১১:৪৫ এম
পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ মন্তব্য করেছেন যে, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জনগণের ভোট প্রদানের মাধ্যমে বিরোধী দলের জনপ্রিয়তায় একটি উল্লেখযোগ্য পতন ঘটেছে।
শনিবার সকালে ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারাজে অনুষ্ঠিত মাছ ধরা উৎসবে তিনি এই মন্তব্য করেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী আরও বলেন, "বিএনপি সরকার আট মাসে কী করেছে, কী করেনি, তার মূল্যায়ন করেছে ঠাকুরগাঁওয়ের মানুষ।" তিনি উল্লেখ করেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দেশের জন্য কী ধরনের কাজ করছে, সেটিও জনগণ পর্যবেক্ষণ করছে। তিনি বলেন, "অন্যদিকে যারা আজ বিক্ষোভের ডাক দিয়েছে, তারাই বিভিন্ন সময়ে লং মার্চ ও রোড মার্চ করেছে। কিন্তু উপনির্বাচনের ফলাফলে জনগণ তাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে।"
আরও পড়ুন: রূপগঞ্জে সাত কিলোমিটার সড়কে ২৯টি অবৈধ স্পিডব্রেকার অপসারণ
তিনি আরও জানান, নির্বাচনে বিএনপির প্রার্থী প্রায় ১ লাখ ৩০ হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিপরীতে বিরোধী দলের প্রার্থী তুলনামূলকভাবে অনেক কম ভোট পেয়েছেন। এই ফলাফলই প্রমাণ করে যে, বিগত সময়ে বিরোধী দলের কর্মকাণ্ডের কারণে জনগণের মধ্যে তাদের জনপ্রিয়তা কমেছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশব্যাপী খাল খনন ও নদী খননের উদ্যোগ গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, এসব কার্যক্রমের তত্ত্বাবধান প্রধানমন্ত্রী নিজেই করছেন। তিনি সতর্ক করেন যে, "কোনো ধরনের অনিয়ম পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পরে টাঙন ব্যারাজের তিনটি জলকপাট খুলে দেওয়া হয়। স্থানীয় জেলে ও সাধারণ মানুষ মৎস্য উৎসবে আনন্দিত হয়ে ওঠে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, পানি উন্নয়ন বোর্ডের তত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় জনগণ।
আরও পড়ুন: বগুড়ার ৬ এলাকায় বাড়ছে ডেঙ্গুর ঝুঁকি, শনাক্ত ৩ রোগী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন