ে কাজ করছিলেন। তিনি বলেন, নিজের পরিকল্পনাটি বাস্তবায়িত হতে দেখে তিনি আনন্দিত এবং এখন সব কর্মীর জন্যই হেডস্কার্ফগুলো ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে।

ফারাহর মেন্টর গিল টিয়ার্নি বলেন, অপারেশন থিয়েটারে হিজাব ব্যবহারের বিষয়টি যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে দীর্ঘদিন ধরে নীরব সমস্যা হিসেবে ছিল। বিষয়টি আনুষ্ঠানিকভাবে যথেষ্ট গুরুত্ব পায়নি। উদ্যোগটি বাস্তবায়নে খুব বেশি খরচও হয়নি বলে জানান তিনি। তার আশা ছিল, ছোট এই উদ্যোগের প্রভাব হবে অনেক বড়।

শুধু একটি হিজাব নয়, কর্মক্ষেত্রে অন্তর্ভুক্তির প্রশ্নও সামনে আসে ফারাহর উদ্যোগের মাধ্যমে। চিকিৎসা পেশায় ধর্মীয় পোশাক পরা নারীদের অংশগ্রহণের ক্ষেত্রে যে বাস্তব প্রতিবন্ধকতা তৈরি হতে পারে, সেটিও এই ঘটনা তুলে ধরে।

নতুন হেডস্কার্ফ চালুর পর সেটি দেশজুড়ে ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তবে এনএইচএস ইংল্যান্ড জানায়, এ ধরনের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত সংশ্লিষ্ট হাসপাতাল ট্রাস্টগুলোর ওপর নির্ভর করবে। অর্থাৎ রয়্যাল ডার্বি হাসপাতালের উদ্যোগকে যুক্তরাজ্যের সব হাসপাতালের জন্য বাধ্যতামূলক নিয়ম পরিবর্তন হিসেবে দেখার সুযোগ নেই।

২০২১ সালের জানুয়ারিতে যুক্তরাজ্যের মুসলিম উইমেনস কাউন্সিল জানায়, ফারাহ তখন নর্থ্যাম্পটন জেনারেল হাসপাতালে কাজ করছিলেন। পাশাপাশি ব্রিটিশ ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে চিকিৎসা পরিবেশে হিজাব ব্যবহারের নির্দেশিকা তৈরির কাজেও যুক্ত ছিলেন তিনি।

মালয়েশিয়ার ইসলামিক মেডিকেল অ্যাসোসিয়েশনও তার উদ্যোগের প্রশংসা করে। ২০২১ সালের ৩ জানুয়ারি প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, অপারেশন থিয়েটার, আইসিইউ কিংবা পরিচ্ছন্নতা ও জীবাণুমুক্ত পরিবেশ প্রয়োজন—এমন স্থানে মুসলিম চিকিৎসক, নার্স ও প্যারামেডিকদের দায়িত্ব পালনে এ ধরনের হেডস্কার্ফ সহায়ক হতে পারে।

হিজাবের কারণে অপারেশন থিয়েটার থেকে সরে যেতে হওয়া এক চিকিৎসাশিক্ষার্থীর অভিজ্ঞতা শেষ পর্যন্ত নতুন সমাধানের পথ তৈরি করেছে। ফারাহ রোসলানের উদ্যোগ দেখিয়েছে, কর্মক্ষেত্রের প্রয়োজনীয় নিরাপত্তাবিধি ও ব্যক্তির ধর্মীয় বিশ্বাসের মধ্যে সমন্বয় ঘটানোর সুযোগ খুঁজে বের করা সম্ভব। তার তৈরি হেডস্কার্ফ সেই সমন্বয়ের একটি বাস্তব উদাহরণ হয়ে উঠেছে।

সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, নিউ স্ট্রেইটস টাইমস, মুসলিম উইমেনস কাউন্সিল ও দ্য স্টার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আহমেদ তিবি ইসরাইলের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৭ পি.এম


আহমেদ তিবি ইসরাইলের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত

আহমেদ তিবি, যিনি ইসরাইলের রাজনৈতিক জোট জয়েন্ট লিস্টের চেয়ারম্যান, দেশটির পার্লামেন্ট নেসেটের ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন। তিবি জয়েন্ট লিস্টের অন্তর্ভুক্ত তা’আল পার্টির নেতা।

গত মাসে অনুষ্ঠিত নির্বাচনে ফিলিস্তিনি বংশোদ্ভূত ইসরাইলি নাগরিকদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল জয়েন্ট লিস্ট এবং ইউনাইটেড আরব লিস্ট (রা’ম) ঐতিহাসিক সাফল্য অর্জন করে। নির্বাচনে উভয় দল সম্মিলিতভাবে পার্লামেন্টে ১৯টি আসন লাভ করে।

আহমেদ তিবি তা’আল দলের নেতৃত্বে রয়েছেন। তিনি পূর্বে একাধিক মেয়াদে ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সরকার গঠনে গাদি আইজেনকোটের সমর্থন দেওয়ার ইঙ্গিত দিয়েছে জয়েন্ট লিস্ট।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়পুরে ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের সম্ভাবনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


রায়পুরে ৪০০ কোটি টাকার সুপারি বাণিজ্যের সম্ভাবনা

বাড়ির আঙিনা থেকে বসতভিটা-সর্বত্র সুপারির বাগান রয়েছে। মৌসুম আসলে এসব বাগান ঘিরে কোটি টাকার বাণিজ্য জমে ওঠে। লক্ষ্মীপুরের রায়পুরে কৃষি বিভাগ এবার পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার বাণিজ্যের সম্ভাবনা দেখছে।

ফলনের কিছুটা কম হওয়ার কারণে গত বছরের তুলনায় প্রতি পোন (৮০টি) সুপারির দাম ২০ থেকে ৫০ টাকা বেড়ে গেছে। বর্তমানে আকার ও মানভেদে প্রতি পোন সুপারি ১৬০ থেকে ২২০ টাকায় বিক্রি হচ্ছে। এর ফলে উপজেলার হাটবাজারগুলো জমজমাট হয়ে উঠেছে এবং কৃষক, পাইকার ও মজুতদারদের মধ্যে ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে।

মীরগঞ্জ, রাখালিয়া, মোল্লার হাট, বাসাবাড়ি, মিতালি বাজার, বাবুর হাট ও হায়দরগঞ্জ হাটে সুপারি বিক্রির বড় বাজার রয়েছে। এর মধ্যে মীরগঞ্জ ও হায়দরগঞ্জ প্রধান বাণিজ্যকেন্দ্র হিসেবে পরিচিত। মৌসুমের সময় এসব বাজারে কৃষক, পাইকার, মজুতদার ও খুচরা ব্যবসায়ীদের পদচারণায় পুরো এলাকা মুখর হয়ে ওঠে।

রায়পুরে উৎপাদিত সুপারি স্থানীয় চাহিদা মেটানোর পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। পাইকার ও ব্যবসায়ীদের মাধ্যমে এসব সুপারি দেশের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে। এর ফলে সুপারি উৎপাদন ও বিপণনের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতে বড় কর্মসংস্থান ও আয়ের সুযোগ তৈরি হয়েছে।

স্থানীয় কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, সেপ্টেম্বর-অক্টোবর মাসে বাগানের সুপারি পাকতে শুরু করে। নভেম্বরে তা পুরোপুরি পেকে যায়। এই সময়ে কৃষকেরা বাগান থেকে সুপারি সংগ্রহ করে বাজারে বিক্রি করেন। পাইকার ও মজুতদাররা এসব সুপারি কিনে একাংশ পানিতে ভিজিয়ে রাখেন, অন্য অংশ শুকিয়ে সংরক্ষণ করেন। পরবর্তীতে বাজারের চাহিদা ও দাম অনুযায়ী সেগুলো বিক্রি করা হয়।

বামনী ইউনিয়নের সুপারি পাইকার জামাল হোসেন বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর সুপারি কেনাবেচার মূল মৌসুম। এই সময়ে ভেজানো সুপারির মজুতদাররা বিভিন্ন বাজার থেকে দলবদ্ধভাবে সুপারি কেনেন। জানুয়ারি থেকে মার্চ মাসে বাজারে সুপারি দাম বাড়তে থাকে। তখন ভেজানো সুপারি বেশি বিক্রি হয়।

সুপারিবাগানের মালিক আব্দুর রহমান জানান, এ বছর ফলন কম হলেও দাম বাড়ায় কিছুটা স্বস্তিতে আছেন। তবে বাগান পরিচর্যা ও সুপারি সংগ্রহের খরচও কম নয়। গাছপ্রতি সুপারি পাড়ার গাছিকে ২০ টাকা মজুরি দিতে হয়। এর বাইরেও বাগান পরিচর্যা ও অন্যান্য খরচ রয়েছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, রায়পুর উপজেলায় প্রায় ১৩ হাজার হেক্টর জমিতে বিভিন্ন ধরনের ফসল আবাদ হয়। তবে আবাদি জমির বাইরে বাড়ির আঙিনা, উঁচু জমি ও বসতভিটাসহ বিভিন্ন স্থানে অসংখ্য সুপারির বাগান রয়েছে। এসব বাগান উপজেলার কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, লক্ষ্মীপুর জেলায় উৎপাদিত সুপারির অর্ধেকের বেশি রায়পুর উপজেলা থেকে আসে। কৃষি বিভাগের হিসাব অনুযায়ী, চলতি বছর পাকা, শুকনা ও ভেজানো সুপারি মিলিয়ে প্রায় ৪০০ কোটি টাকার সুপারি বিক্রির সম্ভাবনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%