ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩


ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৬৩

গত ২৪ ঘণ্টার মধ্যে দেশে ডেঙ্গু রোগে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৪৬৩ জন। চলতি বছরের শুরু থেকে ডেঙ্গুতে মোট মৃত্যু সংখ্যা ১৩৩ জনে পৌঁছেছে, এবং বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৯৩৮ জনে।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পক্ষ থেকে ডেঙ্গু বিষয়ক একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৯২ জন এবং দক্ষিণ সিটি করপোরেশনের হাসপাতালে ১৬৯ জন ভর্তি হয়েছেন। ঢাকা বিভাগের বাইরে অন্যান্য বিভাগে ২৪১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ১৬৯ জন, খুলনায় ২৫৫ জন, ময়মনসিংহে ৮৮ জন, রংপুরে ১৭৪ জন এবং সিলেট বিভাগে ১০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন: টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনা, বৈদ্যুতিক চিরুনি মাথায় চুল ফেরাল

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত রোগীদের ভর্তি ও মৃত্যুর তথ্য সংগ্রহ করে আসছে। ২০২৩ সালে ডেঙ্গু রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৭০৫ জনের মৃত্যু ঘটে।

গত বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয়েছিল এবং সে বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


বগুড়ায় গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে তিন কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় হবির মোড় এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি তল্লাশি করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে একজন হলেন দিনাজপুরের হাকিমপুর উপজেলার মংলা বাজার গ্রামের আব্দুল করিমের স্ত্রী পারুল বেগম (৫৬)। অপরজন হলেন একই উপজেলার ঘাসুড়িয়া গ্রামের রহিদুল ইসলামের স্ত্রী রূপালী বেগম (৪০)।

সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে আক্কেলপুরের তিলকপুর এলাকা থেকে বগুড়ার সান্তাহারের উদ্দেশে মাদকের একটি চালান আসার খবর পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম-ইসবপুর এলাকায় অবস্থান নেয়। এরপর বিভিন্ন যানবাহনে তল্লাশি শুরু করা হয়।

এ সময় নম্বরবিহীন একটি সিএনজি থামিয়ে তল্লাশি চালানো হলে যাত্রীবেশে থাকা পারুল বেগম ও রূপালী বেগমের কাছ থেকে তিন কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাঁজাসহ তাদের দুজনকে গ্রেফতার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক সামসুল আলম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শামীমা আক্তার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
২০২৫-২৬ অর্থবছর

চার লেনে উন্নীত হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক: সড়ক পরিবহনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১০ পি.এম


চার লেনে উন্নীত হয়েছে ৫৫ কিলোমিটার মহাসড়ক: সড়ক পরিবহনমন্ত্রী

২০২৫-২৬ অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় মোট ৫৫ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত করা হয়েছে। একই সময়ে নতুন ৮১ কিলোমিটার ফ্লেক্সিবল পেভমেন্ট এবং ৫৯ কিলোমিটার রিজিড পেভমেন্ট নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে।

আজ বুধবার জাতীয় সংসদে সরকারি দলের সদস্য মো. জাহান্দার আলী মিয়ার (মাদারীপুর-২) লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এ তথ্য প্রদান করেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।

মন্ত্রী আরও জানান, ওই অর্থবছরে সরকার ২৫৯ দশমিক ৫৩ কিলোমিটার সড়ক প্রশস্ত করেছে। এছাড়া ১৫৮ কিলোমিটার সড়ক শক্তিশালীকরণ এবং ২৫৮ কিলোমিটার মহাসড়ক পুনঃপৃষ্ঠায়নের কাজও সম্পন্ন হয়েছে।

তিনি উল্লেখ করেন, এ সময়ে মোট ৪ হাজার ৫৮৮ মিটার দৈর্ঘ্যের ৫৮টি সেতু, ১ হাজার ১৫২ মিটার দৈর্ঘ্যের ২১৪টি কালভার্ট, ৭০০ মিটার দৈর্ঘ্যের একটি ফ্লাইওভার, ৪২ মিটার দৈর্ঘ্যের একটি ওভারপাস এবং মোট ২১ দশমিক ৩৫ মিটার দৈর্ঘ্যের দু’টি আন্ডারপাস নির্মাণ করা হয়েছে।

মন্ত্রী জানালেন, বর্তমানে মোট ১৫ হাজার ৮৫১ কোটি ৮ লাখ টাকা এডিপি বরাদ্দে ৯৫টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বকশীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প, সেবা পেলেন ৪১০ রোগী

আন্তর্জাতিক ডেস্ক

মোঃনিয়াজ মোরশেদ জামালপুর (বকশীগঞ্জ) প্রতিনিধি

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


বকশীগঞ্জে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প, সেবা পেলেন ৪১০ রোগী

 

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের সারমারা পাবলিক মাঠসংলগ্ন এলাকায় ব্র্যাক অফিসের উদ্যোগে একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স (দাবি কর্মসূচি)-এর সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে ৪১০ জন চক্ষু রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় রোগীদের মাঝে বিনামূল্যে চশমা বিতরণ করা হয়।
ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন জামালপুর শহরের প্রাণকেন্দ্র পাঁচরাস্তা এলাকায় অবস্থিত হযরত শাহজামাল (রহ.) জেনারেল হাসপাতাল লিমিটেডের চক্ষু বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আলী জিন্নাহ, ডা. নাহিদ ফেরদৌস এবং প্যারামেডিক মো. জুলহাস উদ্দিন।
অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন ব্র্যাক মাইক্রো ফাইন্যান্সের সিনিয়র আঞ্চলিক ব্যবস্থাপক সাদেক হোসেন ও এলাকা ব্যবস্থাপক আলীম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক জামালপুর জেলার সমন্বয়কারী (এমএসএলডি) মোহাম্মদ আনোয়ার হোসেন, ব্র্যাক বকশীগঞ্জ আঞ্চলিক অফিসের ড্রিম ডিভাইড প্রধান কুমার দে, আঞ্চলিক সমন্বয়কারী এমএসএলডি মো. রফিকুল ইসলাম, সারমারা শাখা ব্যবস্থাপক (দাবি) ছালেম আওয়াল, ব্রিম এক্সপি মো. রবিউল ইসলাম, হযরত শাহজামাল (রহ.) জেনারেল হাসপাতাল লিমিটেডের মার্কেটিং ইনচার্জ মো. রফিকুল ইসলাম রতনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, এমন জনকল্যাণমূলক উদ্যোগ এলাকার অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য অত্যন্ত উপকারী ভূমিকা পালন করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন -ছারছীনার পীর ছাহেব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


কুরআন-সুন্নাহবিরোধী আইন নয়, হক্কানী ওলামায়ে কেরামদের পরামর্শে হিবা আইন সংশোধন করুন -ছারছীনার পীর ছাহেব

ছারছীনা দরবার শরীফের পীর ছাহেব আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন (মা.জি.আ.)  বলেছেন- সরকারকে দেশের জনগণের ধর্মীয় বিশ্বাস ও পবিত্র কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন প্রণয়ন করা থেকে বিরত থাকতে হবে। বিশেষ করে হক্কানী আলেম-ওলামাদের সঙ্গে পরামর্শ করে আইন ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণের আহ্বান জানিয়েছেন।

৯ সেপ্টেম্বর বুধবার এক বিবৃতিতে তিনি চলমান হিবা আইন নিয়ে আলিম সমাজের মতামত গ্রহণ করে আইনটি পুনর্বিবেচনা ও প্রয়োজনীয় সংশোধনের দাবি জানান।

তিনি বলেন, ইসলামি শরীয়ত-সংশ্লিষ্ট বিষয়ে হক্কানী আলেম-ওলামা ও ইসলামী আইন বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করলে তা অধিক গ্রহণযোগ্য ও জনকল্যাণকর হবে।

তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি চলমান হিবা আইনটি সংশোধন করে কুরআন-সুন্নাহর নির্দেশনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার আহ্বান জানান।

 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%