ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

এলপিজির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করল লোয়াব


এলপিজির দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করল লোয়াব

চট্টগ্রাম, ১২ নভেম্বর, ২০২৬ : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বৃদ্ধির কারণ ব্যাখ্যা করেছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব)। সংগঠনটি জানিয়েছে, কোন পরিস্থিতিতে এবং কি কারণে দাম বাড়ছে, সেই বিষয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে আসা বিভিন্ন প্রশ্ন এবং উদ্বেগের উত্তরও প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, সংগঠনের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আহসানুল জব্বার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্যবৃদ্ধি, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, জাহাজ সংকট ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নের কারণে দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের ২৬ ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে আন্তর্জাতিক দরপত্র আহ্বান

সংগঠনটির হিসাব অনুযায়ী, ‘একটি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দামের প্রায় ৮০ শতাংশ ব্যয়ই নির্ভর করে আন্তর্জাতিক বাজার থেকে গ্যাস কেনা এবং দেশে আমদানির খরচের ওপর। বাকি প্রায় ২০ শতাংশ ব্যয়ের মধ্যে রয়েছে ভ্যাট-ট্যাক্স, সিলিন্ডারে গ্যাস ভরা, মুনাফা, স্থানীয় পরিবহন এবং ডিলার ও খুচরা বিক্রেতার কমিশন। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে স্থানীয় পর্যায়ে তা নিয়ন্ত্রণে রাখার সুযোগ খুবই সীমিত থাকে।’

বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামালের মূল্যবৃদ্ধির চিত্র তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সৌদি আরামকোর কন্ট্রাক্ট প্রাইস (সিপি) পর্যালোচনায় গত এক বছরে গ্যাসের দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালে প্রতি টন গ্যাসের সৌদি সিপি গড়ে প্রায় ৫৫২ ডলার থাকলেও ২০২৬ সালে একই সময়ে তা বেড়ে গড়ে প্রায় ৬৬৬ ডলারে দাঁড়িয়েছে। অর্থাৎ কাঁচামাল কেনার মূল্যই প্রায় ২১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর ফলে দেশের বাজারে প্রবেশের আগেই আমদানিকারকদের গ্যাস কেনার ব্যয় বেড়ে গেছে।

এলপিজির মূল্যবৃদ্ধির অন্যতম প্রধান কারণ হিসেবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিকে উল্লেখ করেছে লোয়াব। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সংঘাতের কারণে হরমুজ প্রণালী ও বাব-এল-মান্দেব নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। একই সঙ্গে প্রচলিত অনেক সরবরাহ চুক্তি বাতিল হয়েছে এবং অনেক চুক্তির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার মধ্যপ্রাচ্যের যুদ্ধ শুরুর আগেই দূরদর্শী পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে এলপিজি আমদানির উদ্যোগ নিয়েছিল। এর ফলে বিশ্বব্যাপী সংকটের মধ্যেও দেশে এলপিজির সরবরাহ স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। বর্তমানে দেশের মোট এলপিজি চাহিদার প্রায় ৮০ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসছে।

আরও পড়ুন: গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৩ হাজার কোটি টাকার সুকুক ছাড়বে বাংলাদেশ ব্যাংক

এলপিজি আমদানির ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী এলপিজি আমদানির সম্পূর্ণ মূল্য মার্কিন ডলারে পরিশোধ করতে হয়। গত এক বছরের ব্যবধানে ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান প্রায় ৩ শতাংশ কমে যাওয়ায় আমদানিকারকদের স্থানীয় মুদ্রায় এলসি খোলা ও আমদানি ব্যয় আরও বেড়েছে।

পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে বাংলাদেশের এলপিজির দামের তুলনা প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের বাজারব্যবস্থা, অবকাঠামো, উৎপাদন সক্ষমতা এবং সরকারি আর্থিক সহায়তার মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। এসব পার্থক্যের কারণে ভারতে তুলনামূলক কম দামে এলপিজি বিক্রি করা সম্ভব হচ্ছে।

বন্দর অবকাঠামো ও গ্যাস খালাসের ব্যয়ের পার্থক্য তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারতের সমুদ্রবন্দরগুলোতে পর্যাপ্ত পানির গভীরতা থাকায় বড় আকারের ভেরি লার্জ গ্যাস ক্যারিয়ার (ভিএলজিসি) জাহাজ সরাসরি জেটিতে ভিড়তে পারে। এসব জাহাজ মাত্র তিন থেকে চার দিনে ৪২ হাজার টন এলপিজি খালাস করতে সক্ষম।

অন্যদিকে, বাংলাদেশের বন্দরগুলোতে পর্যাপ্ত গভীরতা বা ড্রাফট না থাকায় গভীর সমুদ্রে বড় জাহাজ থেকে ছোট জাহাজে এলপিজি স্থানান্তর বা লাইটারিং করতে হয়। এ প্রক্রিয়ায় প্রায় ২৫ দিন সময় লাগে। একটি বড় ভিএলজিসি জাহাজের পেছনে দৈনিক প্রায় ২ লাখ ডলার ব্যয় হয়। ফলে ২০ দিনে শুধু এ খাতেই প্রায় ৪০ লাখ ডলার বা চার মিলিয়ন ডলার খরচ হয়। এ বিশাল অতিরিক্ত পরিচালন ব্যয় শেষ পর্যন্ত দেশের ভোক্তা পর্যায়ে সিলিন্ডারের দামের ওপর প্রভাব ফেলে।

আরও পড়ুন: প্রান্তিক জনগণের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকার নতুন তহবিল

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি উদ্যোগে অথবা যৌথ উদ্যোগে মহেশখালীতে একটি ল্যান্ড টার্মিনাল নির্মাণ করা হলে এলপিজির দাম কিছুটা কমে আসবে বলে আশা প্রকাশ করেছে সংগঠনটি।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় সরকার ইতোমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ (ইএমআরডি) বিশেষ সভা করে এলপিজির নির্ধারিত মূল্য বাস্তবায়নের বিষয়ে অত্যন্ত কঠোর নির্দেশনা জারি করেছে। একই সঙ্গে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনও (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছে। সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং নিজেদের প্রাতিষ্ঠানিক ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে লোয়াব তাদের আওতাধীন সব অপারেটর ও পরিবেশককে ভোক্তা অধিকার সংরক্ষণে বিইআরসি নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ও কঠোর নির্দেশনা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৭ পি.এম


জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ারের সঙ্গে প্রতিরক্ষা উপদেষ্টার সাক্ষাৎ

ঢাকা, ১২ নভেম্বর, ২০২৬ : আজ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের অফিসে জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি অ্যান একেলস-কারি প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে উভয় পক্ষ বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন, যা পারস্পরিক স্বার্থের সঙ্গে সম্পর্কিত। এই সৌজন্য সাক্ষাৎ বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে দীর্ঘকালীন আস্থা ও সহযোগিতাপূর্ণ সম্পর্ককে আরও উন্নত করার একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। উভয় পক্ষ এ সময় বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যে বিদ্যমান সহযোগিতাকে আরও সম্প্রসারণ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেনবাগে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


সেনবাগে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

দেশব্যাপী গুপ্তহামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বোমা হামলা, যানবাহনে অগ্নিসংযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ক্ষতিসাধনের প্রতিবাদে নোয়াখালীর সেনবাগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে।

বুধবার বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় পৃথকভাবে এই কর্মসূচিগুলি পালন করা হয়।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে গুপ্তহামলা, সন্ত্রাস, নৈরাজ্য, বোমা হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও ক্ষতিসাধনের অভিযোগ তুলে প্রতিবাদ জানান। এ সময় তারা এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির আহ্বায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সদস্য সচিব ও চেয়ারম্যান আনোয়ার হোসেন বাহার, পৌরসভা বিএনপির আহ্বায়ক ফারুক বাবুল, সদস্য সচিব শহীদ উল্লাহ, জহিরুল ইসলাম জহির, মহিন উদ্দিন মহিন, সাখাওয়াত হোসেন, জসিম উদ্দিন, সাইফুল ইসলাম, শাহাদাত হোসেন খান সাধন, হারুনুর রসিদ, হোসেন শহীদ সরওয়ার্দী, ইউসুফ মজুমদার, খোরশেদ, সেলিম চৌধুরী, সানজিদ কামাল, জাফর উল্লাহ খান, ইকরামুল হক সোহাগ, আহছান হাবিব ভূঁইয়া ও ফখরুল ইসলাম রুবেলসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দিনব্যাপী এসব কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশি অপপ্রচার ও গুজব রোধে পিআইডির বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


বিদেশি অপপ্রচার ও গুজব রোধে পিআইডির বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ

সংসদ ভবন, ১২ নভেম্বর, ২০২৬ : বিদেশি উত্স থেকে ছড়ানো দেশবিরোধী অসত্য তথ্য, বিভ্রান্তিকর অপপ্রচার ও গুজব প্রতিরোধের জন্য তথ্য অধিদফতর (পিআইডি) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার শনাক্ত করার লক্ষ্যে বিভিন্ন বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

আজ জাতীয় সংসদে মাদারীপুর-৩ আসনের সরকারি দলের সংসদ সদস্য আনিছুর রহমানের লিখিত প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমানের পক্ষে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এই তথ্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী জানান, এআই ও ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি অপপ্রচার এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত ঝুঁকি তাৎক্ষণিকভাবে শনাক্ত ও পর্যালোচনার জন্য তথ্য অধিদফতরে একটি বিশেষ মনিটরিং কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরও জানান, কমিটির নিবিড় পর্যবেক্ষণে যদি কোনো ডিপফেক বা ভুয়া কনটেন্ট শনাক্ত হয়, তবে তাৎক্ষণিকভাবে প্রকৃত তথ্য তুলে ধরে গণমাধ্যমে সরকারি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হচ্ছে।

এছাড়া, ডিপফেক ভিডিও শনাক্তের উপায় ও এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা তৈরির জন্য বিশেষ সচেতনতামূলক ফিচার প্রস্তুত করা হয়েছে, যা দেশের মূলধারার সংবাদপত্রগুলোতে নিয়মিত প্রকাশিত হচ্ছে।

প্রতিমন্ত্রী আরও জানান, তথ্য অধিদফতরের অফিসিয়াল ওয়েবসাইট ও ভেরিফায়েড ফেসবুক পেজে নিয়মিত সঠিক তথ্য এবং এআই-সংক্রান্ত ফ্যাক্ট-চেক প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে।

পাশাপাশি, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্ট চেকিং ইউনিট ‘বাংলা ফ্যাক্ট’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপতথ্য প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


ঝিনাইদহে আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি জেলা প্রশাসন

ঝিনাইদহের কালীগঞ্জে জেলা প্রশাসন মুফতি আমির হামজার তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের অনুমতি প্রদান করেনি। আগামীকাল শুক্রবার (১৩ নভেম্বর) জুমার নামাজের পর নলডাঙ্গা সরকারি ভূষণ হাইস্কুল মাঠে ফালাহুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসার উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী ও তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা ছিল।

একই সময়ে একই স্থানে উপজেলা বিএনপি মাদকবিরোধী সমাবেশ আহ্বান করেছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্নু আহবায়ক হামিদুল ইসলাম হামিদ।

বুধবার (১১ নভেম্বর) অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুর রহমান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রাপ্ত তদন্ত প্রতিবেদনে সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। এই কারণে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে মাহফিল আয়োজনের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছে না। এ ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় কালিগঞ্জ উপজেলা জামাত ইসলামী দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

একই সঙ্গে জেলা প্রশাসন আয়োজকদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও তাফসিরুল কুরআন মাহফিল আয়োজন থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছে।

এ বিষয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, কালিগঞ্জ সরকারি ভূষণ হাই স্কুল মাঠে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় অনুমতি দেওয়া হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%