১১:০৫ পি.এম
মার্কিন যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন দলের বড় ধরনের পরাজয়ের পর বিচার বিভাগে (ডিআজ) পদত্যাগের হিড়িক দেখা যাচ্ছে। শুক্রবার (৬ নভেম্বর) বিচার বিভাগের জাতীয় নিরাপত্তা বিভাগের প্রধান জন আইজেনবার্গ তাঁর পদত্যাগের ঘোষণা দেন। গত এক সপ্তাহে মধ্যবর্তী নির্বাচনের পর তিনি বিচার বিভাগ থেকে পদত্যাগ করা তৃতীয় শীর্ষ কর্মকর্তা।
আইজেনবার্গের পদত্যাগের বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ নিশ্চিত করেন। তিনি লেখেন, “আইজেনবার্গ অত্যন্ত সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন এবং দেশি ও বিদেশি হুমকি মোকাবিলায় দেশের সক্ষমতা জোরদার করেছেন।”
আইজেনবার্গের পদত্যাগের আগে বৃহস্পতিবার বিচার বিভাগের নাগরিক অধিকার বিভাগের (সিভিল রাইটস ডিভিশন) প্রধান হারমিত ধিলন পদত্যাগ করেন। অন্যদিকে, ট্রাম্পবিরোধীদের বিরুদ্ধে উত্থাপিত ‘গ্র্যান্ড কনস্পিরেসি’ বা বড় ধরনের ষড়যন্ত্র সম্পর্কিত তদন্তের তদারকিতে থাকা মার্কিন অ্যাটর্নি জেসন রেডিং কুইনোনস শুক্রবার সকালে তাঁর পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন: দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড
বিশ্লেষকদের মতে, মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাশীন দলের পরাজয় এবং সিনেটে ডেমোক্র্যাটদের সংখ্যাগরিষ্ঠতার কারণে নতুন কর্মকর্তা নিয়োগ করা ট্রাম্প প্রশাসনের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে প্রশাসনিক কাজ চালিয়ে নিতে প্রেসিডেন্ট বর্তমান মেয়াদের অবশিষ্ট সময়ের জন্য অন্তর্বর্তীকালীন বা ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ করতে পারেন। সূত্র: সিএনএন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন