০১:১৮ এম
রাশিয়ার কর্তৃপক্ষ ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলের আজভ সাগর উপকূলে শত শত হোটেল ও রিসোর্ট দখল করে নিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের অনুসন্ধান অনুযায়ী, ২০২২ সালে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এসব সম্পত্তির বেশিরভাগই দখল করা হয়েছে অথবা দখলের জন্য চিহ্নিত করা হয়েছে।
জাপোরিঝিয়া অঞ্চলে রুশ নিয়ন্ত্রিত প্রশাসন সাত হাজারেরও বেশি আবাসিক ও বাণিজ্যিক সম্পত্তিকে ‘মালিকানাহীন’ ঘোষণা করেছে। এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ৫২১টি হোটেল ও রিসোর্ট। বর্তমানে অন্তত ৭৭টি হোটেল ও রিসোর্ট রুশ ব্যবসাপ্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে রয়েছে, যার মধ্যে ২০টি পরিচালনা করছে রুশ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান।
এই পরিস্থিতিতে ইউক্রেনীয় ব্যবসায়ীরা নিজেদের হোটেল ও অ্যাপার্টমেন্টের মালিকানা পুনরুদ্ধারের জন্য আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। কিছু ব্যবসায়ী ইতোমধ্যে নিজেদের পক্ষে আদালতের রায়ও পেয়ে গেছেন। তবে রাশিয়া তাদের ক্ষতিপূরণ দেবে কিনা, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন: বিজেপি সরকারের সমালোচনা করায় তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
জাপোরিঝিয়া ওব্লাস্টের আজভ সাগর উপকূলে রুশ কর্তৃপক্ষ অন্তত ৫২১টি হোটেল ও রিসোর্টকে ‘মালিকহীন’ ঘোষণা করেছে। এর মধ্যে অন্তত ৭৭টি বর্তমানে রাশিয়ান কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন