ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

গোসল করতে নেমে টাঙ্গন নদীতে শিশুর মৃত্যু, কিশোরী এখনো নিখোঁজ


গোসল করতে নেমে টাঙ্গন নদীতে শিশুর মৃত্যু, কিশোরী এখনো নিখোঁজ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় টাঙ্গন নদীতে গোসল করতে নেমে নাঈম (৭) নামের এক শিশুর মৃত্যু ঘটে। এই ঘটনায় নিখোঁজ রয়েছে নাফিসা (১৬) নামের এক কিশোরী।

শুক্রবার (২৬ জুন) দুপুরে উপজেলার জাবরহাট ইউনিয়নের মানিকপীর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশু নাঈম জাবরহাট ইউনিয়নের মানিকপীর গ্রামের সুয়েলের ছেলে। অপরদিকে নিখোঁজ কিশোরী নাফিসা দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার জুলফিকার আলীর মেয়ে।

আরও পড়ুন: ফটিকছড়িতে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক জিসান নিহত, আহত ৪

পারিবারের সদস্যরা জানায়, শুক্রবার দুপুরে নাঈম এবং নাফিসা তাদের পরিবারের সদস্যদের সঙ্গে বাড়ির পাশে টাঙ্গন নদীতে গোসল করতে যান। এ সময় নদীর তীব্র স্রোতে তারা পানিতে তলিয়ে যায়। পরে পরিবারের সদস্য এবং স্থানীয়রা তাদের উদ্ধারের চেষ্টা চালান। একপর্যায়ে নাঈমকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, নিখোঁজ কিশোরী নাফিসাকে উদ্ধারের জন্য রংপুর থেকে ডুবুরি দলের উদ্যোগ নেওয়া হয়েছে।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন প্রামাণিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এখন পর্যন্ত একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন। নিখোঁজ কিশোরীকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।’

আরও পড়ুন: বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও ড্রেন পরিষ্কার কার্যক্রম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৪৫ পি.এম


নকআউটের আগে বড় ধাক্কা ফ্রান্স শিবিরে

বিশ্বকাপের নকআউট পর্ব শুরুর আগে ফ্রান্স বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছে। দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক উইলিয়াম সালিবা নরওয়ের বিরুদ্ধে রাউন্ড অব ৩২-এর একটি গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না। পিঠের চোটের কারণে তাকে বিশ্রামে রাখা হয়েছে বলে জানিয়েছে ফরাসি শিবির।

ফ্রান্সের সহকারী কোচ গি স্তেফাঁ এ বিষয়ে নিশ্চিত করেছেন যে, সালিবা এখনো পুরোপুরি সুস্থ নন। তাই ঝুঁকি না নিয়ে তাকে ম্যাচের বাইরে রাখা হচ্ছে। একইসঙ্গে, তিনি জানিয়েছেন, ফরোয়ার্ড মার্কাস থুরামও কাফের সমস্যায় ভুগছেন।

সালিবার অনুপস্থিতি ফ্রান্সের রক্ষণভাগে একটি বড় প্রভাব ফেলতে পারে। বিশ্বকাপে এখন পর্যন্ত তিনি নিয়মিত একাদশের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং রক্ষণ সামলানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নরওয়ের বিপক্ষে তার অনুপস্থিতিতে কোচিং স্টাফকে নতুন একটি জুটি গড়ে তুলতে হবে।

এদিকে, ব্যক্তিগত কারণে প্রধান কোচ দিদিয়ের দেশম জাতীয় দলের সঙ্গে নেই। মায়ের মৃত্যুর পর তিনি সাময়িকভাবে দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। তবে, নকআউট পর্ব শুরু হওয়ার আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। আপাতত সহকারী কোচ গি স্তেফাঁর নেতৃত্বেই প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ফরাসিরা।

বিশ্বকাপে এখন পর্যন্ত ফ্রান্স দারুণ ছন্দে রয়েছে। প্রথম দুই ম্যাচে সেনেগাল ও ইরাককে হারিয়ে তারা আগেই শেষ বত্রিশ নিশ্চিত করেছে। অন্যদিকে, আর্লিং হলান্ডের দুর্দান্ত নৈপুণ্যে ২৮ বছর পর নকআউটে ফিরেছে নরওয়ে। ফলে, দুই ইউরোপীয় শক্তির লড়াইয়ে রক্ষণভাগে সালিবার অনুপস্থিতি ফ্রান্সের জন্য একটি বড় পরীক্ষার স্বরূপ হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব : এমপি মনিরুল হক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৪৮ পি.এম


মাদকের বিরুদ্ধে সরকার কার্যকর পদক্ষেপ না নিলে পদত্যাগ করব : এমপি মনিরুল হক

কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী স্পষ্টভাবে বলেছেন, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কোনো আপস হবে না। তিনি জানিয়েছেন, যদি সরকার প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তাহলে তিনি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবেন।

শুক্রবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে 'মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস' উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণ করতে পারছেন, কিন্তু গোলাবাড়ি কেন নিয়ন্ত্রণে আনতে পারছেন না? সেখানে কাউকে গ্রেপ্তার করা হয়নি। তিনি উল্লেখ করেছেন যে, গ্রেপ্তার করলে কেউ হয়তো অখুশি হবে এমন চিন্তা থাকলে চলবে না।

এছাড়া, তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারের উদ্দেশে বলেন, গোলাবাড়ির মূল অপরাধীদের তালিকা করুন। ডিসি সাহেব, এসপি সাহেব, আপনারা যদি পারেন ব্যবস্থা নিন। আর যদি না পারেন তাহলে বাকিটা তিনি দেখবেন।

তিনি আরও বলেন, প্রয়োজনে গোলাবাড়িতে ১০ হাজার মানুষ নিয়ে লং মার্চ করবেন।

জেলা পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকুকে উদ্দেশ্য করে তিনি বলেন, মার্ডার মামলা এবং মাদক মামলার আসামিরা কীভাবে জামিন পায়? এই বিষয়ে কর্মকর্তাদের কঠোর হতে হবে।

কুমিল্লা জেলা প্রশাসক মু, রেজা হাসানের সভাপতিত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক বজলুর রহমান সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিজিবি সহকারী পরিচালক নজরুল ইসলাম, জেলা পাবলিক প্রসিকিউটর এডভোকেট কাইউমুল হক রিংকু, অধ্যক্ষ শরীফুল ইসলাম, লাকসাম সার্কেল সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া, সদর দক্ষিণ উপজেলার নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়, আদর্শ সদর উপজেলার নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা এবং অন্যান্য বিভিন্ন কর্মকর্তা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক সংকট নিরসনে বিশেষ ক্যাবিনেট কমিটি বসতে যাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৫১ পি.এম


মালয়েশিয়ায় বিদেশি শ্রমিক সংকট নিরসনে বিশেষ ক্যাবিনেট কমিটি বসতে যাচ্ছে

মালয়েশিয়ার খাদ্য ও পানীয় (এফঅ্যান্ডবি) খাতসহ বিভিন্ন সেবা ও উৎপাদনমুখী সেক্টরে চলমান বিদেশি শ্রমিক সংকট মোকাবেলা করার জন্য আগামী সপ্তাহেই দেশটির একটি বিশেষ ক্যাবিনেট কমিটি বৈঠকে বসবে। উপ-প্রধানমন্ত্রী ড. আহমদ জাহিদ হামিদির সভাপতিত্বে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দীর্ঘ সময়ের এই জটিল সমস্যা সমাধানে সরকারের নীতিনির্ধারণী মহলের এমন জরুরি পদক্ষেপকে যথেষ্ট ইতিবাচক হিসেবে খাত সংশ্লিষ্টরা দেখছেন।

শুক্রবার (২৬ জুন) সরকারের সাপ্তাহিক মন্ত্রিসভা বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিটি সরকারের মুখপাত্র ও যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাদজিল আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে বিভিন্ন খাতের কর্মী সংকট এবং এর ফলে সৃষ্ট অর্থনৈতিক স্থবিরতা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ ও বিস্তারিত আলোচনার আয়োজন করা হয়েছে।

মুখপাত্র আরও উল্লেখ করেন, শ্রম বাজারের এই সংকটগুলোর একটি টেকসই, দীর্ঘমেয়াদি ও কার্যকর সমাধান খুঁজে বের করার লক্ষ্যেই দ্রুততম সময়ের মধ্যে এই বিশেষ কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

আগামী সপ্তাহের বৈঠকে বিভিন্ন খাতের ব্যবসায়ী ও নিয়োগকর্তাদের দাবি বিবেচনা করে বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া সহজতর করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসার সম্ভাবনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমার সবচেয়ে বড় পরিচয়, আমি গুম ফেরত একজন ভিকটিম : ব্যারিস্টার আরমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


আমার সবচেয়ে বড় পরিচয়, আমি গুম ফেরত একজন ভিকটিম : ব্যারিস্টার আরমান

ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার আরমান বলেছেন, "আমি বুকে হাত দিয়ে গর্বের সঙ্গে বলি, আমার সবচেয়ে বড় পরিচয় আমি গুম ফেরত একজন ভিক্টিম।" তিনি উল্লেখ করেন, "যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন এবং কথা বলার সুযোগ রেখেছেন, আমি এই পরিচয় দিয়ে যাব এবং ভুক্তভোগী হিসেবে গল্প বলে যাব। যেন আমাদের পরবর্তী কোনো প্রজন্মকে এই নির্মম ভাগ্যের মুখোমুখি হতে না হয়।"

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুমের শিকার স্বজনদের সংগঠন মায়ের ডাকের আয়োজনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চারস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার আরমান বলেন, "এই বাংলার মাটিতে আমরা আর কোনো দিন কোনো ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরে আসতে দেবো না। আমরা বলতে চাই, জান দেবো কিন্তু জুলাই দিবো না।"

ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম বলেন, "আমরা এই কষ্ট বছরের পর বছর ধরে বয়ে বেড়াচ্ছি। এখন সময় এসেছে দৃশ্যমান কিছু করার। যারা প্রিয় মানুষকে হারিয়েছেন, আসমান-জমিনের কোনো ক্ষতিপূরণ দিয়ে সেই শূন্যতা পূরণ করা সম্ভব নয়। কিন্তু তারা যেন অর্থনৈতিকভাবে অন্যের মুখাপেক্ষী না হন, সেই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।"

ফ্যাসিবাদের নির্মমতার ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্মের পাঠশালা হিসেবে ‘জুলাই জাদুঘর’ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "এই জাদুঘর পরবর্তী প্রজন্মকে ফ্যাসিবাদের রূপ কেমন হয় তা শুরুর আগেই চিনতে শেখাবে। যদি কখনও দেশে আবারও এমন কালো অধ্যায়ের সূচনা হতে চায়, তবে তরুণ প্রজন্ম তা শুরুতেই রুখে দিতে পারবে।"

মীর আহমদ বিন কাশেম আরও বলেন, "ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে অনেক ভিক্টিম পরিবার চরম অর্থকষ্টে দিনাতিপাত করছেন, যাদের ঢাকায় এসে কথা বলার সামর্থ্যটুকুও নেই। অবিলম্বে তাদের টার্গেট করে এককালীন বা মাসিক অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%