০৫:০৬ পি.এম
নকলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট পাঁচজন আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নকলা থানার পুলিশ। গত শনিবার (১৫ আগস্ট) বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান (৬৫), নকলা পৌরসভার ১ নম্বর মাওরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক হবিবুর রহমান হবি (৫৭), নকলা উপজেলার ৪ নম্বর গৌরদ্বার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি হামিদুল ইসলাম (৪৮), ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের সাবেক কেন্দ্রীয় কমিটির উপ সমাজ সেবা বিষয়ক সম্পাদক নাইম পারভেজ (৩২) এবং গনপদ্দি ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী সুলতান মিয়া (৫০)।
নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শিক্ষক হাফিজুর রহমান জানান, "আমার বড় হবিবুর রহমান হবিকে কোনো প্রকার মামলা ছাড়াই বসার সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।"
আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম
এছাড়া, এমপি আয়নুল হকের ওপর হামলার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "১৫ আগস্ট উপলক্ষে নকলা উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করেছিল নকলা থানার পুলিশ। ১৫ আগস্ট উপলক্ষে নকলা উপজেলায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন যেন কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সেজন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।" গ্রেপ্তারকৃতদের আজ আদালতে প্রেরণ করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন