১০:৪০ এম
২০২৬ সালের ব্যালন ডি’অর জয়ের গৌরব অর্জন করেছেন হ্যারি কেইন। এই বিজয়ের কিছুদিন পরই প্রকাশিত হয়েছে ব্যালন ডি’অরের ভোটের বিস্তারিত তথ্য, যেখানে দেখা যাচ্ছে কেইন নতুন ইতিহাস সৃষ্টি করেছেন। বর্তমান ভোটের নিয়ম অনুযায়ী, এটি হলো সবচেয়ে কম ব্যবধানের জয়, যেখানে কেইন কিলিয়ান এমবাপেকে মাত্র ২৮ পয়েন্টের ব্যবধানে পরাজিত করেছেন।
ভোটের হিসাবটি শুক্রবার প্রকাশ করেছে ব্যালন ডি’অরের আয়োজক সংস্থা ফ্রান্স ফুটবল। তারা তাদের শুক্রবারের সংস্করণে ভোটের বিস্তারিত তালিকা প্রকাশ করেছে।
বায়ার্ন মিউনিখের খেলোয়াড় কেইন ১০০ জন বিচারকের কাছ থেকে প্রথম স্থানের জন্য ৪০টি ভোট পেয়েছেন। তার মোট পয়েন্ট হলো ১ হাজার ৫৫। ২০০১ সালের পর তিনিই প্রথম ইংলিশ ফুটবলার, যিনি ব্যালন ডি’অর জিতলেন। রিয়াল মাদ্রিদের ফ্রান্স অধিনায়ক এমবাপে প্রথম স্থানের জন্য ২৩টি ভোট পেয়েছেন, যার মোট পয়েন্ট ১ হাজার ২৭। দুজনের মধ্যে পয়েন্টের ব্যবধান ২৮।
আরও পড়ুন: বাংলাদেশের রাতুলের জন্য কমনওয়েলথের বিশেষ ম্যাচে সুযোগ
এর আগে সবচেয়ে কম ব্যবধান ছিল ৪১ পয়েন্ট। ২০২৪ সালে ম্যানচেস্টার সিটির রদ্রি রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়রকে ৪১ পয়েন্টের ব্যবধানে হারিয়ে ব্যালন ডি’অর জিতেছিলেন। এবার সেই রেকর্ডের চেয়ে ব্যবধান কমে এসেছে।
গত বছরের ফলাফল ছিল সম্পূর্ণ ভিন্ন। পিএসজির উসমান দেমবেলে মোট ১ হাজার ৩৮০ পয়েন্ট পেয়েছিলেন এবং তিনি বার্সেলোনার লামিন ইয়ামালের চেয়ে ৩২১ পয়েন্টে এগিয়ে ছিলেন।
এ বছরের গ্রীষ্মে ইয়ামাল স্পেনের হয়ে বিশ্বকাপ জিতেছেন। তবে ব্যালন ডি’অরের ভোটে তিনি তৃতীয় স্থানে রয়েছেন। তার পয়েন্ট ৮৮১, যা কেইনের থেকে ১৭৪ পয়েন্ট কম।
ব্যালন ডি’অরের জন্য ভোট প্রদান করেন সাংবাদিকরা। ফিফা র্যাঙ্কিংয়ে পুরুষ বিভাগের শীর্ষ ১০০ দেশ থেকে একজন করে সাংবাদিক ভোট দেন। নারী বিভাগে ভোট প্রদান করেন সেরা ৫০ দেশের সাংবাদিকেরা।
আরও পড়ুন: ম্যানচেস্টার ইউনাইটেডের মালিকানা নিতে আগ্রহী মধ্য-প্রাচ্যের বিনিয়োগকারীরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন