ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

আমার সবচেয়ে বড় পরিচয়, আমি গুম ফেরত একজন ভিকটিম : ব্যারিস্টার আরমান


আমার সবচেয়ে বড় পরিচয়, আমি গুম ফেরত একজন ভিকটিম : ব্যারিস্টার আরমান

ঢাকা-১৪ আসনের এমপি ব্যারিস্টার আরমান বলেছেন, "আমি বুকে হাত দিয়ে গর্বের সঙ্গে বলি, আমার সবচেয়ে বড় পরিচয় আমি গুম ফেরত একজন ভিক্টিম।" তিনি উল্লেখ করেন, "যতদিন আল্লাহ আমাকে হায়াত দিয়েছেন এবং কথা বলার সুযোগ রেখেছেন, আমি এই পরিচয় দিয়ে যাব এবং ভুক্তভোগী হিসেবে গল্প বলে যাব। যেন আমাদের পরবর্তী কোনো প্রজন্মকে এই নির্মম ভাগ্যের মুখোমুখি হতে না হয়।"

শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে গুমের শিকার স্বজনদের সংগঠন মায়ের ডাকের আয়োজনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ডে ইন সাপোর্ট অব ভিক্টিমস অব টর্চারস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি এ মন্তব্য করেন।

ব্যারিস্টার আরমান বলেন, "এই বাংলার মাটিতে আমরা আর কোনো দিন কোনো ফ্যাসিবাদী শক্তিকে আর ফিরে আসতে দেবো না। আমরা বলতে চাই, জান দেবো কিন্তু জুলাই দিবো না।"

আরও পড়ুন: জিয়া সেদিন তাহেরের সাথে ক্যান্টনমেন্টের বাইরে গেলে ফিরে আসতেন না: ব্রি. সাখাওয়াত

ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম বলেন, "আমরা এই কষ্ট বছরের পর বছর ধরে বয়ে বেড়াচ্ছি। এখন সময় এসেছে দৃশ্যমান কিছু করার। যারা প্রিয় মানুষকে হারিয়েছেন, আসমান-জমিনের কোনো ক্ষতিপূরণ দিয়ে সেই শূন্যতা পূরণ করা সম্ভব নয়। কিন্তু তারা যেন অর্থনৈতিকভাবে অন্যের মুখাপেক্ষী না হন, সেই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে।"

ফ্যাসিবাদের নির্মমতার ইতিহাস এবং ভবিষ্যৎ প্রজন্মের পাঠশালা হিসেবে ‘জুলাই জাদুঘর’ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, "এই জাদুঘর পরবর্তী প্রজন্মকে ফ্যাসিবাদের রূপ কেমন হয় তা শুরুর আগেই চিনতে শেখাবে। যদি কখনও দেশে আবারও এমন কালো অধ্যায়ের সূচনা হতে চায়, তবে তরুণ প্রজন্ম তা শুরুতেই রুখে দিতে পারবে।"

মীর আহমদ বিন কাশেম আরও বলেন, "ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে অনেক ভিক্টিম পরিবার চরম অর্থকষ্টে দিনাতিপাত করছেন, যাদের ঢাকায় এসে কথা বলার সামর্থ্যটুকুও নেই। অবিলম্বে তাদের টার্গেট করে এককালীন বা মাসিক অর্থনৈতিক সহযোগিতা দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানাই।"

আরও পড়ুন: ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ার পর যুবকের বিরুদ্ধে উঠল অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


বিয়ের আশ্বাস দিয়ে সম্পর্ক গড়ার পর যুবকের বিরুদ্ধে উঠল অভিযোগ

চট্টগ্রামের সদরঘাট এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে একটি তরুণীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করা, অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করা, এবং সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে তৌসিফ আহমেদ (২২) নামে এক যুবক।

বৃহস্পতিবার (২৫ জুন) রাতের একটি বিশেষ অভিযানে সদরঘাট থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত তৌসিফের বাসস্থান পশ্চিম মাদারবাড়ী টং ফকির মাজার লেইনের আব্দুল হাইয়ের বিল্ডিংয়ে।

মামলার এজাহারে, ২১ বছর বয়সী ঐ তরুণী উল্লেখ করেছেন যে, তিনি ২০২৪ সালের ২৮ এপ্রিল ফেসবুকের মাধ্যমে তৌসিফের সাথে পরিচিত হন। পরবর্তীতে তৌসিফ তাকে প্রেমের প্রস্তাব দেন। তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠার পর, তৌসিফ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন বলে অভিযোগ উঠে। ওই সময়, তৌসিফ তরুণীর অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করেন। এবং পরবর্তীতে বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে ফোন করে সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার ভয় দেখিয়ে মানসিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া যায়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে সদরঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের প্রাসঙ্গিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ব্রাজিল সমর্থকদের রঙিন মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৫৪ পি.এম


গোপালগঞ্জে ব্রাজিল সমর্থকদের রঙিন মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানী এলাকা থেকে ব্রাজিল ফ্যান ক্লাবের সদস্যরা প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন ও শুভকামনা জানিয়ে একটি মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। ২৬ জুন, ২০২৬ তারিখে শুক্রবার বিকেলে কাশিয়ানী রেলস্টেশন মাঠে ব্রাজিলের পতাকা ও হলুদ জার্সি পরে শতাধিক সমর্থক জড়ো হন।

এরপর সেখান থেকে একটি মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কালনা-মধুমতি সেতু এলাকার দিকে চলে যায় এবং সেখানে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রা শেষে সমর্থকরা হলুদ-সবুজ রঙের আতশবাজি ফোটান এবং তাদের প্রিয় দলের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এতে বিভিন্ন বয়সী ব্রাজিল সমর্থকরা অংশগ্রহণ করেন।

এ সময় সমর্থকরা জানান, প্রথম ম্যাচে ড্র করলেও তারা পরবর্তী দুই ম্যাচে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে ব্রাজিলকে গ্রুপ চ্যাম্পিয়ন করতে সক্ষম হয়েছেন।

তাদের প্রত্যাশা, নকআউট পর্বের প্রতিটি ম্যাচে জয়লাভ করে দলটি শিরোপা জিতে 'হেক্সা' মিশন সফল করব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট বিমানের আছড়ে পড়া!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৫৫ পি.এম


বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট বিমানের আছড়ে পড়া!

চীনের রাজধানী বেইজিংয়ের সবচেয়ে উঁচু ভবনে একটি ছোট বিমান আছড়ে পড়েছে। শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় বিকেলে ঘটে যাওয়া এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যা বিশ্বের সবচেয়ে কঠোর নিরাপত্তাবেষ্টিত শহরগুলোর একটি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভবনটি হলো ১০৯ তলা বিশিষ্ট সিটিক টাওয়ার, যেটি চায়না জুন নামে পরিচিত। এই ভবন থেকে ধ্বংসাবশেষ নিচে পড়ছে, এবং ঘটনাস্থলে বিমানের পেছনের একটি অংশ, পাশাপাশি একটি ট্যাক্সিক্যাবের ভাঙা জানালা মাটিতে পড়ে রয়েছে।

সংবাদমাধ্যম সিএনএনের এক সাংবাদিক জানিয়েছেন, ভবনটি থেকে সরিয়ে নেয়া লোকজন কাছাকাছি রাস্তায় জড়ো হয়েছেন। এসময় সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি, পুলিশ এবং অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে বিমানের নিবন্ধন নম্বর দেখে ধারণা করা হচ্ছে, এটি দেশীয়ভাবে নির্মিত একটি হালকা স্পোর্টস বিমান সানওয়ার্ড এসএ ৬০এল অরোরা।

অনলাইনে প্রকাশিত ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, দুর্ঘটনার আগে বিমানটির উড্ডয়নপথ স্বাভাবিক পথ থেকে উল্লেখযোগ্যভাবে বিচ্যুত হয়েছিল।

গত ১ মে থেকে নতুন কঠোর বিধিনিষেধের আওতায় বেইজিং কার্যত ড্রোনমুক্ত শহরে পরিণত হয়েছে। সরকারি অনুমতি ছাড়া নগরীর বিস্তীর্ণ এলাকায় ড্রোন কেনা, ভাড়া নেয়া কিংবা ওড়ানো নিষিদ্ধ।

তথ্যসূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ: ডা. শফিক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


নতুন-পুরাতন বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ: ডা. শফিক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন শুক্রবার সকালে সাড়ে ৯টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অধিবেশনের উদ্বোধন করেন দলের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার পুরুষ ও মহিলা সদস্যরাও।

অধিবেশনে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম (এমপি), অধ্যাপক মুজিবুর রহমান (এমপি), সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেলবৃন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ, কর্মপরিষদ এবং কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, "সকল অন্যায় ও অপশক্তির বিরুদ্ধে জামায়াতের লড়াই অব্যাহত থাকবে। "নতুন-পুরাতন ফ্যাসিবাদ বুঝি না, যেখানেই ফ্যাসিবাদ সেখানেই প্রতিবাদ ও প্রতিরোধ"—এমন উল্লেখ করে তিনি বলেন, জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় দল আপসহীন অবস্থানে থাকবে।

তিনি জানান, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ও সংস্কার পরিষদ গঠনের লক্ষ্যে আয়োজিত গণভোটে জনগণ দুটি বিষয়ে ভোট দিলেও, একটি ভোটের মূল্যায়ন করা হয়েছে এবং অন্যটি উপেক্ষা করা হয়েছে। তার মতে, কোনো ভোটই অগুরুত্বপূর্ণ নয় এবং প্রায় ৭০ শতাংশ মানুষের মতামত উপেক্ষিত হওয়ায় কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি।

বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, জনগণ রাষ্ট্র পরিচালনায় পরিবর্তন ও মৌলিক সংস্কার চাইলেও সরকার তা বাস্তবায়ন করেনি। তিনি বলেন, স্বাধীন বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, মানবাধিকার কমিশন, গুম কমিশন এবং নির্বাচন কমিশন গঠনের মতো মৌলিক বিষয়গুলো উপেক্ষিত হওয়ায় ফ্যাসিবাদ পুনরাবৃত্তির আশঙ্কা থেকেই গেছে।

ডা. শফিকুর রহমান বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের উদ্যোগে ৩১টি রাজনৈতিক দল দীর্ঘ আলোচনার মাধ্যমে জুলাই সনদ প্রণয়ন করেছিল এবং সেই ভিত্তিতেই গণভোট অনুষ্ঠিত হয়। কিন্তু জনগণের রায় যথাযথভাবে বাস্তবায়িত না হওয়ায় মানুষ শুধু হতাশ নয়, ক্ষুব্ধও হয়েছে।

দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, ন্যায্য অধিকার আদায়ে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। প্রয়োজনে আরও ত্যাগ স্বীকারের প্রস্তুতি রাখতে হবে। তিনি জানিয়েছেন, জনগণের অধিকার কেউ স্বেচ্ছায় না দিলে তা আদায়ে গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বার্থে জাতীয় ঐক্যের বিকল্প নেই। সীমান্তে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবির পাশে দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে সরকার ও বিরোধী দলের সম্মিলিত অবস্থান প্রয়োজন।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের বিপুল জনসংখ্যাকে এখনো জনসম্পদে রূপান্তর করা সম্ভব হয়নি। সুশিক্ষার অভাব এবং নৈতিক অবক্ষয়ের কারণে সমাজে দুর্নীতি ও অনিয়ম বেড়েছে। তিনি জানান, রাষ্ট্র পরিচালনায় যারা দায়িত্ব পালন করেন, তাদের সততা ও মানসিকতার ওপরেই সমাজের উন্নয়ন নির্ভর করছে।

তিনি বলেন, ১৯৪৭ ও ১৯৭১ সালে স্বাধীনতা অর্জনের পরও জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। দীর্ঘদিনের ব্যর্থতার কারণে দেশে সামাজিক শৃঙ্খলা ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। তবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর মানুষ নতুন আশার সঞ্চার দেখেছিল বলেও মন্তব্য করেছেন তিনি।

সংসদে বিরোধী দলের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সরকার জনকল্যাণমূলক উদ্যোগ নিলে বিরোধী দল সহযোগিতা করবে, তবে গণবিরোধী যেকোনো সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদের ভেতরে ও বাইরে প্রতিবাদ এবং গণতান্ত্রিক প্রতিরোধ অব্যাহত থাকবে।

তিনি বলেন, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করতে মৌলিক সংস্কার অপরিহার্য, যাতে ভবিষ্যতে কেউ স্বৈরাচারী বা ফ্যাসিবাদী শাসক হয়ে উঠতে না পারে এবং জনগণের অধিকার ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত হয়।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. শফিকুর রহমান বলেন, শিশু ধর্ষণ, হত্যাকাণ্ড ও রাজনৈতিক সহিংসতার মতো ঘটনা বাড়ছে। তিনি গাইবান্ধার সাঘাটায় ইসলামী ছাত্রশিবিরের এক নেতার নিহত হওয়ার ঘটনাসহ সাম্প্রতিক কয়েকটি হত্যাকাণ্ডের উল্লেখ করে দোষীদের দ্রুত বিচারের দাবি জানান। একসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক, নিরাপদ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে কাজ করবে। শিশু, নারী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব সমুন্নত রাখার সংগ্রাম অব্যাহত থাকবে বলে তিনি অঙ্গীকার ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%