ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান


কাউখালীতে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত, শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান

পিরোজপুরের কাউখালীতে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

রবিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন, পরিবার পরিকল্পনা বিভাগের পিরোজপুর জেলার সহকারী পরিচালক সিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান। এছাড়া, অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, উপজেলা সমাজসেবা অফিসার মতিউর রহমান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক রিয়াদ মাহমুদ সিকদার, পরিবার পরিকল্পনা সহকারী প্রভাতী রানী প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনার কাজ করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলী হায়দার।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে সার পাচারের সময় আটক ডিলারসহ দুজনের কারাদণ্ড ও জরিমানা

আলোচনা সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, মা ও শিশুস্বাস্থ্য সুরক্ষা, পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদার এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করেন।

আলোচনা শেষে, বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষ্যে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়। শ্রেষ্ঠ কর্মী হিসেবে পুরস্কার পান কাউখালী সদর ইউনিয়নের পরিবার কল্যাণ সহকারী ফারজানা সুলতানা, কাউখালী সদর ক্লিনিকের পরিবার কল্যাণ পরিদর্শিকা ববিতা বড়াল এবং কাউখালী সদর ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আলী হায়দার।

এছাড়া, শ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে কাউখালী সদর ইউনিয়ন এবং শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র হিসেবে চিরাপাড়া-পারসাতুরিয়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রকে সম্মাননা প্রদান করা হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, সুস্থ, সচেতন ও পরিকল্পিত পরিবার গড়ে তোলার মাধ্যমে একটি উন্নত সমাজ প্রতিষ্ঠা সম্ভব। পরিবার পরিকল্পনা শুধুমাত্র জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয় নয়, এটি মাতৃস্বাস্থ্য, শিশুর সুরক্ষা এবং দেশের সার্বিক উন্নয়নের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। এ কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।

আরও পড়ুন: গাজীপুরে শ্রমিকদের আন্দোলনের কারণে ২৫টি পোশাক কারখানা আজও বন্ধ

অনুষ্ঠানের সভাপতি, পরিবার পরিকল্পনা বিভাগের পিরোজপুর জেলার সহকারী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীরা নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন।

তাদের নিরলস প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা, নিরাপদ মাতৃত্ব এবং প্রজনন স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধি পাচ্ছে। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ কার্যক্রমকে আরও বেগবান করতে হবে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, এইচ এম দ্বীন মোহাম্মদ বলেন, সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠনে সচেতন পরিবার এবং পরিকল্পিত জনসংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য বাস্তবায়নে সরকারি উদ্যোগের সঙ্গে সামাজিক ও রাজনৈতিক সকল মহলের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। পরিবার পরিকল্পনা কার্যক্রমকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

আরও পড়ুন: উত্তরের নদ-নদীতে ইলিশ ধরা পড়ছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে পানি কমলো, দুর্ভোগ কমেনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৫ পি.এম


রাঙ্গামাটিতে পানি কমলো, দুর্ভোগ কমেনি

বৃষ্টি কমে যাওয়ায় রাঙ্গামাটির বন্যা পরিস্থিতি উন্নত হতে শুরু করেছে। তবে জনভোগান্তি এখনও কমেনি। রোববার সকালে বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাধারণ মানুষ এই তথ্যটি নিশ্চিত করেছেন। বিশেষ করে জেলার বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল ও জুরাছড়ি উপজেলার বন্যা পরিস্থিতি উন্নত হয়েছে। ফলে ধীরে ধীরে মানুষ আশ্রয় কেন্দ্র ত্যাগ করতে শুরু করেছে। বাঘাইছড়ির বাসিন্দা জমির জানান, ‘চলমান বন্যায় আমার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পুকুর তলিয়ে যাওয়ায় সব মাছ চলে গেছে। দুই বছর ধরে এই মাছগুলো লালন-পালন করেছি। প্রতিটি মাছে ওজন ছিল ৩ থেকে ৪ কেজি। আশা করেছিলাম কিছু দিনের মধ্যে মাছগুলো বিক্রয় করবো। তার আগেই সব শেষ হয়ে গেল। এতে আমার প্রায় ৫০ লাখ টাকা ক্ষতি হয়েছে। এই ক্ষতি কিভাবে কাটিয়ে উঠবো জানি না।’ একই উপজেলার সাধন চাকমা জানান, ‘আমার জমির প্রায় কয়েক লাখ টাকার সবজি ক্ষেত নষ্ট হয়ে গেছে। সাথে ধানের বীজতলা নষ্ট হয়ে গেছে। পানি নামার পর কীভাবে ধানের চাষ করবো জানি না। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় আছি।’ অন্যদিকে বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বন্যাকবলিত উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানিয়েছেন, বৃষ্টি না হওয়ায় পানি কমতে থাকায় উপজেলা বন্যা পরিস্থিতি এখন উন্নতি হয়েছে। এভাবে চলতে থাকলে দুই এক দিনের মধ্যে সব মানুষ নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন। তারা আরও জানিয়েছেন যতদিন এ অবস্থা থাকবে ততদিন ত্রাণ কার্যক্রম চলবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর মেডিকেল ও নার্সিং কলেজ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন শেখ ফরিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


চাঁদপুর মেডিকেল ও নার্সিং কলেজ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন শেখ ফরিদ

চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং নার্সিং কলেজ স্থাপন প্রকল্পের এলাকা পরিদর্শন করেছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।

রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা এলাকায় তিনি প্রকল্পটির প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শনের পর তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়ও করেন।

এ সময় ক্লাব সভাপতি সোহেল রুশদীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, চাঁদপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল প্রতিষ্ঠা। এই প্রকল্প বাস্তবায়িত হলে জেলার স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। তিনি আরও জানান, এই প্রতিষ্ঠানটি চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি দক্ষ চিকিৎসক ও নার্স তৈরিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর পুলিশ সুপার মিজানুর রহমান, মেডিকেল কলেজের উপাধ্যক্ষ মো. হারুনুর রশিদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাসিম উদ্দিন টিটু, চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান, এবং চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা।

এ সময় এলাকাবাসী দ্রুত প্রকল্পটির বাস্তবায়ন কাজ শুরু করার দাবি জানান। সংসদ সদস্য ফরিদ আহমেদ মানিক সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত প্রকল্পটি এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ তথ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ তথ্যমন্ত্রীর

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষা আন্দোলনের সৈনিক, প্রাক্তন মন্ত্রী, সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এই শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও নিষ্ঠার সঙ্গে বিভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।’

তথ্যমন্ত্রী আরও বলেন, দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যু এক অপূরণীয় ক্ষতি। জাতীয় সংসদের স্পিকার হিসেবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় তিনি যে বলিষ্ঠ ভূমিকা রেখেছেন, তা জাতি সব সময় শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় তথ্যমন্ত্রী মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করেন এবং জানান, তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


কুড়িলে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় ছাতা মাথায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় মো. রাকিবুল ইসলাম (২২) নামে এক যুবকের মৃত্যু ঘটেছে। পেশায় তিনি গার্মেন্টস কর্মী ছিলেন। রবিবার সকালে আনুমানিক সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটেছিল।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী আবু রায়হান জানিয়েছেন, সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। সেই সময় রাকিব মাথায় ছাতা নিয়ে অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন। মাথায় ছাতা থাকার কারণে সম্ভবত তিনি ট্রেনের হর্ণ বা শব্দ শুনতে পাননি। সে সময় বিমানবন্দরগামী একটি ট্রেনের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে সেখান থেকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের বরাত দিয়ে পথচারী আরও জানিয়েছেন, মৃত রাকিব অনার্স (স্নাতক) সম্পন্ন করেছিলেন। ঢাকায় এসে গতকাল থেকে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি শুরু করেন। আজ ছিল তার চাকরির দ্বিতীয় দিন, সকালে কর্মস্থল গাজীপুরের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেছেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে থানায় অবগত করা হয়েছে। মৃত রাকিব ভোলা জেলার দৌলতখান থানার চর খলিফা গ্রামের প্রাইভেটকার চালক মো. মফিজুল ইসলামের ছেলে। তিনি কুড়াতলী এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন এবং তিনি তিন ভাইয়ের মধ্যে বড় ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%