ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক শাখায় আগুন, পুড়ল দুই মোটরসাইকেল ও নথিপত্র


নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক শাখায় আগুন, পুড়ল দুই মোটরসাইকেল ও নথিপত্র

নেত্রকোনা সদর উপজেলার মৌগাতি ইউনিয়নের চুচুয়া বাজারে অবস্থিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) শেষরাতে এ ঘটনায় ব্যাংকের দুটি মোটরসাইকেল ও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ব্যাংকের নৈশপ্রহরী আইনুদ্দীনের ভাষ্য, ফজরের নামাজের সময় তিনি হঠাৎ বোমার মতো বিকট শব্দ শুনতে পান। পরে দরজা খুলে ধোঁয়া ও আগুন দেখতে পান। এ সময় তিনি আগুন নেভানোর চেষ্টা করেন এবং ব্যাংকের ওপরের তলায় থাকা কর্মীদের ডেকে তোলেন। পরে শাখা ব্যবস্থাপককে ফোন করে ফায়ার সার্ভিসকে খবর দেন।

আইনুদ্দীন জানান, ঘটনার সময় তিনি কাউকে পালিয়ে যেতে দেখেননি।

আরও পড়ুন: বিশ্বম্ভরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যাংক শাখার প্রবাহ অফিসার রঞ্জন কুমার কুন্ড বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান। ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে দুটি মোটরসাইকেল ও কিছু নথিপত্র পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতলও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে সহায়তা করেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। এ ঘটনায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। তবে আগুন লাগার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা, নাকি নাশকতামূলক কর্মকাণ্ড—তা তদন্ত করে দেখা হচ্ছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। তবে অগ্নিকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না।

আরও পড়ুন: ফরিদপুরের সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি ফিরোজ খান রাজ গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

আন্তর্জাতিক ডেস্ক

​কাঠালিয়া সংবাদদাতা ফাতিমা আক্তার মিম

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪২ পি.এম


শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজাপুর-কাঠালিয়াবাসীকে নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি সেলিম রেজার শুভেচ্ছা

সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্রনেতা, কাঠালিয়া-রাজাপুরের গণমানুষের নেতা এবং যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা।
আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে সাবেক এই ছাত্রনেতা বলেন, "বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণের দেশ। আবহমানকাল ধরে এই ভূখণ্ডে প্রতিটি ধর্মের মানুষ তাদের ধর্মীয় উৎসব উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন করে আসছে। শারদীয় দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি অন্যায়-অশুভ শক্তির বিরুদ্ধে শুভ ও সত্যের বিজয়ের প্রতীক এবং এক সর্বজনীন মিলনমেলা।"
তিনি আরও বলেন, "রাজাপুর ও কাঠালিয়ার মাটি ও মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। আমি একটি বৈষম্যহীন, নিরাপদ ও সম্প্রীতিময় সমাজ গঠনে বিশ্বাসী—যেখানে কোনো ভেদাভেদ থাকবে না এবং সব ধর্মের মানুষ পূর্ণ স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারবে।"
শুভেচ্ছা বার্তায় হাবিবুর রহমান সেলিম রেজা শারদীয় দুর্গাপূজার সার্বিক সাফল্য, শান্তি, সম্প্রীতি এবং দেশ ও রাজাপুর-কাঠালিয়ার উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।
(হাবিবুর রহমান সেলিম রেজা)
সভাপতি, নিউ ইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি, যুক্তরাষ্ট্র
সাবেক ছাত্রনেতা ও গণমানুষের নেতা (রাজাপুর-কাঠালিয়া, ঝালকাঠি)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঠালিয়ায় ইউপি প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সুমি রানী বল

আন্তর্জাতিক ডেস্ক

​ কাঠালিয়া সংবাদদাতা

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৩ পি.এম


কাঠালিয়ায় ইউপি প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সুমি রানী বল

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৪ নং কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব সুমি রানী বল। আজ বুধবার (১৪ অক্টোবর ২০২৬) তিনি এই নতুন পদের কার্যভার গ্রহণ করেন।

নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে তাঁকে ইউনিয়ন পরিষদের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয়দের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
দায়িত্ব হস্তান্তর ও বরণ অনুষ্ঠান শেষে সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করে জানান, সুমি রানী বলের গতিশীল নেতৃত্বে কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমে আরও স্বচ্ছতা ও নতুন গতি আসবে। এর মাধ্যমে ইউনিয়নবাসী কাঙ্ক্ষিত নাগরিক সেবা সহজে ও দ্রুততার সাথে পাবেন বলে আশা প্রকাশ করছেন স্থানীয়রা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠিতে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

আন্তর্জাতিক ডেস্ক

​কাঠালিয়া সংবাদদাতা

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


ঝালকাঠিতে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ ও পুড়িয়ে ধ্বংস

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, মৎস্যসম্পদ রক্ষায় চলমান নিয়মিত অভিযানের অংশ হিসেবে বিষখালী নদীর আমুয়া থেকে আওরাবুনিয়ার জাঙ্গালিয়া এলাকা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তারের নেতৃত্বে থানা পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।
কাঁঠালিয়া উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন জানান, অভিযানে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধ জালের ব্যবহার কঠোরহস্তে দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জালগুলো কাঁঠালিয়া উপজেলা পরিষদের অডিটোরিয়াম ভবনের পাশের মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় কাঁঠালিয়ার সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বলের উপস্থিতি ও তদারকিতে জাল ধ্বংসের কার্যক্রম সম্পন্ন হয়।
উক্ত অভিযান ও জাল ধ্বংসের কার্যক্রমে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, সহকারী মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিনসহ প্রশাসন ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলের ৯৫০ কেজি রড গায়েব! ভিডিও ছড়াতেই তোলপাড় কাঠালিয়ায়, তদন্তে শিক্ষা বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

কাঠালিয়া সংবাদদাতা

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৯:৪৭ পি.এম


স্কুলের ৯৫০ কেজি রড গায়েব! ভিডিও ছড়াতেই তোলপাড় কাঠালিয়ায়, তদন্তে শিক্ষা বিভাগ

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ১ নম্বর পশ্চিম চেঁচরীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৯৫০ কেজি পুরোনো রড বিক্রির অভিযোগ উঠেছে। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ ও তোলপাড়ের সৃষ্টি হয়েছে। তবে শিক্ষক কর্তৃপক্ষের দাবি, পুরো ঘটনাটি তাদের বিরুদ্ধে একটি চক্রান্ত।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজের সময় পুরোনো সিঁড়িকক্ষ ভেঙে বিপুল পরিমাণ রড বের করা হয় এবং তা স্কুলেই সংরক্ষিত রাখা হয়। অভিযোগ উঠেছে, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তার এবং পরিচালনা কমিটির কতিপয় সদস্য যোগসাজশ করে এই ৯৫০ কেজি রড বিক্রি করে দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দুটি ভ্যানগাড়িতে করে পুরোনো রড নিয়ে যেতে দেখা যায় এক ভাঙারি ব্যবসায়ীকে। ভিডিও ধারণকারী ব্যক্তি জিজ্ঞেস করলে ব্যবসায়ী দাবি করেন, বিদ্যালয়ের শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা তার কাছে এই রড বিক্রি করেছেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা সিফাত জানান, রডগুলো বিক্রির উদ্দেশ্যে ভ্যানগাড়িতে তোলার সময় তিনি উপস্থিত ছিলেন। বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হলে রাতে কিছু রড এনে পুনরায় বিদ্যালয়ের একটি কক্ষে রেখে দেওয়া হয়। সিফাতের অভিযোগ, বিষয়টি কাউকে না জানানোর জন্য বিদ্যালয়ের সাবেক সভাপতি মিজানুর রহমান তাকে অনুরোধও করেছিলেন।
তবে সব অভিযোগ অস্বীকার করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ আক্তার। তিনি বলেন, “বিদ্যালয় থেকে কোনো রড বিক্রি করা হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। বহিরাগত কিছু ছেলে রাতে অনধিকার চর্চা করে বিদ্যালয়ে প্রবেশ করত। তাদের প্রবেশের পথ বন্ধ করে দেওয়ায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এই চক্রান্ত করা হচ্ছে।”
এদিকে স্থানীয়দের দাবি, পূর্ববর্তী শিক্ষকের চার্জ লিস্টে (দায়িত্ব হস্তান্তর তালিকা) উল্লেখ থাকা ৬৫ কেজি রডের সাথে এই ৯৫০ কেজি রডের কোনো সম্পর্ক নেই। তালিকাভুক্ত ৬৫ কেজি রড ছিল ঠিকাদারের রেখে যাওয়া অতিরিক্ত টুকরা রড।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিং ফয়সাল জানান, “গত ৭ অক্টোবর রড বিক্রির বিষয়টি জানতে পেরে ৮ অক্টোবর বিদ্যালয়টি পরিদর্শন করি। তখন স্টোররুমে কিছু রড পাওয়া যায়। তবে চার্জ লিস্টের রড এবং বিক্রির অভিযোগ ওঠা রড এক নয়—এমন নতুন তথ্য এসেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে পুনরায় তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%