০৩:৫৫ পি.এম
মাত্র ১৯ বছর বয়সে বিশ্বকাপের সোনালি ট্রফি উঁচিয়ে ধরে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে স্পেনের তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল। তবে মাঠের ঐতিহাসিক সাফল্যের মাত্র কয়েক সপ্তাহের মাথায়, খেলার খবর ছাপিয়ে আলোচনার তুঙ্গে চলে এসেছে তার ব্যক্তিগত জীবন।
লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার ও বান্ধবী ইনেস গার্সিয়ার সঙ্গে এই তরুণ তুর্কি তারকা ফুটবলারের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে—এরকম খবর এখন সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম।
ইয়ামাল-ইনেসের বিচ্ছেদের নতুন জোরালো গুঞ্জনের সলতে উসকে দিয়েছেন ইনেস গার্সিয়া নিজেই। সম্প্রতি ২১ বছর বয়সী এই মডেল তার অফিসিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে একটি আবেগঘন রহস্যময় পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি কেবল ‘খারাপ খবর’ বলে এক অস্পষ্ট বার্তা দেন। গভীর ব্যক্তিগত অনুভূতি জড়ানো এই খুদে বার্তাটি দ্রুত ছড়িয়ে পড়ে কোটি কোটি ভক্তের কাছে।
আরও পড়ুন: ‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠির ৪৫তম জন্মদিন
আর তাতেই সমর্থক ও অনুরাগী মহল ধরে নিয়েছে—তবে কি আলাদা হয়ে গেল ফুটবল বিশ্বের এই জনপ্রিয় জুটির পথ?
প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের শুরুর দিকে চুটিয়ে প্রেম করার পর, গত মে মাসে এফসি বার্সেলোনার এক সামাজিক নৈশভোজে প্রথম আনুষ্ঠানিকভাবে নিজেদের সম্পর্ক প্রকাশ্যে আনেন এই যুগল। এরপর ২০২৬ ফিফা বিশ্বকাপে ইয়ামালকে সমর্থন দিতে গ্যালারিতে নিয়মিত দেখা গেছে ইনেসকে। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে স্পেনের বিশ্বজয়ের পর মাঠে নেমে ইয়ামালের পাশে দাঁড়িয়ে তোলা ছবিগুলোও বেশ নজর কেড়েছিল ফুটবলপ্রেমীদের।
যদিও রাতারাতি তারকাখ্যাতি আর লাইমলাইটে থাকার খেসারতও কম দিতে হয়নি এই তরুণ জুটিকে। প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই তীব্র কটাক্ষের মুখে পড়তে হয়েছে ইনেসকে। অভিযোগ উঠেছে—পাঁচ বছরের পুরনো প্রেমিক গঞ্জালোর তোরেসকে নাকি কেবল তারকা ফুটবলার ইয়ামালের কারণে ব্রেকআপ করে ছুড়ে ফেলেছেন তিনি! যদিও এসব অভিযোগ এক বাক্যে উড়িয়ে দিয়ে সহানুভূতি চেয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন ইনেস নিজেই।
এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে, সদ্য বিশ্বকাপ জেতা লামিনে ইয়ামালের মন এখন আর তার প্রেমিকার ওপর টিকছে না। তার নজর এখন অন্যদিকে। ব্রাজিলীয় তারকা রাফিনহার বোনের সঙ্গে নাকি ছুটি কাটাচ্ছেন ইয়ামাল, ঘনিষ্ঠ অবস্থায় তাদের ইতিউতি দেখা যাচ্ছে, এমনটাও শোনা যাচ্ছে। গোটা ঘটনায় রেগে গিয়ে নাকি ইয়ামালের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন প্রেমিকা ইনেস!
আরও পড়ুন: বিচ্ছেদের দুই বছর পর একসঙ্গে এশা দেওল ও ভারত তখতানি
তবে ইয়ামাল বা ইনেস গার্সিয়ার পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্রেকআপের বার্তা আসেনি। সত্যি কি তাদের প্রেমে ইতি ঘটেছে, নাকি কেবলই গুঞ্জন—তা নিয়ে মুখে কুলুপ এঁটে রেখেছেন দুজনই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন