ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে


পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে

বহুল আলোচিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি এখনও চলছে, দ্বিতীয় দিনের মতো।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে।

এদিন আদালতে রাষ্ট্রপক্ষে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। রিটের পক্ষে প্রতিনিধিত্ব করছেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ড. শরীফ ভূঁইয়া।

আরও পড়ুন: ভিন্ন মত, ভিন্ন পথ: আমরা একসঙ্গে চলব, এটিই গণতন্ত্রের সৌন্দর্য

এর আগে গত বছরের ১৩ নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশটি প্রদান করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী ড. শরীফ ভূঁইয়া, এবং রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক।

গত ৩ নভেম্বর সমাজে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করা হয়, যেখানে পঞ্চদশ সংশোধনীর পুরোটা বাতিলের দাবি করা হয়।

রিটকারী সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী ড. শরীফ ভূঁইয়া এ আপিলটি দায়ের করেন।

আরও পড়ুন: ২৭৬ কোটি টাকার ঋণখেলাপি মামলায় সাবেক মন্ত্রী জাবেদসহ ৬ জনের পাঁচ মাসের কারাদণ্ড

গত বছরের ১৭ ডিসেম্বর হাইকোর্ট বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করেন এবং একইসঙ্গে সংবিধানে গণভোটের বিধান ফিরিয়ে আনেন উচ্চ আদালত। তবে উল্লেখ্য, পঞ্চদশ সংশোধনী পুরোটা বাতিল করা হয়নি এ রায়ে।

আদালতের রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে, "গণতন্ত্র হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক কাঠামোর অংশ।" এ গণতন্ত্র বিকশিত হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং প্রভাবমুক্ত নির্বাচনের মধ্য দিয়ে। কিন্তু দলীয় সরকারের অধীনে বিগত তিনটি সংসদ নির্বাচনে জনগণের ইচ্ছার কোনো প্রতিফলন হয়নি, এবং দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আত্মবিশ্বাস জনগণের মধ্যে জন্ম নেয়নি। এর ফলশ্রুতিতে জুলাই গণঅভ্যুত্থান ঘটেছে।

হাইকোর্ট রায়ে বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা জনগণের অভিপ্রায় অনুযায়ী সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছিল এবং এটি সংবিধানের মৌলিক কাঠামোর একটি অংশ হয়ে উঠেছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে এই রায় প্রদান করেন হাইকোর্ট। রায়ে আদালত বলেন, অনুচ্ছেদ দুটি সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করেছে, যা হচ্ছে গণতন্ত্র। পঞ্চদশ সংশোধনী মাধ্যমে সংবিধানে যুক্ত ৭ক, ৭খ, ৪৪ (২) অনুচ্ছেদ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করা হয়েছে। উল্লেখ্য, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ৫৪টি ক্ষেত্রে সংযোজন, পরিমার্জন ও প্রতিস্থাপন আনা হয়েছিল।

আরও পড়ুন: পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা

আদালত জানায়, পঞ্চদশ সংশোধনী আইন পুরোটা বাতিল করা হচ্ছে না। বাকি বিধানগুলোর বিষয়ে আগামী জাতীয় সংসদ আইন অনুসারে জনগণের মতামত নিয়ে সংশোধন, পরিমার্জন ও পরিবর্তন করতে পারবে। এর অন্তর্ভুক্ত রয়েছে জাতির পিতার স্বীকৃতির বিষয়, ২৬ মার্চের ভাষণের বিষয়াবলী।

বহুল আলোচিত গণভোটের বিধান বিলুপ্ত করা হয়েছে, যা সংবিধানের ১৪২ অনুচ্ছেদের অংশ ছিল। এ বিধান বিলুপ্তি সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ৪৭ ধারা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় বাতিল ঘোষণা করা হয়েছে। ফলে দ্বাদশ সংশোধনীর ১৪২ অনুচ্ছেদ পুনর্বহাল করা হয়েছে।

হাইকোর্টের রায়ে ৭ ক, ৭ খ এবং ৪৪ (২) অনুচ্ছেদও বাতিল করা হয়েছে। ৭ ক অনুচ্ছেদে সংবিধান বাতিল, স্থগিতকরন, ইত্যাদি অপরাধ এবং ৭ খ সংবিধানের মৌলিক বিধানাবলি সংশোধন অযোগ্য করার বিষয় ছিল। অন্যদিকে ৪৪ অনুচ্ছেদ মৌলিক অধিকার বলবৎকরণ সম্পর্কে নির্দেশ দিয়েছে। এ অনুচ্ছেদের ২ ধারা বলছে, এই সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীন হাইকোর্ট বিভাগের ক্ষমতার হানি না ঘটিয়ে সংসদ আইন দ্বারা অন্য কোনো আদালতকে তাদের এখতিয়ারের স্থানীয় সীমার মধ্যে ওইসব বা এর কোনো ক্ষমতা প্রয়োগের ক্ষমতা দান করতে পারবেন। এই অনুচ্ছেদটি রায়ে বাতিল ঘোষণা করা হয়েছে। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব পৌনে দুই ঘণ্টাব্যাপী এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল (সাবেক) মো. আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি (সাবেক) জেনারেল মো. আসাদ উদ্দিন। রিটকারী প্রতিষ্ঠান সুজনের বদিউল আলমের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী ড. শরিফ ভূঁইয়া। বিএনপির পক্ষে আইনজীবীরা ছিলেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান সিদ্দিকী। ইনসানিয়াত বিপ্লবের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। চার আবেদনকারীর পক্ষে ছিলেন ব্যারিস্টার জুনায়েদ আহমেদ চৌধুরী, ব্যারিস্টার নিশাত মাহমুদ, ইন্টারভেনর হিসেবে ছিলেন ব্যারিস্টার হামিদুল মিসবাহ, সেন্টার ফর ল’ গভর্নেন্স ও পলিসির পক্ষে ছিলেন ব্যারিস্টার এহসান আবদুল্লাহ সিদ্দিকী।

আরও পড়ুন: সরকারি বাসা থেকে ভাড়াটে সরাতে এবার অভিযান, বরাদ্দ বাতিল হতে পারে

গত বছরের ১৯ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে সংবিধানের পঞ্চদশ সংশোধনী কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছিলেন। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেছিলেন। সুজনের সম্পাদক ড. বদিউল আলম মজুমদারসহ অন্যান্যদের রিট আবেদনের শুনানি নিয়ে আদালত এই রুল জারি করে।

পরে রুলে পক্ষভুক্ত হন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া ইনসানিয়াত বিপ্লব, গণফোরাম ও চার আবেদনকারী রুলে ইন্টারভেনর হিসেবে পক্ষভুক্ত হন।

২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী পাস হয়। এই সংশোধনের মাধ্যমে শেখ মুজিবুর রহমানকে জাতির জনক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। এই সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। পাশাপাশি জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা বিদ্যমান ৪৫-এর স্থলে ৫০ করা হয়। এছাড়াও বেশ কিছু বিষয়ে সংশোধনী আনা হয়েছিল।

আরও পড়ুন: স্বামীর দ্বিতীয় বিয়ের পর বিষপানে মা-ছেলের মৃত্যু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় একজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:০৭ এম


কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় একজনের মৃত্যু

কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মনোহরগঞ্জ উপজেলায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে নীলাচল পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন যাত্রী নিহত হয়েছেন। যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন এবং আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর আনুমানিক ৪টা ৫০ মিনিটে উপজেলার নাথেরপেটুয়া এলাকার বিপুলেশ্বর বড়কাচি বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মোস্তফা কামাল নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কাচিহাট গ্রামে মৃত নলি মিয়ার ছেলে। দুর্ঘটনার বিষয়টি লালমাই হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি নিশ্চিত করেছেন।

নেই প্রবৃতি: দিনাজপুরে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের।

তিনি জানিয়েছেন, নোয়াখালী থেকে ঢাকাগামী নীলাচল পরিবহনের একটি বাস নাথেরপেটুয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ অবস্থায় বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং অন্তত ১৬ জন যাত্রী আহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত সাতজনের মধ্যে মোস্তফা কামাল (৬০) নামের এক যাত্রীকে নাথেরপেটুয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে লাকসাম ক্রসিং হাইওয়ে থানার পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক রেকারের মাধ্যমে সরিয়ে মহাসড়কে যান চলাচল পুনরায় স্বাভাবিক করে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস এবং ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তাদের আছে মেসি, আমাদের আছে সালাহ: ইব্রাহিম হাসান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:০৯ এম


তাদের আছে মেসি, আমাদের আছে সালাহ: ইব্রাহিম হাসান

আর্জেন্টিনার লিওনেল মেসি রয়েছে। আর মিশরের? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আত্মবিশ্বাসী প্রতিক্রিয়া দিয়েছেন দলটির সহকারী কোচ ইব্রাহিম হাসান। তার কথায়, ‘তাদের মেসি আছে, কিন্তু আমাদের মোহামেদ সালাহ রয়েছে, এবং ২৬ জন মেসিও আছে।’

তবে হাসান এই মন্তব্যে মেসির সঙ্গে নিজের দলের খেলোয়াড়দের সরাসরি তুলনা করার উদ্দেশ্যে বলেননি। বরং তিনি চেয়েছেন, যে বিশ্বকাপ দলে থাকা ২৬ জন খেলোয়াড় সমান গুরুত্বপূর্ণ। একই সাথে আর্জেন্টিনার তারকাদের সম্পর্কে অতিরিক্ত ভেবে নিজেদের খেলায় মনোযোগ দিতে ফুটবলারদের পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ১০টায় শেষ ষোলোর খেলায় আর্জেন্টিনা ও মিশর মুখোমুখি হবে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মাঠে নামছে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। অন্যদিকে, ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ মিশরের সামনে রয়েছে।

এদিকে স্বাভাবিকভাবেই এই ম্যাচে ফেবারিট ধরা হচ্ছে আর্জেন্টিনাকে। কারণ, তাদের আক্রমণের মূল নেতা হিসেবে রয়েছেন মেসি। ইতোমধ্যেই চলতি বিশ্বকাপে তিনি সাত গোল করে দলের সাফল্যে বড় ভূমিকা পালন করেছেন। তাই মিশরের বিরুদ্ধে আর্জেন্টিনার সবচেয়ে বড় ভরসা হল এই মহান ফুটবলার।

অন্যদিকে, মিশরের আক্রমণের প্রধান শক্তি সালাহ। তবে সহকারী কোচ হাসানের ভাষ্যমতে, ম্যাচের ভাগ্য গড়ে দিতে শুধু একজন খেলোয়াড় নয়, পুরো দলের ভূমিকা রয়েছে।

মিশরের সংবাদমাধ্যম সাদা আল-বালাদকে দেওয়া সাক্ষাৎকারে হাসান বললেন, ‘তাদের মেসি আছে, কিন্তু আমাদের মোহামেদ সালাহ রয়েছে এবং ২৬ জন মেসিও আছে। আশা করি, সৃষ্টিকর্তা আমাদের পুরস্কৃত করবেন। আমরা মেসি নিয়ে ভাবছি না। আমি ছেলেদের বলেছি, মাঠে গিয়ে নিজেদের খেলা খেলো। প্রতিপক্ষকে নয়, নিজেদের পারফরম্যান্সে মনোযোগ দাও।’

মেসির বিরুদ্ধে খেলার বিশেষত্ব নিয়ে তিনি বলেন, “মেসির বিরুদ্ধে খেলার বিষয়টি নিয়ে আমরা ভাবছি না। আমাদের পুরো মনোযোগ মিশর জাতীয় দলের প্রতি। প্রতিটি ম্যাচে আমরা জয়ের জন্য লড়াই করতে চান, মেসি থাকুক বা অন্য কোনো প্রতিপক্ষ। আমাদের মোহামেদ সালাহ রয়েছে এবং শীর্ষ স্তরের একজন দলে আছে।”

অস্ট্রেলিয়াকে পরাস্ত করে শেষ ষোলোর দিকে অগ্রসর হয়েছে মিশর।

তিনি বলেন, “প্রথম দিন থেকেই খেলোয়াড়দের বলেছি, আমরা শুধু অংশ নিতে আসিনি। আমাদের লক্ষ্য যতদূর সম্ভব এগিয়ে যাওয়া। এখন সেই লক্ষ্য পূরণের পথে আমরা মাঠে নামব।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বজ্রঝড় ও বন্যার তাণ্ডবে চীনে ১০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:১৩ এম


বজ্রঝড় ও বন্যার তাণ্ডবে চীনে ১০ জনের মৃত্যু

চীনের মধ্যাঞ্চলে প্রবল বজ্রঝড় ও দমকা হাওয়ার ফলে অন্তত আটজন নিহত হয়েছে। এ ছাড়া, দক্ষিণাঞ্চলের ভারী বৃষ্টিপাত ও বন্যার কারণে আরও দুইজনের মৃত্যু হয়েছে। মোট ১০ জন নিহত হওয়ার খবর মঙ্গলবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। খবরটি বার্তা সংস্থা এএফপি’র বরাত দিয়ে প্রকাশিত হয়েছে। চীনে প্রাকৃতিক দুর্যোগ সাধারণ একটি ঘটনা। বিশেষ করে গ্রীষ্মকালে, দেশের বিভিন্ন অঞ্চলে অতিভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দেয়, আবার কোথাও তীব্র তাপপ্রবাহও দেখা যায়। রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির খবরে বলা হয়েছে, গত সোমবার মধ্য চীনের হুবেই প্রদেশের পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় তীব্র বজ্রঝড় ও দমকা হাওয়া আঘাত হেনেছে। প্রতিবেদনে বলা হয়েছে, হুয়াংশি ও হুয়াংগাংসহ কয়েকটি শহরে সন্ধ্যার দিকে বজ্রঝড় ও প্রবল ঝড়ো হাওয়ার ফলে অন্তত আটজন নিহত হয়েছে। এই ঘটনায় কিছু এলাকায় টর্নেডোও সৃষ্টি হয়েছে। এ ছাড়া এখনো একটি ব্যক্তি নিখোঁজ রয়েছে। সিসিটিভি আরও জানিয়েছে, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং উদ্ধার অভিযান পুরোদমে চলছে। অন্যদিকে, টাইফুন মেসাকের কারণে দেশের দক্ষিণাঞ্চলের গুয়াংসি অঞ্চলে টানা ভারী বৃষ্টিপাত ও ভয়াবহ বন্যার ফলে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ার ফলে সোমবার সন্ধ্যা পর্যন্ত অন্তত ৪৮ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লে পেনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ফ্রান্সের আদালতের রায় আজ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

১০:১৮ এম


লে পেনের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ফ্রান্সের আদালতের রায় আজ

ফ্রান্সের কট্টর ডানপন্থী নেত্রী মারিন লে পেন আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন কি না, সে বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রস্তুত একটি আপিল আদালত। মঙ্গলবার প্যারিসের আপিল আদালত এই মামলার রায় ঘোষণা করবে।

এই রায়ের ওপরই নির্ভর করছে লে পেনের রাজনৈতিক ভবিষ্যৎ।

২০২৫ সালের মার্চে একটি আদালত ইউরোপীয় পার্লামেন্টের অর্থ আত্মসাৎ মামলায় লে পেনকে দোষী সাব্যস্ত করেন। আদালতের রায়ে বলা হয়, পার্লামেন্ট সদস্যদের সহকারীদের বেতন দেওয়ার জন্য বরাদ্দ অর্থ অন্য কাজে ব্যবহার করা হয়েছে। এই অর্থ ন্যাশনাল র‍্যালি দলের কর্মীদের বেতন পরিশোধে ব্যয় করা হয়েছিল।

আদালতের মতে, এই পরিকল্পনার কেন্দ্রে ছিলেন লে পেন। এই মামলায় তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশগ্রহণের অযোগ্য ঘোষণা করা হয়েছিল। একই সঙ্গে এক লাখ ইউরো জরিমানা এবং চার বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, যার মধ্যে দুই বছরের সাজা স্থগিত রাখা হয়। বাকি দুই বছর এই সময় তাকে ইলেকট্রনিক নজরদারির মধ্যে নিজ বাড়িতে থাকতে হবে। তবে লে পেন সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং দাবি করেছেন, তিনি কোনো অনিয়ম করেননি। পরে তিনি ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন।

আপিল আদালত যদি আগের রায় বহাল রাখে, তাহলে ৫৭ বছর বয়স্ক লে পেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এটি হবে তার জন্য একটি বড় রাজনৈতিক ধাক্কা। কারণ তিনি এই নির্বাচনে চতুর্থবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিস্থিতি অনুযায়ী, তার দল ন্যাশনাল র‍্যালির সভাপতি এবং ঘনিষ্ঠ সহযোগী ৩০ বছর বয়সী জর্ডান বারদেলা প্রেসিডেন্ট পদে দলের প্রার্থী হতে পারেন। বিভিন্ন জনমত জরিপে ন্যাশনাল র‍্যালি বর্তমানে শক্ত অবস্থানে রয়েছে। জরিপে দেখা যাচ্ছে, বারদেলা প্রার্থী হলে প্রথম ধাপে এগিয়ে থাকতে পারেন এবং শেষ ধাপের লড়াইয়েও পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। গত এক দশকের বেশি সময় ধরে মারিন লে পেন তার বাবা জ্যাঁ-মারি লে পেনের প্রতিষ্ঠিত ন্যাশনাল র‍্যালিকে নতুনভাবে গড়েছেন। এককালীন ছোট জাতীয়তাবাদী দলটি এখন ফ্রান্সের অন্যতম বড় রাজনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। অনেকেই দলটিকে ভবিষ্যতের সম্ভাব্য সরকার হিসেবে দেখছেন। তাই আদালতের এই রায় শুধু লে পেনের জন্য নয়, পুরো দলের জন্যও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যা থেকে রায় ঘোষণা শুরু হওয়ার কথা। স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে আদালত রায় দেবেন। একই দিন রাতে ফরাসি টেলিভিশন চ্যানেল টিএফ১-এ একটি বিশেষ সাক্ষাৎকারে অংশ নেবেন লে পেন। সেখানে তিনি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিতে পারেন। ন্যাশনাল র‍্যালি ইতোমধ্যে লে পেনকে ছাড়া নির্বাচনে অংশ নেয়ার প্রস্তুতি শুরু করেছে। দলের অনেক সংসদ সদস্য লে পেনের জনপ্রিয়তার কারণেই নির্বাচিত হয়েছেন। তাই নতুন নেতৃত্ব এলে তাদেরও সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে হবে। দলটির নেতারা জানান, বারদেলা প্রার্থী হলে লে পেন তার নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন এবং দলের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকবে। তবে অর্থনীতি ও পেনশন সংস্কারের মতো কিছু বিষয়ে বারদেলার অবস্থান লে পেনের তুলনায় কিছুটা ভিন্ন। এতে দলটির কিছু সমর্থকের মধ্যে মতভেদ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আপিল আদালত চাইলে আগের দোষী সাব্যস্ত করার রায় বহাল রেখে শাস্তি কমিয়ে দিতে পারেন। যদি নির্বাচনে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়, অথবা তা দুই বছর বা তার কম সময়ের জন্য কমানো হয়, তাহলে লে পেন আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন। কারণ তার নিষেধাজ্ঞার মেয়াদ ২০২৫ সালের মার্চ থেকে গণনা করা হচ্ছে। তবে কারাদণ্ড বহাল থাকলে এবং তাকে ইলেকট্রনিক নজরদারির মধ্যে বাড়িতে থাকতে হলে নির্বাচনী প্রচারণা চালানো তার জন্য খুব কঠিন হয়ে পড়বে। আবার আদালত চাইলে আগের দোষী সাব্যস্ত করার রায় পুরোপুরি বাতিলও করতে পারেন। সে ক্ষেত্রে লে পেন সব ধরনের আইনি বাধা থেকে মুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে পারবেন। তবে আইন বিশেষজ্ঞদের মতে, নিম্ন আদালতের রায় বিবেচনায় এরকম সম্ভাবনা খুবই কম। আপিল আদালত আগের রায় বহাল রাখলে লে পেন ফ্রান্সের সর্বোচ্চ আদালত কুর দ্য কাসাসিওঁতে আপিল করতে পারবেন। তবে তিনি আগেই বলেছেন, চূড়ান্ত রায় পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হলে, তাহলে তিনি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হবেন না।

উল্লেখ্য যে, এই মামলায় ইউরোপীয় পার্লামেন্ট থেকে ৪০ লাখ ইউরোর বেশি অর্থ আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে, যা প্রায় ৪৬ লাখ মার্কিন ডলারের সমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%