১২:২৬ পি.এম
আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) এস এন নজরুল ইসলাম।
শুক্রবার (১৯ জুন) সকালে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ বিষয়ে মত দেন।
তিনি আরও বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যাতে সংগঠনটি কোনো সভা, সমাবেশ ও মিছিল করতে না পারে, সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা
ডিএমপির এই কর্মকর্তা সাফ জানিয়ে দেন যে, অনুষ্ঠানের আয়োজনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।
এদিকে, গত মার্চে রাজধানীর সায়েদাবাদে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের পরিদর্শককে গুলির ঘটনায় অস্ত্র সরবরাহকারী অটো সজলকে গ্রেফতারের তথ্যও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। সজলের কাছ থেকে পুলিশের লুণ্ঠিত দুইটি অস্ত্র ও ৭৭টি গুলি, পাশাপাশি আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অতিরিক্ত কমিশনার বলেন, সজল পবন পুলিশের ওয়ারি বিভাগের একজন শীর্ষ সন্ত্রাসী এবং মাদক কারবারি। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ মোট ১১টি মামলা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন