১০:০০ পি.এম
ফরিদপুরের ভাঙ্গায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চয়ন মোল্লা (২৩) নামের এক সৌদি প্রবাসী। দুর্ঘটনার সময় তার দুই বন্ধু সিয়াম (২৩) ও নয়ন (২১) আহত হয়েছেন।
আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত
নিহত চয়ন মোল্লা ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়া ইউনিয়নের হাসনহাটি গ্রামের দলিল উদ্দিন মন্ডলের বড় ছেলে।
ভাঙ্গা হাইওয়ে থানা সূত্রে জানা যায়, মোটরসাইকেল চালক চয়ন মোল্লা তার দুই বন্ধু সিয়াম ও নয়নকে নিয়ে ভাঙ্গায় ঘুরতে এসেছিলেন।
ফেরার পথে সন্ধ্যা ৭টার দিকে ভাঙ্গা পৌরসভার নওপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক চয়ন মোল্লা মারা যান। গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসেন। পরে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন: নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার
নিহত চয়ন মোল্লার চাচা আসির উদ্দিন জানান, চয়ন বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়েছিল।
সন্ধ্যার পর তার মৃত্যুর খবর পাই। তিনি জানান, চয়ন সৌদি আরবে বসবাস করতেন। গত কোরবানির ঈদে বাড়ি এসেছিল চয়ন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সাজ্জাদুর রহমান জানান, অজ্ঞাত গাড়িটির সন্ধান চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: পুলিশের হেফাজত থেকে পালানো মোশাররফ হোসেন ১৪ ঘণ্টা পর গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন