০৫:৩১ পি.এম
বিশ্বকাপ জ্বরে গোটা বিশ্ব ভাসছে। নানা জায়গায় দেয়ালজুড়ে রয়েছে পছন্দের দলের পতাকা। উৎসবমুখর পরিবেশ দিন থেকে রাত, রাত থেকে ভোর চলছে। শোবিজ অঙ্গনে কান দিলে এই উৎসবের ভাবমূর্তি পাওয়া যায়।
দর্শক-ভক্তরা জানতে আগ্রহী কোন তারকা কোন দলের সাপোর্টার। একের পর এক তারকাদের হাঁড়ির খবর প্রকাশ পেতে শুরু করেছে। ঢালিউডের দুই আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস ও বুবলী ব্রাজিলকে সমর্থন করেন। তবে, শাকিব খানের কোন দল করেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে অনেকের মধ্যে। এই বিষয়টি এবার তুলে ধরলেন অপু নিজেই।
একটি অনুষ্ঠানে, খেলা বিষয়ক সাক্ষাৎকারে কথা বলতে গিয়ে অপু জানান যে তার প্রিয় দল ব্রাজিল। ব্রাজিলের সাবেক ফুটবলার কাকাকে তিনি পছন্দ করেন। তার পাশাপাশি নেইমারকেও বেশ পছন্দ করেন অপু। নেইমারের মধ্যে হিরোইজম রয়েছে বলেও মন্তব্য করেন অপু বিশ্বাস।
আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ
যখন অপুকে জিজ্ঞাসা করা হয় শাকিব খান কোন দলের সাপোর্টার, তখন অপু সরাসরি জানান, তিনি আর্জেন্টিনার সাপোর্টার।
এছাড়া অপু মেসির ব্যক্তিত্বেরও প্রশংসা করেন। তিনি বলেন, ব্যক্তি মেসি আমার খুব পছন্দের।
অন্যদিকে, শবনম বুবলীও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্রাজিলকে সমর্থন জানিয়ে একটি পোস্ট করেছেন। তিনি ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরা একটি ছবি শেয়ার করে লেখেন, 'জিতলেও ব্রাজিল, হারলেও ব্রাজিল।' সেই সঙ্গে তিনি রোনালদো, কাকা, রোনালদিনহোদের সোনালি দিনগুলোকে স্মরণ করেছেন।
আরও পড়ুন: পল্লবী থানায় ককটেল বিস্ফোরণে এসআরবি সদস্য আহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন