ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

ইরানের দাবি: হুথিদের ‘অসামান্য জয়’ যুক্তরাষ্ট্রকে অচলাবস্থায় ফেলেছে


ইরানের দাবি: হুথিদের ‘অসামান্য জয়’ যুক্তরাষ্ট্রকে অচলাবস্থায় ফেলেছে

ইয়েমেনের লোহিত সাগর উপকূলে সশস্ত্র গোষ্ঠী হুথিদের (আনসারুল্লাহ) দ্রুত অগ্রগতি ও সাম্প্রতিক সামরিক সাফল্যকে ‘অসামান্য জয়’ হিসেবে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির উপদেষ্টা মোহাম্মদ মোখবের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) প্রকাশিত এক বার্তায় ইরানের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এবং বর্তমানে সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবের জানিয়েছেন, “আনসারুল্লাহকে এই অসামান্য বিজয়ের জন্য উষ্ণ অভিনন্দন।”

তিনি আরও বলেন, প্রণালী বা হরমুজ প্রণালীতে ইরানের শক্তিশালী অবস্থান এবং আঞ্চলিক প্রতিরোধ বাহিনীর আত্মসংকল্পের কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদেশগুলো বর্তমানে কৌশলগত ও সামরিক অচলাবস্থায় পড়তে বাধ্য হয়েছে।

আরও পড়ুন: ডিআইজি মীর আশরাফ আলী: জনগণের ভোগান্তি কমিয়ে পুলিশি সেবা নিশ্চিত করতে হবে

এছাড়া, লোহিত সাগরে পশ্চিমা নৌবাহিনীর উপস্থিতি ও বাধা থাকা সত্ত্বেও হুথি বিদ্রোহীরা তাদের সামরিক অবস্থানকে জোরদার করতে অব্যাহত রেখেছে। ইরানের শীর্ষ মহল থেকে হুথিদের এই প্রকাশ্য সমর্থন মধ্যপ্রাচ্যে চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং সামরিক আধিপত্যের নতুন সমীকরণকে আরও স্পষ্ট করে তুলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-১৭ আসনের ২৮ মসজিদ ও ১০ মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


ঢাকা-১৭ আসনের ২৮ মসজিদ ও ১০ মন্দিরে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর ঢাকা-১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান প্রদান করেছেন। মসজিদ ও মাদ্রাসার পাশাপাশি আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এ আসনের বিভিন্ন মন্দিরেও অনুদান প্রদান করা হয়েছে।

শুক্রবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা-১৭ আসনের সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

অনুদানের আওতায় ঢাকা-১৭ আসনের ২৮টি মসজিদে ২ লাখ ৪৭ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। ফলে মসজিদগুলোতে মোট ৬৯ লাখ ১৬ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। একই সঙ্গে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরে ৩ লাখ টাকা করে মোট ৩০ লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

এ আর্থিক সহায়তা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা ও শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে প্রদান করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বর্ণ জব্দের মামলায় রিমান্ড শেষে কারাগারে বিমানের কর্মী সোয়েব

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৪ পি.এম


স্বর্ণ জব্দের মামলায় রিমান্ড শেষে কারাগারে বিমানের কর্মী সোয়েব

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ কোটি ২০ লাখ টাকা মূল্যের স্বর্ণ জব্দের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল হেলপার মো. সোয়েব কাজী সজিব (৩১) কে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সোয়েবকে পাঁচ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হয়।

মামলার তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখার জন্য আবেদন করেন মামলার তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই আবু বক্কর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত সেপ্টেম্বরে আদালত সোয়েবের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৫ সেপ্টেম্বর দুপুরে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তল্লাশি পরিচালনা করা হয়। এ সময় কাস্টমস, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিএফআই) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা উপস্থিত ছিলেন।

তল্লাশির সময় বিমানের ক্যাবিনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন সোয়েব। একপর্যায়ে তিনি তার শরীরে লুকিয়ে রাখা স্বর্ণের বার দৌড়ে গিয়ে বিমানের ক্যাবিনে ফেলে দেন, বলে মামলার বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

পরে ক্যাবিন থেকে ১২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ২৫ কোটি ২০ লাখ টাকা।

এ ঘটনায় কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা জামিল সারোয়ার আহাদ বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা বাউল দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৭ পি.এম


রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা বাউল দলের পরিচিতি সভা অনুষ্ঠিত
 
রাজবাড়ীর বালিয়াকান্দিতে উপজেলা বাউল দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৫টায় বালিয়াকান্দি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল, বালিয়াকান্দি উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি জনাব গোলাম শওকত সিরাজ।
 
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা বাউল দলের আহ্বায়ক মোঃ কামরুজ্জামান আনসারী, সদস্য সচিব মোঃ জামান এবং পাংশা উপজেলা বাউল দলের সভাপতি মোঃ গোলাম মোস্তফা।
 
অনুষ্ঠানটি পরিচালনা করেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সহ-সভাপতি জাফর আলী মিয়া। সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী বাউল দল, বালিয়াকান্দি শাখার সভাপতি মোছাঃ বিলকিস বেগম।
 
পরিচিতি সভায় বাউল দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, দলীয় কর্মকাণ্ডে ঐক্যবদ্ধভাবে কাজ করা এবং বাউল শিল্প ও সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখার বিষয়ে আলোচনা করা হয়।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫০ পি.এম


প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে সদ্য ভূমিষ্ঠ এক ছেলে নবজাতককে রাস্তায় ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক কিশোরীর (১৮) বিরুদ্ধে। পরে স্থানীয়রা এ ঘটনায় ওই কিশোরী ও সিএনজি চালককে আটক করে এবং নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের সড়কে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত সিএনজি থেকে নবজাতককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করেন। পরে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নবজাতকের শরীরে আঘাতের চিহ্ন থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে তার মায়ের সঙ্গে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে মো. সালাউদ্দিন ওরফে আরমানের সঙ্গে ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে তারা গোপনে আদালতে গিয়ে বিয়ে করেন। পরে তিনি অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি সালাউদ্দিনকে জানান। তবে পরবর্তীতে সালাউদ্দিন ও তার পরিবারের সদস্যরা বিয়ের বিষয়টি অস্বীকার করেন।

শুক্রবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওই কিশোরী। পরে সিএনজি চালক সামসুকে সঙ্গে নিয়ে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে রওনা হন। পথে সিএনজির ভেতরেই তিনি সন্তান প্রসব করেন। হাসপাতালে ভর্তি হওয়ার জন্য জরুরি বিভাগে গেলে বিষয়টি নিয়ে কর্তব্যরত ডাক্তারদের সন্দেহ হয়। একপর্যায়ে নবজাতককে হাসপাতালের সামনের সড়কের পাশে রেখে চলে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সিএনজি চালকসহ ওই কিশোরীকে আটক করে পুলিশে খবর দেন।

অভিযোগের বিষয়ে জানতে একাধিকবার অভিযুক্ত মো. সালাউদ্দিন ওরফে আরমানের মুঠোফোনে কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি। তাই এ বিষয়ে তার কোন বক্তব্য পাওয়া যায়নি।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতক ও তার মাকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%