ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাবে ভোটাভুটিতে বিরত বাংলাদেশ


মৃত্যুদণ্ড বাতিলের প্রস্তাবে ভোটাভুটিতে বিরত বাংলাদেশ

জাতিসংঘের সাধারণ পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবের ওপর ভোটদানে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ, যা মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানায়।

গত শুক্রবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত ভোটের ফলাফলে দেখা যায়, প্রস্তাবের পক্ষে ১৩৩টি দেশ ভোট দিয়েছে। বিপরীতে, ভারত, যুক্তরাষ্ট্র ও চীনসহ ৩৩টি দেশ ভোট দিয়েছে। বাংলাদেশসহ মোট ১৬টি দেশ ভোটদানে বিরত ছিল।

মেক্সিকোর পক্ষ থেকে উত্থাপিত ‘মৃত্যুদণ্ড ব্যবহারে স্থগিতাদেশ’ শীর্ষক প্রস্তাবটি জাতিসংঘের ১৯৩ সদস্যবিশিষ্ট সাধারণ পরিষদে গৃহীত হয়েছে।

আরও পড়ুন: আওয়ামী লীগের বর্তমান কাজগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড: তুষার

ভারতের পাশাপাশি, প্রস্তাবের বিপক্ষে ভোট দেওয়া দেশগুলোর মধ্যে বাহরাইন, মিসর, ইরান, ইরাক, জাপান, কুয়েত, মালদ্বীপ, ওমান, পাকিস্তান, কাতার ও সৌদি আরব অন্তর্ভুক্ত রয়েছে।

প্রস্তাবে মৃত্যুদণ্ডের অব্যাহত প্রয়োগ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক আইন অনুযায়ী নিজস্ব বিচারব্যবস্থা ও শাস্তি নির্ধারণের ক্ষেত্রে প্রতিটি দেশের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে।

এতে সব দেশের প্রতি মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত রাখার আহ্বান জানানো হয়েছে। এর চূড়ান্ত লক্ষ্য হলো মৃত্যুদণ্ডের প্রথা বিলুপ্ত করা। যেসব দেশ ইতোমধ্যে মৃত্যুদণ্ড বাতিল করেছে, তাদের এ শাস্তি পুনরায় চালু না করার জন্যও আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের ব্যবহার সীমিত করার প্রবণতা থাকলেও ২০২৫ সালে মৃত্যুদণ্ড কার্যকরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। এ বিষয় নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে সাধারণ পরিষদ।

আরও পড়ুন: শেখ হাসিনাকে অপরাধী হিসেবে ফেরাতে চায় সরকার: শামা ওবায়েদ

এছাড়া, ১৮ বছরের কম বয়সে অপরাধ করা কোনো ব্যক্তির ওপর মৃত্যুদণ্ড আরোপ না করার আহ্বান জানানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বয়স ১৮ বছরের বেশি ছিল কি না, তা নিশ্চিতভাবে নির্ধারণ করা না গেলে মৃত্যুদণ্ড কার্যকর না করার পরামর্শও দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিস্টুলা শনাক্তকরণ ও প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব তুলে ধরলেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


ফিস্টুলা শনাক্তকরণ ও প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব তুলে ধরলেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ

রংপুর, ১৬ নভেম্বর, ২০২৬ : এসডিজি অর্জনের উদ্দেশ্যে ফিস্টুলা নির্মূল এবং মাতৃমৃত্যুর হার হ্রাসের লক্ষ্যে, আজ সোমবার অনুষ্ঠিত এক কর্মশালায় স্বাস্থ্য বিশেষজ্ঞগণ ফিস্টুলা রোগীদের দ্রুত শনাক্তকরণ ও চিকিৎসা প্রদান এবং গর্ভবতী মায়েদের প্রাতিষ্ঠানিক প্রসব নিশ্চিত করার গুরুত্ব তুলে ধরেন।

রংপুর মহানগরীর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)-এর কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘অবস্টেট্রিক ফিস্টুলা (প্রসূতিজনিত ফিস্টুলা) ও মাতৃস্বাস্থ্য নীতি’ বিষয়ক বিভাগীয় অ্যাডভোকেসি কর্মশালায় তাঁরা এই মতামত প্রকাশ করেন।

‘সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ’ (সিআইপিআরবি) এবং ইউএনএফপিএ বাংলাদেশের সহযোগিতায় রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় এই কর্মশালার আয়োজন করে।

অনুষ্ঠানে রংপুর বিভাগের আটটি জেলার পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকবৃন্দ, সিভিল সার্জনগণ, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের (আরপিএমসিএইচ) বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ এবং ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধি উপস্থিত ছিলেন।

রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. আশিকুর রহমান।

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রংপুর বিভাগীয় পরিচালক বিকাশ কুমার দাস এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. শহিদুল ইসলাম (সুগম) অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের সহকারী পরিচালক ডা. মো. মেশকাতুল আবেদ এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের গাইনিকোলজি ও অবস্টেট্রিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মাহফুজা খানমও অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন।

সিআইপিআরবি’র পরিচালক (রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ) অধ্যাপক ডা. মো. আব্দুল হালিম ‘মাতৃস্বাস্থ্য নীতি বাস্তবায়ন—অগ্রাধিকার, সেবা প্রদানের ক্ষেত্রে ঘাটতি ও বিভাগীয় পদক্ষেপ’, ‘লেবার কেয়ার গাইড’ (প্রসবকালীন সেবা নির্দেশিকা), ‘প্রসব পরবর্তী রক্তক্ষরণ’ (পোস্টপার্টাম হেমোরেজ) এবং ‘একলাম্পসিয়া’ (গর্ভকালীন খিঁচুনি রোগ) বিষয়ক একটি উপস্থাপনা উপস্থাপন করেন।

কর্মশালায় সিআইপিআরবি’র উপ-পরিচালক (রিপ্রোডাক্টিভ চাইল্ড হেলথ) ডা. আবু সাঈদ মো. আব্দুল্লাহ ‘অবস্টেট্রিক ফিস্টুলা (প্রসূতিজনিত ফিস্টুলা) পরিস্থিতি, প্রতিরোধ, শনাক্তকরণ, রেফারেল ও চিকিৎসা এবং এটি নির্মূলে অর্জিত অগ্রগতি’ শীর্ষক একটি উপস্থাপনা প্রদান করেন।

অংশগ্রহণকারীরা চারটি দলে বিভক্ত হয়ে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

তারা ২০৩০ সালের মধ্যে ফিস্টুলা নির্মূল করা এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের অংশ হিসেবে মাতৃমৃত্যুর হার আরও কমানোর লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সুপারিশ করেন।

বিশেষজ্ঞরা মাঠপর্যায়ের জনপ্রতিনিধি এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্টেট্রিক ফিস্টুলায় আক্রান্ত রোগীদের শনাক্ত করার ক্ষেত্রে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান, যাতে তারা প্রয়োজনীয় রেফারেল, চিকিৎসা, অস্ত্রোপচার ও পুনর্বাসন সুবিধা পেতে পারেন।

মাতৃমৃত্যু ও নবজাতকের মৃত্যুর হার আরও কমানোর লক্ষ্যে প্রধান অতিথি সাধারণ মানুষকে অল্প বয়সে সন্তানদের বিয়ে দেওয়া থেকে বিরত থাকার জন্য উৎসাহিত করার ওপর জোর দেন।

এছাড়া, তিনি অবস্টেট্রিক ফিস্টুলায় আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্তকরণ, সকল গর্ভবতী নারীর জন্য প্রসবপূর্ব ও প্রসব পরবর্তী সেবা নিশ্চিত করা এবং প্রাতিষ্ঠানিক প্রসবের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শরীয়তপুরে ভূমি কর্মকর্তার অফিসে দুদকের অভিযান, ঘুষের অভিযোগে তদন্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৬ পি.এম


শরীয়তপুরে ভূমি কর্মকর্তার অফিসে দুদকের অভিযান, ঘুষের অভিযোগে তদন্ত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ শরীয়তউল্লাহর বিরুদ্ধে নামজারির ফাইল আটকে ১০ হাজার টাকা ঘুষ দাবি করার অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয় অভিযান পরিচালনা করেছে। এছাড়া, অভিযানে ক্যামেরার সামনে টাকা ফেরত দেয়ার অভিযোগও রয়েছে।

দুর্নীতি দমন কমিশন সোমবার (১৬ নভেম্বর) দুপুর ১ টার দিকে কনেশ্বর ভূমি অফিসে অভিযানটি পরিচালনা করেন। অভিযানের নেতৃত্ব দেন শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন। অভিযানে অভিযোগের বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়ার কথা জানিয়েছেন দুদক।

দুদক জানায়, গত ১লা নভেম্বর কনেশ্বর ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ শরীয়তউল্লাহর বিরুদ্ধে 'নামজারিতে সাড়ে ১০ হাজার টাকা ঘুষ নিয়ে ফেরত দিলেন তহসিলদার' শিরোনামে কয়েকটি গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। বিষয়টি দুদকের নজরে আসার পর আজ সোমবার অভিযানে নামানো হয়। অভিযানে শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এসময় ভুমি কর্মকর্তার বিরুদ্ধে আনা অভিযোগের প্রাথমিক সত্যতা পায় দুদক। কমিশন বারবার প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছে।

শরীয়তপুর-মাদারীপুর সমন্বিত কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক মোঃ আরিফ হোসেন বলেন, 'নামজারির ফাইল আটকে ঘুষ দাবি এবং ক্যামেরার সামনে টাকা ফেরত' শিরোনামে কয়েকটি নিউজ আমাদের নজরে আসে। এর প্রেক্ষিতে আমরা অভিযান পরিচালনা করেছি। অভিযানের সময় ভুক্তভোগী ও অভিযুক্তের সাথে কথা বলার মাধ্যমে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। কমিশনের কাছে প্রতিবেদন পাঠানো হবে পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য।

অন্যদিকে, অভিযুক্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা মোঃ শরীয়তউল্লাহ দাবি করেছেন যে, তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। তবে তিনি এ বিষয়ে কোন আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘গ্র্যান্ড থেফট অটো-৬’ মুক্তির আগে মিয়ামি ‘ভাইস সিটি’ সাজে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


‘গ্র্যান্ড থেফট অটো-৬’ মুক্তির আগে মিয়ামি ‘ভাইস সিটি’ সাজে

ঢাকা ১৬ নভেম্বর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো-৬’ (জিটিএ-৬) প্রকাশের আগে চলছে ব্যতিক্রমী প্রচার। শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো সাজানো হয়েছে গেমটির কাল্পনিক শহর ‘ভাইস সিটি’র আদলে।

লাখো ভক্ত এক দশকেরও বেশি সময় ধরে জিটিএ-৬-এর অপেক্ষায় রয়েছেন। গেমটি আগামী ১৯ নভেম্বর প্রকাশিত হওয়ার কথা রয়েছে। সিরিজটির কাহিনি ও পরিবেশের অনুপ্রেরণা যে শহর, সেই মিয়ামি এখন গেমটির বিজ্ঞাপনে ছেয়ে গেছে।

এ বিষয়ে মিয়ামি থেকে বার্তা সংস্থা এএফপি খবরটি জানিয়েছে। গেমটির নির্মাতা প্রতিষ্ঠান রকস্টার গেমসের সঙ্গে ৩৯ লাখ ডলারের একটি চুক্তি করেছে মিয়ামি-ডেড কাউন্টি কর্তৃপক্ষ। এই চুক্তির আওতায় মিয়ামি হিট বাস্কেটবল দলের স্টেডিয়াম এবং শহরের বিমানবন্দরসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজ্ঞাপন প্রদর্শন করা হচ্ছে।

মিয়ামি বিচের পণ্য সংরক্ষণের কনটেইনার, শহরের কেন্দ্রীয় এলাকার বিশাল দেয়ালচিত্র, বক্সিং রিং, এমনকি কফির কাপেও দেখা যাচ্ছে নিয়ন গোলাপি রঙে লেখা ‘ভাইস সিটি’।

প্রচারণায় ১৯৮৩ সালের চলচ্চিত্র ‘স্কারফেস’-এর আবহও তুলে ধরা হয়েছে, যা মিয়ামিকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল। সিনেমাটির একটি সহিংস দৃশ্যের শুটিং হওয়া মিয়ামি বিচের একটি স্থানের বাইরে রাখা হয়েছে নিয়ন গোলাপি রঙের একটি পুরোনো মডেলের গাড়ি। সেখানে লেখা রয়েছে, ‘ভাইস সিটিতে স্বাগতম’। পাশে রয়েছে সিনেমার প্রধান চরিত্র টনি মন্টানার আদলে তৈরি একটি ম্যানিকুইন। পর্যটক ও গেমভক্তরা সেখানে দাঁড়িয়ে ছবি তুলতে পারছেন।

এ ধরনের প্রচারণা স্থানীয় গেমভক্তদের মধ্যে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে। মিয়ামি ডেড কলেজের ২১ বছর বয়সী শিক্ষার্থী ইয়ারিক্সা হার্নান্ডেজ এএফপিকে বলেন, ‘আমি এই শহরেই বড় হয়েছি। মিয়ামিকে ভালোবাসি। আমার বেড়ে ওঠার শহরকে কেন্দ্র করে তৈরি আমার প্রিয় গেমগুলোর একটি দেখতে পাওয়া সত্যিই অবিশ্বাস্য।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গম নৌকাছড়ায় সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন চার শতাধিক পাহাড়ি

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ লোকমান হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


দুর্গম নৌকাছড়ায় সেনাবাহিনীর চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন চার শতাধিক পাহাড়ি

খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম নৌকাছড়া এলাকায় অসহায় ও দরিদ্র পাহাড়ি জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রমের মাধ্যমে চার শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।

সোমবার (১৬ নভেম্বর) দীঘিনালা জোনের উদ্যোগে নৌকাছড়ার বব্রুবাহন কারবারি পাড়ায় এ চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হয়।

দীঘিনালা জোন কমান্ডারের নির্দেশনায় জোনের আরএমও ক্যাপ্টেন মো. আরেফ রহমানের তত্ত্বাবধানে আয়োজিত এ কার্যক্রমে দীঘিনালা সদর হাসপাতালের আরএমও মো. জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। দিনব্যাপী চিকিৎসা ক্যাম্পে এলাকার চার শতাধিক অসহায় ও দরিদ্র পাহাড়ি নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দা সুরেশ চাকমা বলেন, “দুর্গম এলাকায় বসবাস করায় চিকিৎসার জন্য দূরে যাওয়া অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে। সেনাবাহিনীর উদ্যোগে বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পেয়ে আমরা উপকৃত হয়েছি।”

দীঘিনালা জোনের আরএমও ক্যাপ্টেন মো. আরেফ রহমান বলেন, “বর্তমানে দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

দুর্গম পাহাড়ি জনপদে চিকিৎসাসেবার সুযোগ সীমিত হওয়ায় সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে যাঁদের পক্ষে দূরের হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া কঠিন, তাঁদের জন্য এ আয়োজন তাৎক্ষণিকভাবে স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%